Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১০৭ আবু হুরায়রা (রা) বলেন, একবার তিনি কাতানের রুমালে নাকের ময়লা পরিষ্কার করে বললেন, বাহ বাহ ! আবু হুরায়রা আজ কাতানের রুমালে নাক পরিষ্কার করছে- অথচ আমার অবস্থা এমন ছিল যে, ক্ষুধার তাড়নায় (ভারসাম্য হারিয়ে) আমি মির ও হুজরাসমূহের মধ্যবর্তী স্থানে পড়ে যেতাম। তখন কোন অতিক্রমকারী আমার পাশ দিয়ে যাওয়ার সময় বলত, এর মস্তিষ্ক বিকৃতি রয়েছে। অথচ প্রকৃত ব্যাপার হল ক্ষুধা ছাড়া আমাদের আর কোন রোগ ছিল না। এ আল্লাহ্‌র কসম ! ধিনি ব্যতীত কোন উপাস্য নেই, ক্ষুধার তাড়নায় আমি আমার যকৃৎ মাটিতে চেপে ধরতাম। আর কখনও বা পেটে পাথর বাধতাম। কখনও কাউকে একটি আয়াত জিজ্ঞাসা করতাম অথচ সে সম্পর্কে আমি তার চেয়ে অধিক অবগত । আসলে আমার উদ্দেশ্য হত হয়তোবা তিনি আমাকে তার গৃহ পর্যন্ত অনুসরণ করতে বলবেন এবং কিছু খাওয়াবেন। এরপর তিনি সুফ্ফাবাসীগণকে দুধ পান করানো বিষয়ক হাদীসটি উল্লেখ করেন। যেমন আমরা “দালাইলুন নুবুওয়াহ' গ্রন্থে উল্লেখ করেছি। _ ইমাম আহমদ বলেন, আমাদেরকে আব্দুর রহমান বর্ণনা করেছেন তিনি বলেন আমাদেরকে ইকরিমা ইব্‌ন আমীর বর্ণনা করেছেন, তিনি বলেন, আমাকে আবু কাছীর অর্থাৎ ইয়াধীদ ইব্‌ন আব্দুর রহমান ইব্‌ন উয়াইনা সুহাইমী যিনি অন্ধ ছিলেন- বর্ণনা করেছেন, তিনি বলেন আমাকে আবু হুরাইরাহ বর্ণনা করেছেন, তিনি বলেন, আল্লাহ্‌র কসম ! আল্লাহ্‌ এমন কোন মু'মিন বান্দা পয়দা করেন নি যে আমাকে না দেখেও শুধু আমার কথা শুনে আমাকে ভালবাসবে না। তখন আমি বললাম, হে আবু হুরায়রা ! এ ব্যাপারে আপনার কী (প্রমাণ) জানা আছে? তিনি বললেন, আমার আম্মা মুশরিক ছিলেন। আমি তাকে ইসলামের দাওয়াত দিতাম। কিন্তু তিনি তা অস্বীকার করতেন। একদিন আমি যখন তাকে ইসলানের দাওয়াত দিলাম তিনি আমাকে রাসূলুল্লাহ্‌. সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ব্যাপারে অপ্রিয় কটু কথা শুনিয়ে দিলেন। আমি কাদতে কাদতে নবীজীর খিদমতে হাযির হঞ্জে বললাম, ইয়া রাসূলাল্লাহ ! আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দিতাম আর তিনি তা অস্বীকার করতেন । আজ যখন আমি তাকে ইসলামের দাওয়াত দিলাম, তখন তিনি আপনার শানে আমাকে কটু কথা শুনিয়ে দিলেন। আপনি আল্লাহ্‌র কাছে প্রার্থনা করুন যেন তিনি আবূ হুরায়রার আম্মাকে হিদায়েত দান করেন । তিনি বললেন, ' হে আল্লাহ্‌ ! আপনি আবু হুরায়রার আম্মাকে হিদায়েত দান করুন। তিনি (আবু হুরায়রা) বলেন, আমি তাকে আল্লাহ্‌র রাসূলের দু'আর সুসংবাদ দেওষার জন্য দৌড়তে দৌড়তে বের হলাম । বাড়ির দরজায় পৌঁছে দেখলাম তা বন্ধ। আর তখন আমি পদধ্বনি শুনতে পেলাম এবং আমার আম্মা (ভেতর থেকে) বললেন, আবূ হুরায়রা শেভ।বে আছ সেভাবেই থাকো । এরপর তিনি তার জামা পরে ওড়না মাথায় দেওয়ার পূর্বেই আমাকে দরজা খুলে দিয়ে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্‌ ছাড়া কোনও মাবৃদ নেই এবং মুহাম্মাদ (সা) তীর বান্দা ও রাসূল। আমি খুশিতে কাদতে কীদতে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ফিরে আসলাম যেমন ইতিপূর্বে দুঃখে কেঁদেছিলাম। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্‌ ! আপনি সংবাদ গ্রহণ করুন। আল্লাহ্‌ আপনার দু'আ কবৃল করছেন। আবু হুবায়রার আম্মাকে আল্লাহ্‌ হিদায়েত দান করেছেন। এরপর আমি আরও বললাম, ইয়া রাসূলাল্লাহ্‌ ! আল্লাহ্‌র কাছে দু'আ করুন যেন তিনি আমাকে এবং আমার আম্মাকে তার মু'মিন বান্দাগণের প্রিয়পাত্র বানান। তিনি বললেন, হে আল্লাহ্‌ ! আপনার এই বান্দা ও তার আম্মাকে আপনি আপনার মু'মিন বান্দাগণের প্রিয়পাত্র বানান এবং তাদেরকেও তাদের (দু'জনের) খনার বানান। আবু ভা, পাতা 0017

— পৃষ্ঠা ২০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।