ঞ 0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৯৯ সাহচর্ষেই ছিলেন৷ তীর শাহাদাতের পর তিনি মদীনায় গমন করেন । পরবতীতে যখন হযরত মু'আবিয়ার শাসন কর্তৃত্বের অনুকূলে (প্রায় সকলের) একমত্য প্রতিষ্ঠিত হয় তখন তিনি ইতিপূর্বে বায়'আতকারী তীর সঙ্গীদের ন্যায় বায়'আত করার উদ্দেশ্যে তার কাছে আসেন। ইব্ন উয়ারনার সূত্রে আব্দুর রাষ্যাক বলেন, কায়স ইব্ন সা'দ হযরত মু'আবিয়া (রা)-এর কাছে আগমন করলে তিনি তাকে বললেন, হে কায়স ! অন্যদের সাথে তুমিও (আজ) আমাকে বাধ্যবাধকতার দায়ে আটকে ফেলেছ। আল্লাহ্র কসম ! আমি কামনা করতায় যে, এইদিনে তুমি আমার কাছে আসার পূর্বেই যেন আমার বেদনাদায়ক থাবার আয়ত্তে তুমি এসে পড়। তখন কায়স বললেন, আল্লাহ্র কসম ! এই স্থানে দীড়িয়ে তোমাকে এই সম্ভাষণে সম্ভাষিত করাকে আমিও অপছন্দ করতাম । মু'আবিয়া (রা) বললেন, কেন? ও ! আর তুমি তো এক _ ইহুদী যাভাক ছাড়া আর কিছু£ঃ তখন কায়স বললেন, হে মু'আবিয়৷ ! ভুমি তো ছিলে জাহিলিয়াতের এক মূর্তি। অনিচ্ছায় ইসলাম গ্রহণ করেছ আর স্বেচ্ছায়. তা থেকে বেরিয়ে এসেছ। তখন মু'আবিয়া (রা) বললেন, আল্লাহ্ তুমি (তাকে) ক্ষমা কর। (কায়স ! এখন) আমি তোমার -সাহায্য চাই। তখন কায়স ইব্ন সা'দ বললেন, তুমি চাইলে আমি তোমাকে অনেক সাহায্য করব। মুসা ইবৃন উক্বা বলেন, একবার এক বৃদ্ধা কারস ইব্ন সাঁদদকে তার অভাবের কথা জানিয়ে বললেন, আমার বাড়িতে ইদুরের সংখ্যা হ্রাস পেয়েছে। এ কথা শুনে কায়স বললেন, অভাব বুঝাতে কি চমৎকার ইঙ্গিত ! রুটি গোশত এবং ঘি-খেজুরে তার ঘর ভরে দাও। অন্য একজন বর্ণনাকারী বলেন, হযরত কায়স যেখানেই যেতেন তাঁর সাথে (খাবারপূর্ণ) একটি বড়সড় পাত্র থাকত আর এক ঘোষক ঘোষণা করত- ভাই সকল ! গোশত ও ছারীদ নিয়ে যান। তার পূর্বে তার পিতা ও পিতামহও এমন করতেন। উরওয়া ইব্ন যুবায়র বলেন, (একবার) কায়স ইব্ন সাদ নব্বই হাজার দিরহামে তার , একখণ্ড ভূমি হযরত মু'আবিয়ার কাছে বিক্রি করলেন। এরপর (তার মূল্য নিয়ে) তিনি মদীনায় আগমন করলে তার ঘোষক ঘোষণা করল, যার. করয গ্রহণের প্রয়োজন আছে সে যেন আসে । এরপর তিনি পঞ্চাশ হাজার দিরহাম করয দিলেন, আর অবশিষ্ট চল্লিশ হাজার বিলিয়ে দিলেন। এর কিছুদিন পর তিনি অসুস্থ হলেন, কিন্তু পূর্বের তুলনায় এবার তার দর্শনার্থীর সংখ্যা কম হল। তখন তিনি তার স্ত্রীকে, যিনি ছিলেন হযরত আবূ বকরের ভগ্মী, কুরায়বা বিন্ত আবু আতিক, বললেন, এবারের অসুস্থতায় দেখছি আমার দর্শনার্থী বেশ কম। আমার মনে হয় লোকজনের কাছে আমার খণের প্রাপ্য অর্থের কারণেই এমন হয়েছে। এরপর তিনি ভার খণ গ্রহীতাদের প্রত্যেককে পূর্ব লিখিত খণপত্র মারফত প্রাপ্য খণ মওকুফের কথা অনহিত করলেন। কোন কোন বর্ণনাকারী বলেন, তিনি তার ঘোষককে নির্দেশ দিলে সে এই মর্মে . ঘোষণা দিল যে, কায়স ইব্ন সা'দের সকল খণগ্রহীতা তাদের খণের দায় থেকে সুক্ত। এ ঘোষণার পর সন্ধ্যা হতে না হতেই দর্শনার্থীদের ভীড়ে তাদে পদাঘাতে তীর বাড়ির দরজার চৌকাঠ ভেঙ্গে গেল। তিনি দু'আ করতেন, হে আল্লাহ্! আমাকে অর্থ-সম্পদ দান করুন এবং মহৎ ও কল্যাণ কর্মের তাওফীক দান করুন। কেননা অর্থ-সম্পদ ব্যতীত মহণ্কর্ম সম্ভব নয়। সুফিয়ান ছাওরী. বলেন, একবার এক ব্যক্তি কায়স ইব্ন সা'দ (রা) থেকে তিরিশ হাজার দিরহাম করয নিল। এরপর যখন সে তার করয পরিশোধ করতে ভাসল তখন কায়স তাকে বললেন, আমরা কাউকে কিছু দিয়ে তা আর ফিরিয়ে নিই না। হায়ছাম ইবৃন “আদী বলেন, ফ্ড.2110001179.0010)
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।