0০017161715 আল-বিদায়া ওয়ান-নিহায়া ২১৭ বলেন, আবু হুরায়রা (রা) প্রতিদিন দু'বার দুটি চিৎকার করতেন, দিবসের শুরুতে চিৎকার করে বলতেন-রাত গত হয়েছে, দিন উপস্থিত হয়েছে এবং ফির'আওন সম্প্রদায়কে জাহান্নামের সামনে সমুপস্থিত করা হয়েছে, আবার সন্ধ্যাকালে চিৎকার করে বলতেন, দিন গত হয়েছে এবং রাত উপস্থিত হয়েছে আর. ফির“আওন সম্প্রদায়কে জাহান্নামের সামনে সমুপস্থিত করা হয়েছে ।'যেই একথা বলার সময় তীর কণ্ঠস্বর শুনত সেই জাহান্নাম থেকে আল্লাহ্র কাছে পানাহ চাইত । আবদুণ্লাহ্ বিন মুবারক বলেন, আমাদেরকে মুসা বিন উবাইদাহ্ যিয়াদ বিন ছাওবান থেকে, তিনি আবু হুরায়রা (রো) থেকে বর্ণনা করেছেন, তিনি (আবু হুরায়রা)রলেন- কোন পাপাসক্ত ব্যক্তিকে কোন নি“'আমতের কারণে ঈর্ষা করো না। কেননা, তার পশ্চাতে তার এক দ্রুতগামী অনুসরণকারী রয়েছে সে হল জাহান্নাম “যখনই তা স্তিমিত হবে তখন আমি তাদের জন্যে অগ্নিশিখা বৃদ্ধি করে দিব।” ইব্ন. লাহী'আহ আব ইউনুস থেকে, তিনি আবৃ হুরায়রা থেকে বর্ণনা.করেছেন যে,একবার তিনি নামাযের ইমামতী করলেন। যখন সালাম, ফিরালেন, তখন উচ্চস্বরে বললেন, সকল প্রশংসা এ আল্লাহ্র যিনি দীনকে সরল সঠিক করেছেন এবং আবু হুরায়রাকে ইমাম বানিয়েছেন অথচ সে ছিল গয্ওয়ান কন্যার পেটভাতা মজুর, যার.কাজ ছিল পায়ে হেঁটে জ্বালানী কাঠ সংগ্রহ করা । ইবরাহীম বিন ইসহাক হারবী বলেন, আমাদেরকে আফ্ফান বর্ণনা করেছেন, তিন বলেন, আমাদেরকে সুলাইম বিন হায়্যান বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি আমার পিতাকে আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করতে শুনেছিলাম, তিনি (আবূ হুরায়রা) বলেছেন-আমি ইমাতিম অবস্থায় লালিত পালিত হয়েছি এবং নিঃস্ব অবস্থায় হিজরত করেছি আর আমি ছিলাম গয্ওয়ান কন্যার পেট-ভাতা মজুর, যার কাজ ছিল পায়ে হৈটে জ্বালানী কাঠ সংঘ্বহ করা। যখন তারা আরোহণ করত তখন আমি তাদের বাহন হাকিয়ে নিতাম আর যখন অবতরণ করত, তখন তাদের জ্বালানী কাঠ সংগ্রহ করতাম । কাজেই প্রশংসা এঁ আল্লাহ্র যিনি দীনকে সরল সঠিক করেছেন এবং আবু হুরায়রাকে ইমাম ও নেতা বানিয়েছেন। তারপর' বলেন, হে মুসলমানগণ ! আল্লাহ্র শপথ ! আমি তাদের মজুর ছিলাম শুকনো রুটির টুকরোর. বিনিময়ে যার কাজ ছিল ধুলিধূসর অন্ধকার রাত্রে জ্বালানী কাঠ সংগ্রহ করা। এরপর আল্লাহ্ আবার তাকে আমার স্ত্রী করলেন এবং তারা যখন আরোহণ করত আমিও তখন আরোহণ করতাম, তারা যখন সেবা গ্রহণ করত আমিও তখন সেবা গ্রহণ করতাম এবং তারা যখন অবতরণ, করত আমিও তখন অবতরণ করতাম । ' ইবরাহীম বিন ইয়াকুব জুরজানী বলেন, আমাদেরকে হিলাল বিন আবদুর রহমান হানাফী বর্ণনা করেছেন- তিনি বলেন, তিনি “আতা বিন মায়মূনা থেকে তিনি আবূ সালামা থেকে, তিনি বলেন, আবু হুরায়রা রো)-এবং আব্ যর (রো) বলেছেন, ইল্মের একটি অধ্যায় শিক্ষা করা আমাদের কাছে হাজার রাকআত নফল নামায থেকে উত্তম এবং ইল্মের একটি অধ্যায়ে শিক্ষা দেওয়া আমাদের কাছে একশ রাকাঅত নফল নামায থেকে উত্তম । আমরা সে অনুযায়ী আমল করি বানা করি । তারা দু'জনে বলেন, আমরা রাসূলুল্লাহ্ (সা)-কে বলতে শুনেছি-“ইলম তলবের অবস্থায় যদি তালিবে ইলমের মৃত্যু এসে যায়, বে সে শহীদ হয়ে মৃত্যুবরণ করল ।” এই সুত্রে এ হাদীস ₹.2১5। ৮. বাটা এএজাটোলা ি্াত ৯৮7 ফ্দড.2110001179.0010)
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।