Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২২৭ আবৃস্‌ সাকান যাকারিয়া ইবৃন ইয়াহইয়া বলেন, আমাকে আমার পিতার চাচা যুহার ইবৃন হুসাইন তার দাদা হুমাইদ ইবুন মুনহাব থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, হিন্দ উভ্বাহ, ফাকীহ ইব্‌ন মুগীরাহ মাখযুমীর স্ত্রী ছিলেন । আর ফাকীহ ছিলেন কুরাইশের অন্যতম নেতৃস্থানীয় বীরপুরুধ । অতিথি আপ্যায়নের জন্য তার একখানা ঘর ছিল যেখানে লোকজন বিনা অনুমতিতে আসা যাওয়া করত। একদিন সেই ঘর খালি দেখে ফাকীহ ও ভার স্ত্রী দিপ্রহরকালে সেখানে শুয়ে বিশ্রাম করছিল। এরপর ফাকীহ তার কোন প্রয়োজনে বের হলে তার কাছে আসা যাওয়াকারী এক ব্যক্তি সেখানে আগমন করল । এরপর সেই ঘরে প্রবেশ করে যখন সে হিন্দকে দেখতে পেল, তখন সে দৌঁড়ে পালাল ।.আর ফাকীহ তাকে সেই ঘর থেকে বের হওয়ার সময় দেখতে পেল । এরপর সে হিন্দের কাছে এসে তাকে শায়িত পেয়ে পা দিয়ে আঘাত করে জিজ্ঞাসা করল, কে এই ব্যক্তি, যে তোমার কাছে ছিল? সে বলল, আমি তো কাউকে দেখি নি এবং তুমি জাগানোর পূর্বে আমি ঘুম থেকেও জাগি নি। তখন ফাকীহ বলল, _ ভুমি তোমার পিতৃগুহে চলে যাও । এরপর থেকে লোকের৷ ভারব্যাপারে কানাঘুষা শুরু করল । তখন তার পিতা তাকে বলেন, বাছা ! লোকেরা তোমার ব্যাপারে খুব বেশি কানাঘুঘা করছে। আমাকে তোমার ব্যাপারটি খুলে বল। যদি তোমার স্বামীর অভিযোগ তোমার ব্যাপারে সত্য হয়ে থাকে, ভাহলে তাকে ঘগ্ুহত্যা করে শেষ করে দিই । তাহলে. তোমার ব্যাপারে লোকদের কানাঘুষাও শেব হয়ে যাবে । আর যদি সে মিথ্যাবাদী হয়ে থাকে তাহলে তাকে ইয়ামানের এক গণকের ফয়সালার শরণাপন্ন করব । _ হিনদ জাহেলী প্রথা অনুযায়ী তার পিতার কাছে শপথ করে বলল, তার স্বামী তাকে মিথ্যা অপবাদ দিয়েছে। উত্বা ইব্‌ন রাবি'আ ফকীহকে বলেন, হে লোক ! তুমি আমার মেয়ের, চরিত্রে জঘন্য অপবাদ কালিমা লেপন করেছ, যা পানি দিয়ে ধোয়া যায় না। আর তুমি আরবদের. মাঝে আমাদেরকে .হের ও অপদস্থ করে ছেড়েছ। যদি তুমি আমার নিকটবংশীয় না হতে তাহলে তোমাকে হত্যা করতাম। কিন্তু, এখন আমি তোমাকে ইয়ামানের গণকের ফয়সালার দারস্থ করব। তুমি.আমাকে কোন একজন ইয়ামানী গণকের ফয়সালায় নিয়ে চল। . তখন ফকীহ তার নিকটাত্মীয় বানু মাখযুমের একটি দলের সাথে এবং উত্বা তার নিকটাত্রীয় বানু আবদে মানাফের একটি দলের সাথে তার কন্যা হিন্দ ও তার কতিপয় সহচরী নিয়ে ইয়ামানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে । এরপর যখন তারা ইয়ামানের নিকটবর্তী হয়, উতর করে বলল, আমরা আগামীকাল গণকের কাছে যাব। হিন্দ যখন এ কথা শুনল, তখন তার অবস্থা পরিবর্তিত হল এবং তার চেহার৷ বিবর্ণ হল বং সে কাদতে শুরু করল। তার পিতা তাকে.বলল, বাছা ! আমি তোমার অবস্থার পরিবর্তন না রি িভেপ ভিআন নে উট ভায়া তো বিষয় এবং মন্দ কোন কাজ সংঘটিত করার কারণে । আমাদের ইয়ামানে যাত্রার বিষয়টি লোকদের মাঝে রটনা হওয়ার পূর্বেই কেন তুমি এমন করলে না? হিন্দ বলল, আব্বা ! আমার এই অবস্থা আমার দ্বারা কোন অপকর্ম সংঘটিত হওয়ার কারণে নয়। আল্লাহ্‌র শপথ ! আমি নিরপরাধ, নির্দোষ। কিন্তু আপনি আমার যে বিষণ্নতা ও অবস্থার পরিবর্তন দেখতে পাচ্ছেন, তার কারণ হল- আমি ভাবছি আপনারা এই গণকের কাছে আমাকে নিয়ে যাবেন আর সে- তো একজন মানুষ । তারও ভুল হতে পারে । আমি আশঙ্কা করছি, হয়ত সে আমার ব্যাপারে এমন কোন ভুল করে বসবে যার কলঙ্ক আমাকে আজীবন বয়ে বেড়াতে হবে। কিংবা আমাকে এমন ফ্ড.211000119.0010)

— পৃষ্ঠা ২২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।