Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৫৯ হিজরীর সূচনা ওয়াকিদী বলেন, এ বছর আমর ইব্‌ন মুর্রা আল জুহানী রোম দেশের স্থলভাগে শীত যাপন করেন তবে কোন নৌ-অভিযান সংঘটিত হয় নি। অন্যরা বলেন, এ বছর তিনি জানাদা ইবৃন আবু উমায়্যার বিরুদ্ধে নৌ-অভিযান পরিচালনা করেন। এ বছরই হযরত মু'আবিয়া (রা) ইবৃন উম্মে হাকামকে কুফাবাসীর সাথে দৃর্যবহারের কারণে কুফার গভর্নর পদ থেকে অপসারণ করেন এবং নু'মান ইবৃন বশীরকে (নতুন) গভর্নর নিয়োগ করেন। এ ছাড়া এ বছর হযরত মু'আবিয়া (রা) সায়ীদ ইব্‌ন উচ্ুমান ইব্‌ন আফ্ফানকে অপসারিত করে আবদুর রহমান ইব্‌ন যিয়াদকে খোরাসানের গভর্নর নিয়োগ করেন। ফলে একই সময়ে উবায়দুল্লাহ্‌ বসরার তার ভাই এই আবদুর রহমান খোরাসানৈর এবং আব্বাদ (ইব্‌ন যিয়াদ) সিজিস্তানের গভর্নর হয়। আর ইয়াবীদের শাসনামল পর্যন্ত আব্দুর রহমান খোরাসানের গভর্নর ছিল। | হযরত, হুসায়নের (রা) শাহাদাতের পর সে যখন তার কাছে আগমন করে তখন ইয়াধীদ তাকে জিজ্ঞাসা করে, কী পরিমাণ অর্থ তুমি সাথে নিয়ে এসেছ? তখন সে বলল, দুই কোটি দিরহাম। ইয়াধীদ তখন বলল, দি ডা রে ভারা ভোযার কা হি হা করব, আর যদি ভুমি চাও তাহলে তোমাকে তা প্রদান করে তোমার পদ থেকে তোমাকে অপসারিত করব। তবে তার জন্য শর্ত হল তোমাকে আবদুল্লাহ্‌ ইব্‌ন জা“ফর (রো)-কে পচ লক্ষ দিরহাম প্রদান করতে হবে। তখন সে বলল, ঠিক আছে। আপনি আমাকে তা প্রদান করুন। আবদুল্লাহ্‌ ইবন জা“ফরকে আমি আপনার উল্লেখিত পরিমাণ এবং তার সাথে এর সমপরিমাণ অতিরিক্ত) অর্থ প্রদান করব। তখন ইয়াধীদ তাকে অপসারণ করে অন্যকে গভর্নর নিয়োগ করল এবং দশ লক্ষ দিরহামসহ আবদুর রহমান ইবৃন যিয়াদকে এই বলে আবদুল্লাহ্‌ ইবৃন জাফরের কাছে পাঠাল যে, সে তাকে বলবে, পাঁচ লক্ষ দিরহাম হল আমীরুল মু'মিনীনের পক্ষ থেকে আর পাচ লক্ষ আমার পক্ষ থেকে। এ বছরই উবায়ুপ্লাহ্‌ ইব্‌ন যিয়াদ বসরা ও (তৎকালীণ) ইরাকের নেতৃস্থানীয় ও স্তর ব্যক্তিবর্গের এক প্রতিনিধি দল নিয়ে হযরত মু'আবিয়ার কাছে আগমন করে । এ সময় হযরত মু'আবিয়ার সাথে সাক্ষাৎকালে সে তার নিজের কাছে তাদের নৈকট্য ও মর্যাদার ক্রমানুসারে তাদের সাক্ষাতের জন্য হযরত মু'আবিয়ার অনুমতি প্রার্থনা করে৷ এভাবে সর্বশেষে যাকে যে _ তার সাক্ষাতে প্রবেশ করায় তিনি হলেন আহনাফ ইব্‌ন কায়স। উল্লেখ্য যে উবায়দুল্লাহ্‌ তাকে তেমন সম্মান করত না। কিন্তু হযরত মু'আবিয়া যখন আহনাফকে দেখলেন তখন তিনি তাকে সাদর অভ্যর্থনা জানালেন এবং তাকে সসম্মানে নিজের সাথে (নিজের আসনে) বসিয়ে উচ্চমর্যাদা প্রদান করলেন । এরপর সকলে কথাবার্তা বলল এবং উবায়দুল্লাহ্‌র প্রশংসা করল কিন্তু আহনাফ চুপ থাকলেন । তখন হযরত মু“আবিয়া তাঁকে জিজ্ঞাসা করলেন, হে আবু বাহ্‌র ! আপনার কী হয়েছে? আপনি কোন কথা বলছেন না কেন? এ কথার উত্তরে তিনি বললেন, আমি যদি বলি তাহলে অন্যদের বিরোধিতা করা হবে । আহনাফের এ কথার পর হযরত মু'আবিয়া বললেন, ঠিক আছে তোমরা সকলে এখন. যাও। আমি উবায়দুল্লাহ্‌কে তোমাদের গভর্নর পদ থেকে অপসারিত করলাম। তোমরা তোমাদের পছন্দনীয় একজনকে খুঁজে বের কর। ফ্ড.2110001179.0010)

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।