0০017161715 আল-বদায়া ওয়ান নিহায়া ১৮৯ আসমানের উপর থেকে আপনার সতীত্ব ও পবিত্রতা ঘোষণা সম্বলিত আয়াত নাযিল করলেন! রূহ-আল-আমীন হযরত জিবরাঈল (আ) এঁ আয়াতগুলো নিয়ে এলেন। ফলে দুনিয়ার সকল মসজিদে মসজিদে দিনে-রাতে এ আয়াতগুলো পঠিত হচ্ছে।' ূ এ পর্যায়ে হযরত আয়েশা (রা) বললেন, “ইব্ন আব্বাস ! এবার থাম। আল্লাহ্র কসম ! আমি এত প্রশংসা চাই না, আমি চাই বিস্মৃতির গভীরে তলিয়ে যেতে, স্মৃতি থেকে মুছে যেতে ।' | বস্তুত হযরত আয়েশা (রা)-এর প্রশংসা ও মর্যাদা বিষয়ক হাদীস প্রচুর । এই হিজরী সনে অর্থাৎ ৫৮ হিজরী সনে তীর ওফাত হয়। কেউ কেউ বলেছেন, তার ইন্তিকাল হয়েছে ৫৭ হিজরী সনে । আবার কেউ বলেছেন ৫৬ হিজরী সনে। প্রসিদ্ধ অভিমত এই যে, তার ইন্তিকাল হয়েছে রমযান মাসে । কেউ বলেছেন, শাওয়াল মাসে । সর্বাধিক প্রসিদ্ধ অভিমত হল রামাদান মাসের ১৭ তারিখ মঙ্গলবারে তার ইন্তিকাল হয়। তিনি ওসীয়ত করে গিয়েছিলেন যে, রাতের" বেলা জান্রাতুল বাকীতে যেন তাঁকে দাফন করা হয়। বিতর নামাযের পর হযরত আবু হুরায়রা (রা) তার জানাযার নামায আদায় করেন। তার কবরে নেমেছিলেন পাচজন। আবদুল্লাহ্ ইব্ন যুবায়র (রা), উরওয়া ইবৃন যুবায়র রো), তারা হযরত আয়েশা (রো)-এর বোন আসমার পুত্র। কাসিম ইবৃন মুহাম্মদ ও আবদুল্লাহ্ ইব্ন মুহাম্মদ । তারা দু'জন হযরত আয়েশা (রা)-এর ভাই মুহাম্মদের পুত্র। আবদুল্লাহ্ ইব্ন আবদুর রহমান ইব্ন আবূ বকর রো)। ইন্তিকালের সময় হযরত আয়েশা (রা)-এর বয়স হয়েছিল ৬৭ বছর। কারণ রাসূলুল্লাহ্ (সা)-এর ইন্তিকালের সময় তীর বয়স ছিল মাত্র ১৮ বছর। রাসূলুল্লাহ্ সা)-এর হিজরতের সময় তীর বয়স ছিল ৮/৯ বছর। মহান আল্লাহই ভাল জানেন। আল্লাহ্ তার প্রতি, তার পিতার প্রতি এবং সকল সাহাবীর প্রতি সন্তুষ্ট হোন। ফ্ড.211000119.0010)
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।