আল-বিদায়া ওয়ান নিহায়া ২৩ কামনা কর। জলদি কর, জলদি কর। কবরের মাটি তোমাদেরকে পেছন থেকে তাড়া করছে। সুতরাং কবরের চাপ, অন্ধকার ও একাকীত্ব সম্পর্কে সতর্ক হয়ে যাও। সাবধান! কবর হত আগুনের গর্ত অথবা বেহেশতের বাগান। জেনে রেখ, প্রত্যেকটি কবর প্রতিদিন তিনবার করে কথা বলে। কবর বলতে থাকে, আমি. অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি একাকীত্বের ঘর। সাবধান ! তোমাদের সম্মুখ আছে এমন একটি দিন, যে শিশুরা বৃদ্ধ হয়ে যাবে, বড়রা অপ্রকৃতিস্থ মাতাল হয়ে যাবে (এবং প্রত্যেকটি গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে, মানুষকে দেখবে মাতালের . মত, যদিও ওরা নেশাগ্রস্ত নয়, বস্তুত আল্লাহ্র শাস্তি কঠিন। সূরা-হাজ্জ £ ১০২) সাবধান ! এর পরে আছে আরো কঠিন অবস্থা । আছে আগুন যার উত্তাপ ও দহন শক্তি প্রচণ্ড। গভীরতা বহু নিষ্ন পর্যন্ত। যার গহনা ও হাতুড়ি হবে লৌহনির্ষিত, পানীয় হবে টগবগে ফুটন্ত পানি। প্রধান প্রহরীর নাম মালিক, আল্লাহ্ তার অন্তরে কোন দয়া দেন নি। বর্ণনাকারী বলেন, এরপর হযরত আলী ডুকরে কেঁদে উঠলেন। তীর চারদিকে মুসলমানরাও কীদতে শুরু করল । এরপর তিনি বললেন, শুনেননি, তারপর আছে জান্নাত, যার প্রস্থই হল আসমান যমীনের সমান। সেটি তৈরী করে রাখা হয়েছে মুত্তাকী ও পরহ্যেগারদের জন্য । মহান আল্লাহ্ আমাদেরকে এবং আপনাদেরকে মুর্তাকীদের অন্তর্তক্ত করে দিন। আমাদেরকে এবং আপনাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করুন। এই হাদীসটি লায়ছ ইব্ন আবী সুলায়ম বর্ণনা করেছেন মুজাহিদ থেকে। তিনি বলেছেন যে, হযরত আলী (রা)-এর নিকট থেকে সরাসরি শুনেছেন এমন এক লোক আমার নিকট এটি বর্ণনা করেছেন। ওয়াকী“ যথাক্রমে আমর ইব্ন মুনাব্বিহ আওফা ইব্ন দুলহুম থেকে বর্ণনা করেছেন ষে, তিনি বলেছেন, একদিন হযরত আলী একটি ভাষণ দিলেন। তিনি বললেন, সমাচার পর এই, দুনিয়া তো পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাচ্ছে। সে বিদায়ের ঘোষণা দিয়েছে। আখিরাত আসছে। সে দৃশ্যমান হচ্ছে। আজকের দুনিয়া অর্জনে যারা পশ্ঠাৎগামী আগামীকালের আখিরাতে তারা থাকবে অগ্রগামী । শুনে নাও, তোমরা এমন যুগে বসবাস করছ যার সম্মুখে একটি সুনির্ধারিত সময় রয়েছে- মৃত্যুর সময় । ওই মৃত্যু সময় উপস্থিত হওয়ার পূর্ব পর্যন্ত যারা আমলে কসুরী ও অলসতা করবে তারা হবে ব্যর্থ-বিফল। শুনে নাও, আল্লাহ্র রহমতের আশায় বুক বেধে তারই জন্যে আমল করে যাও। যেমন আমল করে যাবে তার ভয় মনে পোষণ করে। আমি মনে করি না যে, জান্নাত প্রত্যাশি লোক ঘুমে বিভোর থাকবে এবং জাহান্নাম থেকে মুকিপ্রা্থী লোক নিদ্রায় অচেতন থাকবে। সত্য যার কল্যাণ করতে পারে না মিথ্যা তার অকল্যাণ করবেই। হিদায়াত যাকে সরল পথে আনতে পারেনি, গোমরাহী তাকে বাকা পথে নিয়ে যাবেই। শুনে নাও, তোমরা কিন্ত সফর করতে, চলে যেতে আদিষ্ট হয়েছ। কিন্তু তোমাদের সফরের পাথেয় খুব কম। ১ 097 ১-৯০৬১০৮ট৮] 9 3। হে লোকসকল !. দুনিয়া হল নগদ পণ্য, পুণ্যবান পাপাচারী সকলেই তা! থেকে খায়। আখিরাত সত্য প্রতিশ্রুতি, সর্বশক্তিমান মালিক যেখানে বিচার করবেন। সাবধান ! শয়তান তোমাদেরকে দারিদ্র ও অভাবের ভয় দেখায় আর অশ্রীলতার নির্দেশ দেয়। আল্লাহ তোমাদেরকে তার ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আল্লাহ্ প্রাচূ্যময়, সর্বজ্ঞ। 80 8848-21-68 5 ৮88৮7 0-81:৮-৯-4198164-4 ফ্ঘড.211000119.0010)
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।