0০017161715 ২১৬ আল-বিদায়া ওয়ান নিহায়া কর। ইয়াধীদ বিন হারূন বলেন, আমি শু“বাকে বলতে শুনেছি, আবূ হুরায়রা হাদীস বর্ণনায় তদলীসের শিকার হতেন- রাসূলুল্লাহ্ (সা) থেকে শ্রুত এবং কাব রো) থেকে শ্রুত হাদীসের মাঝে বর্ণনাকালে তিনি পার্থক্য করতে পারতেন না। ইব্ন আসাকির বিষয়টি উল্লেখ করেছন। আর 'শুবা মূলত এর দ্বারা তার এই হাদীসের দিকে ইঙ্গিত করেছেন ১৮৪২৯ ১০১৮ - 412৮০ “জুনুবী বা নাপাক অবস্থায় যার সকাল হয়,তার কোন সাওম বা রোযা নেই।” কেননা, এ ব্যাপারে যখন তিনি বিতরকের সম্মুখীন হলেন, তখন বললেন, জনৈক ব্যক্তি আমাকে কথাটি বলেছে, রাসূলুল্লাহ্ (সা) থেকে আমি তা শুনি নি। শারীক, মুগীরা থেকে তিনি ইবরাহীম থেকে বলেন, তিনি (ইবরাহীম) বলেন, আমাদের সাহাবীগণ আবু হুরায়রা-এর ফোন কোন হাদীস ছেড়ে দিতেন। আ'মাশ ইবরাহীম থেকে বর্ণনা করেছেন যে, তারা আবূ হুরায়রা (রা)-এর হাদীস গ্রহণ করতেন না। ছাওরী মানসূর থেকে তিনি ইবরাহীম থেকে বলেন, তারা আবৃ হুরায়রা (রা)-এর হাদীসে বিবৃতবোধ করতেন তাই তীর বর্ণিত সকল হাদীস গ্রহণ করতেন-না। তবে জান্নাত-জাহান্নামের বর্ণনা কিংবা কোন নেক আমলের উৎসাহবোধক কিংবা কুরআনে বর্ণিত কোন পাপের নিষেধাজ্ঞা সম্বলিত হাদীসকে তারা এর ব্যতিক্রম গণ্য করতেন। অবশ্য ইব্ন আসাকির আবু হুরায়রার পক্ষালম্বন করে ইবরাহীম নাখয়ী-এর বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন। কুফাবাসী হাদীস বিশারদগণের একদল ইবরাহীম নাখয়ীর অনুরূপ মত ব্যক্ত করেছেন,তবে অধিকাংশ মুহাদ্দিস-এর অবস্থানে বিপরীত। হযরত আবু হুরায়রা রো)-এর মাঝে বিরাট মাত্রায় সত্যবাদিতা, স্মৃতিশক্তির প্রখরতা, ধার্মিকতা, দুনিয়া বিমুখতা এবং নেক আমলের প্রব্ণতা বিদ্যমান ছিল । হাম্মাদ বিন যাইদ (বলেন) আব্বাস জারীরী থেকে তিনি আবূ উসমান নাহ্দী থেকে, তিনি বলেন, হযরত আবূ হুরায়রা (রা) নিজে রাত্রের এক তৃতীয়াংশ তীর স্ত্রী এক তৃতীয়াংশ এবং কন্যা এক তৃতীয়াংশ ব্যাপী ইবাদত বন্দেগী করতেন। এ নামায পড়তেন। তারপর একে জাগিয়ে দিতেন, তারপর এ (দ্বিতীয়জন) আবার একে (তৃতীয়জনকে) জাগিয়ে দিতেন” । বুখারী ও মুসলিম শরীফে তার থেকে বর্ণিত আছে, তিনি বলেন- “আমার খলীল (সা) আমাকে ওসীয়ত করেছেন, প্রতি মাসে তিনদিন রোযা রাখার, চাশতের দু'রাকা'আত নামায পড়ার এবং ঘুমানোর পূর্বেই বিতর নামায আদায় করার” । ইবৃন জুরাইজ তীর বর্ণনাকারীর সূত্রে বলেন-তিনি বলেন, আবু হুরায়রা (রা) বলেছেন, আমি আমার রাত্রিকে তিন অংশে ভাগ করে নিয়েছি। এক অংশ কুরআন তিলাওয়াতের জন্য, এক অংশ ঘৃমানোর জন্য এবং এক অংশ রাসূলুল্লাহ্ সা)-এর হাদীস স্মরণ (মুখস্থ) করার জন্য । মুহাম্মদ বিন সাদ বলেন, আমাদেরকে মুসলিম বিন ইবরাহীম বর্ণনা করেছেন, তিনি বলেন, আমাদেরকে আবৃ আইয়ুব বর্ণনা করেছেন-তিনি বলেন, আবু হুরায়রা ভাড়ারঘরে, গৃহাভ্যন্তরে, কক্ষাভ্যন্তরে এবং বাড়িতে প্রবেশের সময় তিনি এ সবকটি স্থানে নামায আদায় করতেন। ইকরামাহ বলেন, হযরত আবু হুরায়রা (রা) প্রতি রাতে বার হাজার তাসবীহ পাঠ করতেন। তিনি বলতেন, আমি আমার “দিয়ত' পরিমাণ তাসবীহ পাঠ করি । ১. সিফাতুস সফওয়া গ্রন্থে আবূ উসমান নাহ্দী থেকে বর্ণিত আছে- তিনি নিজে তার স্ত্রী এবং তার খাদিম তিন্ভাগ করে পালাক্রমে রাত্রি জাগরণ করতেন। এ নামায পড়তেন তারপর একে জাগিয়ে দিতেন, তারপর সে ০০০০০০০৪০১০ | | ভঘ/.110001109.00]77
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।