আল-বিদায়া ওয়ান নিহায়া | ্ে রর (রা) বললেন, 'আমি তো মনে করি তুমি আমার নিকট মিথ্যা হাদীস বর্ণনা করেছ।' সে বলল, “না, আমি মিথ্যা হাদীস বর্ণনা করিনি।' হযরত আলী (রো) বললেন, “তুমি যদি মিথ্যা বলে থাক তবে আমি কিন্তু আল্লাহ্র দরবারে তোমার প্রতি বদ দু'আ করে দিব।' সে বলল ঠিক আছে, বদ দু'আ করুন। হযরত আলী (রা) বদ দু'আ করলেন। অবিলম্বে সে অন্ধ হয়ে গেল। ইব্ন আবীদ দুনয়া আরো বলেছেন, খালক ইবৃন সালিম আবূ মাধিন থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন যে, আমি আর আমার মামা আবূ উমাইয়া মুরাদ গোত্রের এরুটি উপগোত্রের একটি বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম মামা আমাকে বললেন, এই বাড়িটি দেখতে পাচ্ছঃ আমি বললাম “হী দেখছি তো।” তিনি বললেন যখন এই বাড়িটি নির্মিত. হচ্ছিল তখন একদিন হযরত আলী (রো) এপথ দিয়ে যাচ্ছিলেন । হঠাৎ নির্মাণ সামগ্রীর একটি খণ্ড তার উপর গিয়ে পড়ে । তাতে তিনি আহত হন। তীর শরীর রক্তাক্ত হয়ে যায়। তখন তিনি আন্বাহ্র কাছে "বলেছিলেন, এই বাড়ি যেন পূর্ণভাবে নির্মিত না হয়। পরে দেখা গেল যে, আর একটি ইটও এই বাড়িতে সংযোজিষ্ করা যায় নি। বর্ণনাকারী বলেন, পরবতীতে আমি এ বাড়ির পাশ দিয়ে অনেক যাতায়াত করেছি জামি দেখতে পেয়েছি যে, এই বাড়িটির সংগে অন্য কোন বাড়ি-ঘরের কোন মিল ও সামঞ্জস্য নেই। ইবৃন আবীদ দুনয়া বলেন, আবদুল্লাহ্ ইবৃন ইউনুস আবু বাশীর শায়বানী থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে, আমি আমার মালিকের সাথে উটের যুদ্ধে উপস্থিত হয়েছিলাম । সে দিন যুদ্ধের ময়দানে আমি যত কর্তিত ও পতিত হাত এবং পা দেখেছি জন্য কোন দিন আমি যুদ্ধের : ময়দানে তত কর্তিত হাত-পা দেখিনি। আর আমি যখনই ওয়য/লীদের বাড়ির পাশ দিয়ে যাই তখনই “উটের যুদ্ধের” ঘটনা আমার মনে পড়ে। তিনি আরে৷ বলেছেন যে, হিকাম ইব্ন উয়ায়না আমাকে জানিয়েছেন যে, “উটের যুদ্ধের” দিন হযরত আলী (রা) এই বলে দু'আ করেছিলেন, হে আল্লাহ্ ! আপনি বিরোধী পক্ষের হাত ও পা-গুলোর ব্যাপারে ব্যবস্থা নিন।” হযরত আলী (রা)-এর উত্তম বাণী ইব্ন আবীদ দুনয়া বলেছেন, আলী ইব্ন জাদ ইসমাঈল সুদ্দি থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আবু ইরাকাকে বলতে শুনেছি, “একদিন আমি হ্যরত আলী (রা)-এর সাথে ফজরের নামায আদায় করি। নামায শেষে তিনি ডান দিকে ঘুরে বসলেন এবং এমন স্থিরভাবে বসে রইলেন, মনে হচ্ছিল তিনি. যেন ভীষণভাবে দুশ্ন্তপ্রস্ত ৷ তারপর সূর্ব যখন মসজিদের দেয়াল বরাবর উঠল তখন তিনি দু'রাকাত নামায আদায় করলেন। তারপর হাত ঘুরিয়ে বললেন, . “|... -০১লী& 59 ও এশিশীট শী 24০৬) _ আল্পহ্র কসম ! আমি রাসূলুল্লাহ্ (সা)-এর সাহাবীগণকে যেমনটি দেখেছি এখন তো তেমন কোন. দৃশ্য দেখি না। তাদের ভোর হত এভাবে যে, মুখমণ্ডল হলুদ, মাথার চুল এলোমেলো, চোখে-মুখে ধুলোবালির চিহ্ন যেন তারা পাথুরে অঞ্চলের অশ্বারোহী । তারা রাত কাটাতেন দীড়িয়ে ও সিজদারত হয়ে ইবাদত বন্দেগী ও কুরআন তিলাওয়াতের মাধ্যমে । কখনো কপালে ভর করে সিজদা দিতেন। কখনও দাড়িয়ে কুরআন তিলাওয়াত করতেন। ভোর হলে তারা আল্লাহ্র যিকির . করতেন। ঝড়ো হাওয়ার বৃক্ষের ন্যায় তারা দুলতে থাকতেন। তাদের চোখের পানি ঝরঝর করে গড়িয়ে পড়ত এবং তাদের জামা কাপড় ভিজে যেত। আর আল্লাহ্র কসম ! এখন মনে হচ্ছে পুরো জাতি গাফিল, উদাসীন, বেখবর হয়ে সারা রাত কাটিয়ে দেয়।' এরপর খলীফা ড্ভাচ্.1100901109.0010)
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।