(0০017161715 ২২৪ _ আল-বিদায়া ওয়ান নিহায়া আবু হুরায়রা (রা)-কে দেখতে এসে বলল, হে আবু হুরায়রা ! আমি আপনার সাক্ষাৎ ভালবাসি কাজেই আপনিও আমার সাক্ষাৎ ভালবাসুন । বর্ণনাকারী বলেন, মারওয়ান যাওয়ার অল্পক্ষণের মধ্যেই আবু হুরায়রা (রা) ইন্তিকাল করেন। ইয়াকুব বিন সুফিয়ান দাহিম থেকে তিনি ওয়ালীদ বিন জাবির থেকে, তিনি উমায়ের বিন হানি থেকে, তিনি বলেন, আবু হুরায়রা (রা) বলেছেন, হে আল্লাহ্! ষাটতম হিজরী সন যেন আমার নাগাল না পায়। তিনি বলেন, তাই তিনি সে বছর কিংবা তার একবছর পূর্বে ইন্তিকাল করেন। ওয়াকিদী এমনই বলেছেন যে, তিনি ৭৮ বছর বয়সে উনষাট হিজরীতে ইন্তিকাল করেন। ওয়ারিদী আরও বলেন, তিনি উনর্ষা হিজরীতে রমযান মাসে আয়েশা (রা)-এর এবং শাওয়ালে উম্মে সালামা (রা)-এর জানাযার নামায পড়ান। তারপর সে বছরই তীদের দু'জনার পর ইন্তিকাল করেন। যদিও তিনি (ওয়াকিদী) এমনই বলেছেন, কিন্তু সঠিক হল উম্মে সালামা (রা) আবূ হুরায়রা (রা)-এর পরে ইন্তিকাল করেন। আর একাধিক এঁতিহাসিকের মত হল-_- তিনি আবু হুরায়রা (রা) উনষাট হিজরীতে ইনতিকাল করেন। আর কারো মতে, আটান্ন হিজরীতে আবার কারো মতে সাতান্ন হিজরীতে । তবে প্রসিদ্ধ মত হল, উনষাট হিজরী । প্রতিহাসিকগণ বলেন, পবিত্র মদীনার তৎকালীন নায়েব ওয়ালীদ বিন উত্বাহ বিন আবূ সুফিয়ান তার জানাযার নামায পড়ান। এসময় আবদুল্লাহ্ ইবৃন উমর আবূ সায়ীদ এবং অন্যান্য সাহাবা ও তাবেয়ীগণ উপস্থিত ছিলেন। তার জানাযার নামায হয়েছিল আসরের সময় । আর তীর ওফাত হয়েছিল আকীক অঞ্চলে তীর নিজ গৃহে । সেখান থেকে তাকে পবিত্র মদীনায় বহন করে আনা হয়। তারপর জানাযার নামাযের পর তীকে জান্নাতুল বাকীতে দাফন করা হয়। মহান আল্লাহ্ তাকে রহম করুন এবং তার প্রতি রাষী-খুশি থাকুন। ওয়ালীদ বিন উত্বা মু'আবিয়া (রা)-এর ররাবর আবূ হুরায়রা (রা)-এর ওফাতের বিষয়ে লিখলেন। তখন্ মু'আবিয়া. (রা) তার কাছে লিখে পাঠালেন, “তার উত্তরসূরীদের: খোঁজখবর 'নাও এবং তাদের প্রতি সদাচার কর। তাদের খরচের জন্য দশ হাজার দিরহাম পৌঁছে দাও, তাদেরকে উত্তম আশ্রয়দান কর এবং তাদের হিতসাধন কর । কেননা, তিনি উসমানের অন্যতম সাহায্যকারী ছিলেন: এবং. পবিত্র মদীনার তীর সাথে ছিলেন। মহান আল্লাহ্ তীদের উভয়কে রহম করুন । ফ্ড.211000119.0010)
— পৃষ্ঠা ২২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।