Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

09017161715 ২২০ | আল-বিদায়া ওয়ান নিহায়া আহমদ বলেন, আমাদেরকে আবু উবাইদা আল হাদ্দাদ বর্ণনা করেছেন, তিনি বলেন, আমাদেরকে ফারহাদ সাবখি বর্ণনা করে বলেন, আবু হুরায়রা (রা) কাবা ঘর তাওয়াফ করা অবস্থায় বলতেন- আমার এই পেট আমার সর্বনাশ ডেকে আনে, আমি যদি তাকে ক্ষুধার্ত রাখি তাহলে দুর্বল করে দেয়। ইমাম আহমদ ইকরামা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন যে, আবু হুরায়রা বলেছেন, আমি প্রতিদিন আল্লাহ্‌র কাছে বার হাজার বার তওবা ও ইসতিগফার করি। আর তা হল আমার দিয়ত পরিমাণ। আবদুল্লাহ্‌ বিন আহমদ আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেছেন যে, তার বার হাজার গিরাযুক্ত একটি সুতা ছিল, প্রতিদিন ঘুমের আগে, তিনি তা দিয়ে তাসবীহ পাঠ করতেন। অন্য রেওয়ায়েতে আছে এক হাজার গিরা তা দ্বারা তাসবীহ পাঠ পূর্ণ না করে তিনি ঘুমাতেন না। আর পূর্বেরটির তুলনায় এটি বিশুদ্ধতর রেওয়ায়েত । যখন তার মৃত্যু উপস্থিত হল, তখন ভিনি কেঁদে ফেললেন। এসময় তীকে জিজ্ঞাসা করা হয়, আপনি কাদছেন কেন? তিনি উত্তর দিলেন, আমি তোমাদের এই দুনিয়ার বিচ্ছেদে কীদছি না। আমি আমার সফরের দূরত্‌ ও পাথেয়ের স্বল্পতার কথা ভেবে কীদছি। জান্নাতের উচ্চতা-ও _ জাহান্নামের গভীরতা আমার সামনে সমুপস্থিত। জানি না, তাদের কোন্টির দিকে আমাকে নিয়ে যাওয়া হবে। কুতাইবা বিন সায়ীদ (র) বর্ণনা করেছেন, আমাদেরকে ফারাজ বিন ফুযালা বর্ণনা করেছেন তিনি আবৃ সায়ীদ থেকে তিনি আবু হুরায়রা (রা) থেকে তিনি (আবু হুরায়রা) বলেন, যখন . তোমরা তোমাদের মসজিদসমূহ নকশা ও কারুকার্ষখচিত করবে এবং কুরআনসমূহকে অলঙ্কার খচিত করবে, তখন তোমাদের ধ্বংস অনিবার্ষ। তিবরানী মামার : থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, আবৃ হুরায়রা (রো) সম্পর্কে আমার কাছে পৌঁছেছে যে, কোন জানাযা যখন তাঁকে অতিক্রম করে যেত, তখন তিনি বলতেন, সন্ধ্যাকালে তোমরা (তুমি) গমন কর, আমরা সন্ধ্যাকালে আসছি অথবা প্রভাতকালে তোমরা গমন কর আমরা সন্ধ্যাকালে আসছি, মর্মস্পর্শী উপদেশ এবং দ্রুতগামী উপলব্ধি। প্রথমজন বিদায় নিচ্ছে আর শেষজন থেকে যাচ্ছে । অথচ তার কোন. বোধ ও উপলব্ধি নেই। হাফেজ আবু বকর বিন মালিক বলেন, আমাদেরকে আবদুল্লাহ্‌ বিন আহমদ বিন হাম্বল বর্ণনা করেছেন, তিনি বলেন, আমাকে আবূ বকর লাইছ বিন খালিদ বাজালী বর্ণনা করেছেন, তিনি বলেন, আমাদেরকে আবদুল মু'মিন বিন আবদুল্লাহ্‌ সা'দুসী বর্ণনা করেছেন তিনি বলেন, আমি আবু ইয়াধীদ মাদীনীকে বলতে শুনেছি, আবু হুরায়রা (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-এর মিম্বরে তার দীড়ানোর স্থানের একধাপ নীচে দীড়ালেন, তারপর বলেন, আসন্ন অনিষ্টের কারণে আরবদের দুর্ভোগ ঘনিয়ে এসেছে, তাদের দুর্ভোগ ঘনিয়ে এসেছে নাবালকদের শাসনের কারণে। যারা প্রবৃতির অনুসারী, হয়ে তাদের শাসন পরিচালনা করবে এবং ক্রোধবশভ * (নিরাপরাধ) মানুষ হত্যা করবে। ইমাম আহমদ বলেন, আমাদেরকে আলী বিন ছাবিত বর্ণনা করেছেন, তিনি উসামা বিন স্যাইদ থেকে, তিনি ইবৃন আব্বাসের মাওলা আধু যিয়াদ থেকে, তিনি আবু হুরায়রা থেকে, তিনি বলেন, আমার কাছে পনেরটি খেজুর ছিল, তার পাঁচটি পরবর্তী ইফতারের জন্য রেখে দিলাম। আহমদ বলেন, আমাদেরকে আবদুল মালিক বিন আমর বর্ণনা করেছেন, তিনি .বলেন, আমাদেরকে ইসমাঈল (অর্থাৎ) আবদী বর্ণনা করেছেন, তিনি আবুল মুতাওয়াক্কিল থেকে যে, ফ্ঘড.2110001179.0010)

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।