Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২০৯ আনসারগণ তাদের ক্ষেত-খামার ও পশুপালের তত্রীবধানে নিয়োজিত থাকতেন। একদিন আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এক মজলিসে উপস্থিত ছিলাম । হঠাৎ তিনি বললেন, “আমি আমার কথা শেষ করা পর্যন্ত যে তার চাদর বিছিয়ে রাখবে, এরপর তা গায়ে জড়িয়ে নেবে, সে আমার থেকে শোনা তার কোনও কথা কিছুতেই ভুলবে না। তখন আমি আমার গায়ের চাদর বিছিয়ে দিলাম । জবশেছে যখন ভিনি ভীর রা শের করলেন) উর জামি তা জামারঃলারে জড়িয়ে নিলাম । শপথ এ সত্তার যার কুদরতী হাতে আমার প্রাণ, এরপর তার থেকে শোনা কোনও কথা আমি ভুলিনি ।১ ইব্‌ন ওয়াহাব উইনুস থেকে তিনি যুহ্রী থেকে, তিনি সায়ীদ বিন মুসয়্যাব থেকে, তিনি আবু হুরায়রা থেকে, তিনি তা বর্ণনা করেছেন, আর তার থেকে এর আরও একাধিক বর্ণনাসূত্র রয়েছে । অবশ্য একথাও বলা হয়েছে এবিষয়টি বিশেষভাবে এ কথার সাথে সম্পৃক্ত, তিনি এর কিছু ভুলেন নি। আর তার প্রমাণ হল, যে, তিনি কোন কোন হাদীসে বিস্মৃত হয়েছেন, যা স্পষ্টরূপে “সহীহ্‌” গ্রন্থে বর্ণিত হয়েছে! যেমন তিনি ১৯৮ ১১১০৭ হাদীসখানি তীর ' 'ত ০০ ০ ০০০ ১০৪" হাদীসের সাথে বিস্মৃত হয়েছেন। আবার বলা হয়েছে, বিষয়টি এ কথা এবং অন্যান্য কথা সকল ক্ষেত্রে প্রযোজ্য, আর আল্লাহ্‌ই অধিক জানেন। দারাওয়ারদী আমর বিন আব আমর থেকে তিনি সায়ীদ মাকবুরী থেকে, তিনি আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেন (একবার আমি আরঘ করলাম) “ ইয়া রাসূলাল্লাহ্‌ ! কিয়ামতের দিন আপনার শাফা“আতের দ্বারা সর্বাধিক সৌভাগ্য লাভ করবে কোন ব্যক্তি? তিনি বললেন, হে আবু হুরায়রা ! মানুষের (অবস্থা জানার) প্রতি তোমার আগ্রহ দেখে আমি ধারণা করেছিলাম যে, এই হাদীস সম্পর্কে তোমার পূর্বে কেউ আমাকে জিজ্ঞাসা করবে না। আমার শাফা'আত দ্বারা কেয়ামতের দিন এ ব্যক্তি সর্বাধিক সৌভাগ্য লাভ করবে, যে খাটি মনে লা ইলাহা ইল্লাল্লাহ্‌ বলবে” । আমর বিন আবু আমরের হাদীস থেকে ইমাম বুখারী এই হাদীস রেওয়ায়েত করেছেন। ইবৃন আবূ যিব সায়ীদ মাকবুরী থেকে, তিনি আবূ হুরায়রা থেকে বর্ণনা করেছেন তিনি বলেন-“আমি রাসূলুল্লাহ্‌ (সা) থেকে দু'টি পাত্র সংরক্ষণ করেছি, তার একটি আমি লোকদের মাঝে ছড়িয়ে দিয়েছি, আর অন্যটি যদি ছড়াতাম তাহলে আমার এই কণ্ঠনালী দ্বিখগ্তিত হয়ে যেত” । ইমাম বুখারী ইব্‌ন আবূ যিবের হাদীস থেকে তা বর্ণনা করেছেন। আর একাধিক রাবী আবূ হুরায়রা থেকে বর্ণনা করেছেন, আর এই পাত্র যা তিনি প্রকাশ করতেন না। তাহলো ফিতনা অর্থাৎ গোলযোগ-বিশৃংখলা এবং যুদ্ধ-বিগ্রহসমূহ এবং লোকদের মাঝে সংঘটিত হত লড়াই-বিবাদ ইত্যাদি । আর যা সংঘটিতব্য তা ঘটার পূর্বেই যদি তিনি তা অবহিত করতেন, তাহলে বহু মানুষ তাঁকে অবিশ্বাস করতেন,যদি আমি তোমাদেরকে বলতাম যে তোমরা তোমাদের ইমামকে (নেতা) হত্যা করবে এবং নিজেদের মাঝে একে অন্যের বিরুদ্ধে তরবারি দিয়ে লড়াই করবে. তাহলে কিছুতেই তোমরা আমাকে বিশ্বাস করতে না। _. প্রবৃত্তির অনুসারী বিদ'আতপন্থী ও দুক্কর্মপরায়ণ অনেক গোষ্ঠী কখনও কখনও এই হাদীসকে (ুক্তিরূপে) অবলম্বন করে এবং তাকে আবু হুরায়রা রো)-এর না-বলা এই জওয়াবের ১. মুসনাদে আহমাদ ৩/২৪০- আল-বিদায়া ওয়ান নিহায়া--২৭ * দড$৮৬$.21110 01109001011

— পৃষ্ঠা ২০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।