(0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২১৫ (২ এ) তাৎপর্য কী? তিনি বললেন, বস ! সে যে এসকল হাদীস রাসূলুল্রাহ্ (সা) থেকে , শুনেছে এ বিষয়ে আমি নিঃসন্দেহে নিশ্চিত । তবে তার কোনটিকে সে যথাযথভাবে উপস্থাপন করেছে কোনটিকে করে নাই। আলী বিন মাদীনী বলেন, তিনি ওয়াহৰ বিন জারীর, তিনি তার পিতা থেকে, তিনি : মুহাম্মদ বিন ইসহাক থেকে, তিনি মুহাম্মদ বিন ইবরাহীম থেকে তিনি আবুল ইয়াসার বিন আবু আমীর বলেন, একবার আমি ভাল্হা বিন উবাইদুল্লাহ্র কাছে ছিলাম । এক ব্যক্তি তার সাথে সাক্ষাৎ করে বলল, হে আবূ মুহাম্মদ ! আমরা জানিনা এই ইয়ামানী ব্যক্তি কি রাসূলুল্লাহ্ (সা)-এর (হাদীসের) ব্যাপারে আপনাদের চেয়ে অধিক অবগত না কি? তিনি যা শোনেন নি কিংবা রাসূলুল্লাহ্ (সা) যা বলেন নি, তিনি তাঁর নামে তা বলে বেড়ান। তালহা বলেন, আল্লাহ্র শপথ ! আমরা নিঃসন্দেহ যে, তিনি রাসূল (সা) থেকে এমন কথা শুনেছেন যা আমরা শুনি নি এবং এমন বিষয় জেনেছেন যা আমরা জানি-নি। আমরা রাসূল (সা)-এর কাছে আসতাম দিনের দুই প্রান্তে (সকাল-সন্ধ্যায়)। এরপর.ফিরে যেতাম । আর তিনি ছিলেন স্বজন-পরিজন ও সহায়- সম্পদহীন এবং নিঃস্ব ব্যক্তি তার (সার্বক্ষণিক) অবস্থান ছিল রাসূল (সা)-এর সাথে। তিনি রোসূলুল্লাহ্) যেখানে যেতেন তার সাথে তিনিও সেখানে যেতেন। কাজেই, কোন সন্দেহ নেই যে, তিনি এমন বিষয় জেনেছেন যা আমরা জানি না। এবং এমন কথা শুনেছেন যা আমরা শুনি নি+। ইমাম তিরমিষী (র) হাদীসখানি প্রায় এরকমভাবেই রেওয়ায়েত করেছেন। শু“বা বলেন, আশ'আছ বিন সুলাইম থেকে তিনি তার পিতা থেকে, তিনি বলেন, একবার আমি আবু আইযুবকে আবূ হুরায়রা (রা) থেকে হাদীস বর্ণনা করতে শুনলাম । তখন তীকে বলা হল, আপনি নিজে আল্লাহ্র রাসূলের সাহাবী হয়ে আবু হুরায়রা (রা) থেকে হাদীস বর্ণনা করেছেন ! তখন তিনি বললেন, আবু হুরায়রা (রা) এমন অনেক কথা শুনেছেন যা আমরা শুনি নাই। যে বিষয়ে তার থেকে হাদীস রাসূলুল্লাহ্ (সা) থেকে শুনি নাই সে বিষয়ে তার থেকে হাদীস বর্ণণা করা আমার কাছে রাসূলুল্লাহ্ (সা) থেকে হাদীস বর্ণনা করা থেকে অধিক পছন্দনীয় । ইমাম মুসলিম (বিন হাজ্জাজ) বলেন, আমাদেরকে আবদুল্লাহ বিন আবদুর রাহমান দারিমী বর্ণনা করেছেন, তিনি বলেন, আমাদেরকে মারওয়ান দামোশৃকী বর্ণনা করেছেন লাইছ বিন সাদ থেকে, তিনি বলেন, আমাকে বুকাইর বিন আশাজ্জ বর্ণনা করেছেন, তিনি বলেন আমাদেরকে বিশর বিন সায়ীদ বলেন-তোমরা আল্লাহ্কে ভয় কর এবং হাদীস বের্ণনা করা) থেকে আত্মরক্ষা কর। আল্লাহর কসম ! আমরা আবূ হুরায়রার মজলিসে থাকতাম আর তিনি আমাদেরকে রাসূলুল্লাহ্ (সা) থেকে হাদীস বর্ণনা করতেন এবং কা“ব-আহবার থেকেও হাদীস বর্ণনা করতেন এরপর তিনি উঠে যেতেন। এরপর আমি আমাদের কোন কোন শ্োতাকে রাসূলুল্লাহ্ সা)-এর হাদীস কা'বের সুত্রে এবং কা'বের হাদীস রাসূলুল্লাহ্ (সা)-এর সূত্রে বর্ণনা করতে শুনেছি। কোন রিওয়ায়েতে কা'বের বক্তব্যকে রাসূলুপ্লাহ্ (সা)-এর নামে এবং রাসূলূল্লাহ-এর বক্তব্যকে কা'বের নামে বর্ণনা করত। কাজেই আল্লাহকে ভয় কর এবং হাদীস বর্ণনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন ১. তিরমিযী শরীফ- কিতাবুল মানাকিব-হাদীস নং ৩৮৩৭ ৫ম খণ্-৬৮৪ পৃঃ দ্রঃ। ইমাম তিরমিধী বলেন, | হাদীসটি ০৬ ১.৯ (হাসান গরীব) মুহাম্মদ বিন ইসহাক-এর সূত্র ছাড়া এ হাদীসের আর কোন সনদ আমাদের জানা নেই । ফ্ড.2110001179.0010)
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।