Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ২০০ আল-বিদায়া ওয়ান নিহায়া একবার কা'বা চত্বরে তিন ব্যক্তি তাদের সময়ের শ্রেষ্ঠ বদান্য কে, এই ব্যাপারে বিবাদে লিপ্ত রি কায়স্‌ ইবৃন সা'দ। আর তৃতীয়জন দাবী করল, উরাবা ইব্ন আওসী। এরপর তারা এ বিষয়ে এমন ঘোরতর বাদানুবাদে লিপ্ত হল যে, কাবা চত্রে উচ্চস্বর কোলাহলের সৃষ্টি হল। তখন এক ব্যক্তি তাদেরকে বলল, (এত বিবাদের কী প্রয়োজন) তোমাদের মধ্যে যে যার পক্ষে দাবী করছে, সে তার কাছে গিয়ে দেখুক তাকে কী দেয়, আর সে চাক্ষুষভাবে দেখে ফয়সালা করুক। তখন আব্দুল্লাহ্‌ ইব্‌ন জা“ফরের শ্রেষ্ঠত্রে দাবীদার তার কাছে গিয়ে দেখল, তিনি নিজের একখপ্ড ভূমির তদারকির উদ্দেশ্যে ইতিমধ্যেই সওয়ারের রেকাবীতে (পা দানি) পা রেখেছেন। লোকটি তাকে বলল, হে রাসূলুল্লাহ্র পিতৃব্য পুত্র । আমি একজন পথাশ্রয়ী মুসাফির যার পাথেয় ফুরিয়ে গেছে। এ কথা শুনে তৎক্ষণাৎ তিনি রেকাবী থেকে পা বের করে তাকে বললেন, তুমি এই রেকাবীতে পা রেখে এই বাহনে উঠে বস, সবকিছুসহ তা তোমার, আর এই থলেতে যা আছে নিয়ে নাও আর তরবারিটির অমর্যাদা করে তার ব্যাপারে প্রতারিত হয়ো না। কেননা তা শেরে খোদা হযরত আলী (রা)-এর তরবারি। এরপর লোকটি বিশাল এক উটনীতে আরোহন করে তার সঙ্গীদের কাছে ফিরে দেখল তার থলেতে চার হাজার স্বর্ণমুদ্রা, কয়েকটি মূল্যবান রেশমী পা রাজা রানারারাত 6 হরির হি হাহ জানি তরবারিখানি । | এদিকে কায়স ইবৃন সা'দের শ্রেষ্ঠত্বের দাবীদার তর কাছে গিয়ে তকে ঘুমন্ত পেল। তখন তার বাদী লোকটিকে জিজ্ঞাসা করল, তার কাছে আপনার কী প্রয়োজন? তখন সে বলল, আমি পথাশ্রয়ী এক মুসাফির, যার পাথেয় ফুরিয়ে গেছে। এ কথা শুনে বাদী বলল, তাহলে অবশ্য তাকে চেয়ে আপনার প্রয়োজন মেটানো সহজতর । এই নিন, এই থলেতে সাতশ দীনার আছে। আজ এই গৃহে এ ছাড়া কোন অর্থ নেই। আর আপনি আমাদের উটরক্ষকের কাছে উটের বাগানে গিয়ে সেখান থেকে একটি উটনী এবং একজন গোলাম বেছে নিন। আপনার . যাত্রা কল্যাণময় হোক। এরপর কায়স-ইবৃন সা'দ ঘুম থেকে জাগলে বাদী তাকে আগস্ভকের সাথে তার কৃত আচরণ অবহিত করল। তখন তিনি অত্যন্ত প্রীত হয়ে তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তাকে আযাদ করে দিলেন এবং বললেন, কেন তুমি আমাকে ঘুম থেকে জাগালে না? তাহলে আমি তাকে এমন পরিমাণ দিতে পারতাম যা তার বাকী জীবনের জন্য যথেষ্ট হত। এরপর উরাবা আওসীর শ্রেষ্ঠ দাবীদার তার কাছে গিয়ে দেখল-তিনি নামাযের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে তার দুই গোলামের কীধে ভর দিয়ে (মসজিদের দিকে) চলেছেন। উল্লেখ্য যে, ইতিপূর্বেই তিনি তার দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। আগন্তক তাকে সম্বোধন করে বলল, হে উরাবা ! (আমি কিছু বলতে চাই)। তখন তিনি বললেন, বল। সে বলল,.আমি এক সহায়-সুম্বলহীন পথাশ্রয়ী মুঁসাফির। এ কথা শুনে তিনি তার গোলাম দু'জনকে ছেড়ে দিয়ে আ্বন হাত দিয়ে বাম হাতে আঘাত করে তুড়ি দিলেন, তারপর বললেন, হায় আফসোস ! (যখন তুমি প্রার্থী হয়ে এসেছ তখন) এমন অবস্থায় আমি সকাল-সন্ধ্যা যাপন করি নি যে, প্রাপ্যসমূহ - আমার কোন অর্থ-সম্পদ অবশিষ্ট রেখেছে। তবে অন্তত এই গোলাম দুটি তুমি নিয়ে যাও। প্রার্থী লোকটি তখন বলল, তা আমি করতে পারব না। তার এ কথা শুনে উরাবা বললেন, যদি তুমি তাদেরকে গ্রহণ না কর তাহলে তারা আযাদ । এখন ইচ্ছা করলে তুমি তাদেরকে নিয়ে নিতে রা হকার শিবা রিট রহ ধারা হাকরা রর ভিনি ভেলা হাতে ছা, এ 00107

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।