Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৮৫ এ বিষয়ে সকল উলামা-ই-কিরাম, একমত যে, হযরত আয়েশা (রা)-এর সতীত্ে পক্ষে মহান আল্লাহ্‌ আয়াত নাযিল করার পর কেউ যদি তাকে অপবাদ দেয় তাহলে সে কাফির হয়ে . যাবে। তবে অন্যান্য উম্মুল মু'মিনীন অর্থাৎ রাসূলুল্লাহ্‌ (সা)-এর অন্যান্য স্ত্রীদেরকে যদি কেউ ব্যভিচারের অপবাদ দেয় সে কাফির হবে কি না এ বিষয়ে মতভেদ রয়েছে। বিশুদ্ধ অভিমত হল যদি কেউ রাসূলুল্লাহ্‌ (সা)-এর যে কোন স্ত্রীকে ব্যভিচারের মিথ্যা অপবাদ দিলে সে কাফির হয়ে যাবে। কারণ ধাকে অপবাদ দেয়া হবে.তিনি'তো রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহ্ধর্মিণী। হযূরত আয়েশা (রা)-কে অপবাদ দেয়ায় মহান আল্লাহ্‌ ক্রোধান্বিত হয়েছিলেন এ কারণে যে, হযরত আয়েশা (রা) রাসূলুল্লাহ্‌ সো)-এর স্ত্রী। সুতরাং মানহানি গুরুতর অপরাধ এবং আল্লাহ্‌র অসন্তষ্টির কারণ, এই বিষয়ে রাসূলুল্লাহ্‌ (সা)-এর সকল স্ত্রী সমান। হযরত আয়েশা (রা)-এর অসংখ্য বৈশিষ্ট্যের মধ্যে একটি এই যে, অন্যান্য স্ত্রীগণ যেখানে রাসূলুল্লাহ্‌ সো)-কে পালায় একদিন কাছে পেতেন, সেখানে হযরত আয়েশা (রা) তীকে দু'দিন কাছে পেতেন। একদিন তার নিজের অংশ হিসেবে আর অন্যদিন হযরত সাওদা (রা)-এর অংশের দিনটি । হযরত সাওদা (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-এর সন্তষ্টির জন্যে নিজের দিবসটি হযরত আয়েশা (রা)-কে দান করেছিলেন । আরেকটি বৈশিষ্ট্য এই যে, রাসূলুল্লাহ্‌ (সা) ইস্তি কাল করেছেন হযরত আয়েশা (রা)-এর কক্ষে, আয়েশা (রা)-এর জন্যে নির্ধারিত দিবসে এবং হযরত আয়েশা (রা)-এর বুক ও গলার মাঝে মাথা রেখে। দুনিয়া থেকে বিদায়ের মুহুর্তে হযরত আয়েশা (রা)-এর লালা ও রাসূলুল্লাহ্‌ (সা)-এর লালা একত্রিত হয়েছিল রাসূলুল্লাহ্‌ (সা)-এর মুখে মিসওয়াকের মাধ্যমে । হযরত আয়েশা (রা)-এর ঘরেই রাসূলুল্লাহ্‌ (সা)-কে দাফন করা হয়েছে। ইমাম আহমদ (র) ওয়াকী' ৫ হযরত আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন, 2৮১88 :88-১575০58048 54০40 ৮1৮050৮৮571 ০4 'জান্নীতে আয়েশার হাতের উজ্জ্বলতা দেখার কারণে মৃত্যুর কষ্ট আমার জন্যে সহজ হয়ে গিয়েছে। ইমাম আহমদ রে) একা এই হাদীস উদ্ধৃত করেছেন। এটি হল হযরত আয়েশা (রো)- এর প্রতি প্রিয়নবী (সা)-এর প্রচণ্ড মহব্বতের বহিঃপ্রকাশ যে, সম্মুখে হযরত আয়েশা (রা)-এর হাতের শুভ্রতা দেখার কারণে দুনিয়া থেকে বিদায় গ্রহণ তাঁর জন্যে সহজ মনে হয়েছে। হযরত আয়েশা (রা)-এর আরো একটি বৈশিষ্ট্য এই যে, তিনি ছিলেন রাসূলুল্লাহ্‌ (সা)-এর স্ত্রীদের মধ্যে সর্বাধিক জ্ঞানবতী | এও বলা যায় যে, তিনি সমগ্র নারী সমাজের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানবতী ছিলেন। , আল্লামা যুহ্রী বলেছেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর অন্যান্য সকল স্ত্রীর জ্ঞান একত্রিত করে একদিকে রাখা হলে বরং পৃথিবীর সকল মহিলার জ্ঞান একত্রিত করে একদিকে রাখা হলে আর হযরত আয়েশা (রা)-এর জ্ঞান অপরদিকে রাখা হলে হযরত আয়েশার জ্ঞান শ্রেষ্ঠ হবে। .. আতা ইব্‌ন আবু রাবাহা বলেছেন যে, হযরত আয়েশা (রা) ছিলেন সমগ্র মানব জাতির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানবতী মহিলা এবং অন্যতম বিচক্ষণ-বুদ্ধিমতী নারী । উরওয়া (র) বলেছেন, ধর্মীয় বিচার-বুদ্ধি,, চিকিৎসা শাস্ত্র এবং কাব্য রচনা ও আবৃত্তিতে হযরত আয়েশা (রা)-এর চাইতে শ্রেষ্ঠ আমি কাউকে দেখি নি। তাছাড়া হযরত আবু হুরায়রা ডি ভাসি হরি হতে পারেন নি। | [ও আল-বিদায়া ওয়ান নিহায়া__২৪ ফ্ড.211000119.0010)

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।