0০017161715 ১৮৮ _.. আল-বিদায়া ওয়ান নিহায়া কি তাকে ভালবাস নাঃ" হযরত ফাতিমা রো) বললেন, 'হ্যা তা-তো অবশ্যই | আমি তো তাকে ভালবাসিই।” রাসূলুল্লাহ্ (সা) বললেন, “তাহলে তুমি আবৃ বকরের এই মেয়েকে ভালবেসে যাও ।' এরপর তীরা মধ্যস্থতাকারীরূপে যায়নাব বিন্ত জাহাশকে রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট প্রেরণ করলেন। তিনি রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট গমন করলেন। সেখানে হযরত আয়েশা (রা) উপস্থিত ছিলেন. হযরত যায়না (রা) রাসূলুল্লাহ (সা)-এর সাথে কথা বললেন এবং হযরত আয়েশা (রা)-কে দোষারোপ করলেন। হযরত আয়েশা ক্ষেপে উঠলেন। তিনি পাল্টা জবাব দিলেন। এমন তীব্রভাবে যায়নাব রো)-এর কথার উত্তর দিলেন যে, হযরত যায়নাব রো) হুপ হয়ে গেলেন। রামূলুযাহ্ (সো) তাকিয়ে তাকিয়ে হযরত জারেশা (রা)-কে দেখছিলেন এবং বলছিলেন, “এ যে আবূ বকরের মেয়ে ।” আমরা উল্লেখ করেছি যে, উ্ট্ের যুদ্ধের প্রাক্কালে হযরত আম্মার লোকজনকে তালহা ও যুবায়র রো)-এর বিরুদ্ধে যুদ্ধ করার আহ্বান জানাচ্ছিলেন এবং তিনি ও হাসান (রা) কৃফার মিম্বরের উপর আরোহণ করেছিলেন। তখন হযরত আম্মার (রা) শুনতে পেলেন যে, একলোক হযরত আয়েশা (রা)-কে মন্দ বলছে। তখনই এ ব্যক্তিকে ধমক দিয়ে হযরত আম্মার (রা) বললেন, "চুপ কর চুপ কর কথা বন্ধ কর।” ঘৃণিত ব্যক্তি কোথাকার! আল্লাহ্র কসম! তুমি ষাকে মন্দ বলছ, তিনি রাসূলুল্লাহ্ (সা)-এর সহধর্মিণী দুনিয়াতে ও আখিরাতেও । তবে মহান আল্লাহ্ তোমাদেরকে পরীক্ষা করছেন, তোমরা হযরত আলী (ো)-এর আনুগত্য করবে না কি হযরত আয়েশা (রা)-এর আনুগত্য করবে ।' ইমাম আহমদ রে) মু'আবিয়া ইব্ন আমর..... হযরত আয়েশা (রা)-এর দারোয়ান যাকওয়ান থেকে বর্ণনা করেন যে, হযরত আয়েশা (রা)-এর অন্তিমকালে হযরত আবদুল্লাহ্ ইব্ন আব্বাস (রা) তান্প সাথে দেখা করতে এসেছিলেন। যাকওয়ান বলেন ইবৃন আব্বাস : (রা)-এর প্রবেশের অনুমতি নেয়ার জন্যে আমি হযরত আয়েশা (রো)-এর নিকট যাই । সেখানে তার ভাতিজা আবদুল্লাহ্ ইব্ন আবদুর রহমান ছিলেন। আমি বললাম, ইব্ন আব্বাস রো) আপনার সাথে দেখা করতে এসেছেন। আবদুল্লাহ্ ইব্ন আবদুর রহমান হযরত আয়েশা (রা)- . এর প্রতি ঝুঁকে পড়ে বললেন, “আবদুল্লাহ্ ইব্ন আব্বাস আপনার সাথে দেখা, করতে চাচ্ছেন।' বস্তুতঃ হযরত আয়েশা (রা) তখন মৃত্যু পথযাত্রী । তিনি বললেন, “না, থাক, সাক্ষাতের দরকার , নেই ।' আবদুল্লাহ্ ইবৃন আবদুর রহমান বললেন, “আম্মাবাদ ৷ আপনার বাধ্য পুত্র ইবন আব্বাস (রা) আপনাকে সালাম জানাচ্ছেন এবং আপনাকে বিদায় জানাচ্ছেন।' হযরত আয়েশা (রা) বললেন, “তুমি চাইলে তাকে ভেতরে আসার অনুমতি দিতে পার।" বর্ণনাকারী বলেন, তারপর আমি তাকে ভিতরে নিয়ে এলাম। পাশে বসে ইব্ন আব্বাস (রা) বললেন, “আপনি সুসংবাদ নিন।' আয়েশা (রা) বললেন, “কেন? কিসের সুসংবাদ? ইব্ন আব্বাস (রা) বললেন, “এজন্যে .. যে, রাসূলুল্লাহ্ সো):ও আপনার প্রিয়জনদের সাথে মিলিত হবার জন্যে আপনার শুধু প্রাণটা বের হবার অপেক্ষা । আপনি তো রাসূলুল্লাহ্ (সা)-এর সবচাইতে প্রিয় স্ত্রী ছিলেন। ভাল মানুষ ব্যতীত কাউকে তো রাসূলুল্লাহ্ (সো) ভালবাসতেন না। আবওয়া অভিযানের রাতে আপনার গলার মালা হারিয়ে গেল। সকাল হল অথচ কারো নিকট পানি ছিল না। এই প্রেক্ষাপটে আল্লাহ্ তা'আলা তায়াম্মুমের আয়াত নািল করলেন। সুতরাং উম্মত তায়াম্মুমের বিধান পেল আপনার উসিলায়। উম্মত এই সুযোগ অর্জন করল আপনার কারণে । মহান আল্লাহ্ সাত ফ্ড.2110001179.0010)
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।