Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২২৩ রাফি' বলেন, উরএভার নিন ত/আামালিত ভারি খাওয়ার সময় বলতেন, গোশতের টুকরাগুলো আমীরের জন্য ছেড়ে দাও। আবু রাফি' বলেন, আমি তাকিয়ে দেখতাম সেখানে তেল মিশ্রিত ছারীদ ছাড়া কিছু নেই (আসলে তিনি পরিহাস করতেন)। _. ইব্ন ওয়াহব বলেন, ইয়াধীদ বিন যিয়াদ কুরাধী থেকে আমর বিন হারিছ বর্ণনা করেছেন যে, ছা'লাবা বিন আবূ মালিক বর্ণনা করেছেন- মারওয়ানের স্থলবর্তী প্রশাসক থাকা অবস্থায় একবার আবু হুরায়রা (রা) জ্বালানী কাঠের বোঝা বহন করে বাজারে প্রবেশ করলেন এবং বলেন, আমীরের জন্য পথ ছেড়ে দাও ! হে আবূ মালিকের ছেলে ! আমি বললাম, মহান আল্লাহ্‌ আপনার সংশোধন করুন। কেন আপনি এই কষ্ট করছেন। তিনি বলেন, আমীরের পথ ছেড়ে দাও তার উপর বোঝা রয়েছে। আর এটা বর্ণিত হয়েছে। একাধিক সূত্রে এর সদৃশ বর্ণনা পাওয়া যায়। মারওয়ানের কাতিব আবূ জুআইজিআ৷ বলেন, একবার মারওয়ান আবু হুরায়রা রো)-এর কাছে একশ 'দীনার পাঠাল। পরদিন সকালে সে এই বলে লোক পাঠাল, আমার ভুল হয়েছে, আসলে আমি সেটা অন্য একজনের কাছে পাঠাতে চেয়েছিলাম । তখন আবু হুরায়রা (রা) বলে পাঠালেন, আমি সেটা ব্যয় করে ফেলেছি। যখন আমার ভাতা আসবে তখন তা থেকে নিয়ে নিও। আসলে তিনি তা দান করে ছিলেন, আর মারওয়ান তাকে পরীক্ষা করতে চেয়েছিল । ইমাম আহমদ (র) বলেন আমাদেরকে আবদুল আ'লা বিন আবদুল জববার বর্ণনা করেছেন, তিনি বলেন, আমাদেরকে হাম্মাদ বিন সালামা বর্ণনা করেছেন ইয়াহইয়া বিন সায়ীদ বিন যুসায়িব থেকে, তিনি বলেন, মু'আবিয়া যখন আবু হুরায়রাকে দিতেন তখন তিনি নিরব থাকতেন, আর যখন বিরত থাকতেন তখন তিনি কথা বলতেন। একাধিক বর্ণনাকারী আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেছেন, একবার তার কাছে এক যুবক এসে বলল, হে আবু হুরায়রা! আমি আজ রোযা রেখেছিলাম এরপর যখন আমার আব্বার সাক্ষাতে গ্রেলাম তখন তিনি আমার জন্য রুটি -ও-উটের গোশত নিয়ে আসলেন আর আমি ভুলক্রমে তা থেকে খেয়ে ফেলেছি। তিনি বলেন, কোন অসুবিধা নেই, এই (বিশেষ) খাবার আল্লাহ্‌ তোমাকে খাইয়েছেন। এরপর সে বলল, তারপর আমার স্ত্রীর গৃহে প্রবেশ করেছিলাম । তখন সে আমার জন্য উটের দুধ নিয়ে আসল, তখন আমি ভুলক্রমে তা পান করে ফেলেছি। তিনি (আবু হুরায়রা) বলেন, কোন অসুবিধা নেই। সে বলল, এরপর আমি ঘুমিয়েছি এবং ঘুম ৮ ৪75 দ5 হুরায়রা (রা) বলেন, ভাতিজা ! ১০০০০০০০০০০ ভাঙ্গে নি)। একাধিক বর্ণনাকারী বর্ণনা করেছেন, আবূ হুরায়রা (রা) যখন জানাযা দেখতেন তখন বলতেন, তোমরা সন্ধ্যাকালে যাচ্ছ আমরা আগামী সকালে আসছি। অথবা তোমরা সকালে যাচ্ছ আমরা সন্ধ্যাকালে আসছি। একাধিক বর্ণনাকারী বর্ণনা করেছেন যে, যখন তার মৃত্যু উপস্থিত হল, তখন তিনি কেঁদে ফেললেন । তীকে জিজ্ঞাসা করা হল, আপনি কাদছেন কেন? তিনি বললেন, পাথেয়ের স্বল্পতা ও নাজাতের কঠিনতার কারণে । আমি এক দুর্গম গিরিপথে রয়েছি, এরপর হয় জান্নাতে নয় জাহান্নামে, জানি না আমার শেষ গন্তব্য কোথায়? মালিক বর্ণনা করেছেন, সায়ীদ বিন আবু সায়ীদ মাকবুরী থেকে যে, তিনি বলেন, মৃত্যুশয্যায় মারওয়ান ফ্ড.211000119.0010)

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।