Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ১৮৪ আল-বিদায়া ওয়ান নিহায়া সর্বাধিক প্রিয় স্ত্রী। সপ্ত আকাশের উপর থেকে তীর পবিভ্রতা ও নির্দোষিতার ঘোষণা নাধিল হয়েছে! তার মাতা হলেন, উম্মু রুমান বিন্ত আমীর ইব্‌ন উওয়াইমির কিনানী। হযরত আয়েশার (রা)-এর উপনাম উম্মু আবদুল্লাহ্‌ বর্ণিত আছে যে, হযরত আয়েশা (রা)-এর ভাগ্নে আবদুল্লাহ্‌ ইব্‌ন যুবায়ের (রা)-এর সাথে সম্পর্কিত করে রাসূলুল্লাহ্‌ সো) তার নাম দিয়েছেন উম্মু আবদিল্লাহ্‌। কেউ কেউ বলেছেন যে, হযরত আয়েশার গর্ভে একটি অসম্পূর্ণ মৃত বাচ্চা জন্ম গ্রহণ করেছিল। সেটির নাম রাখা হয়েছিল আবদুল্লাহ্‌। সেই সূত্রে তার উপনাম উম্ম আবদুল্লাহ্‌ বা আবদুল্লাহ্‌ এর মাতা । হযরত আয়েশা (রা) র্যতীত রাসূলুল্লাহ্‌ (সা) অন্য কোন কুমারী মেয়ে বিয়ে করেন নি। রাসূলুল্লাহ্‌ (সা) তার স্ত্রীর লেপে আবৃত থাকা অবস্থায় তার প্রতি ওহী নাধিল হয়েছে তেমন ঘটনা হযরত আয়েশা (রা) ব্যতীত অন্য কোন স্ত্রীর ক্ষেত্রে ঘটে নি। রাসূলুল্লাহ্‌ (সা)-এর অন্য কোন স্ত্রী তার নিকট হযরত আয়েশা (রা)-এর চাইতে বেশি প্রিয় ছিলেন না। হিজরতের পূর্বে রাসূলুন্নাহ্‌ (সা) মক্কায় অবস্থানকালে হযরত খাদীজা (রা)-এর ইন্তিকালের পর রাসূলুল্লাহ্‌ (সা) তাকে বিয়ে করেন। ফেরেশ্তা হযরত আয়েশা (রা)-কে রেশমী কাপড়ে জড়ানো অবস্থায় দু"বার কি তিনবার স্বপ্নে রাসূলুল্লাহ্‌ সো)-কে দেখিয়েছিলেন। তখন ফেরেশতা বলেছিলেন, ইনি আপনার স্ত্রী। রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, _ “তার মুখ দেখাও ।" রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, “মুখ দেখে আমি চিনতে পারলাম যে, তুমি দি জোক গতি 5855 875 তিনি তা বাস্তবায়ন করে দিবেন। এরপর রাসূলুল্লাহ্‌ সা) হযরত আবূ বকর (রা)-এর নিকট হযরত আয়েশা (রা)-কে বিয়ে 555 “ওকে বিয়ে করা কি আপনার জন্যে বৈধ হবে?' রাসূলুল্লাহ (সা) বললেন, “হ্যা, বৈধ হবে।' আবূ বকর (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ আপনি যে আমার ভাই। রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, "হ্যা, ভাই বটে, আর তা হল ইসলাম ও ধর্মীয়. ভাই, প্রকৃতপক্ষে ওকে বিয়ে করা আমার জন্যে হালাল ও বৈধ ।' অতপর রাসূলুল্লাহ্‌ (সা) তাকে বিয়ে করলেন। রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে বিয়ে হবার পর হযরত আয়েশা (রা) সাবালিকা হন। সীরাত গ্রহের প্রথম দিকে আমরা বিষয়টি উল্লেখ করেছি। রাসূলুল্লাহ (সা)-এর সাথে হযরত আয়েশা রো)-এর বিয়ে অনুষ্ঠিত হয় হিজরতের দুই বছর পূর্বে। কেউ কেউ বলেছেন, দেড় বছর পূর্বে । আবার. কেউ বলেছেন, তিন বছর পূর্বে । তখন হযরত আয়েশা রা)-এর বয়স ছিল ছয় বছর। বদরের যুদ্ধের সময় হযরত আয়েশার বয়স যখন ৯ বছর তখন তাদের বাসর হয়। এটি ছিল ২য় হিজরীর শাওয়াল মাসের ঘটনা । মিথ্যা অপবাদদানকারীগণ যখন হযরত আয়েশা রো) সম্পর্কে মিথ্যা অপবাদ রটনা করেছিল, তাতে মহান আল্লাহ্‌ ক্রোধান্বিত হয়েছিলেন এবং ওদের অপবাদ মিথ্যা করে হযরত আয়েশা (রা)-এর সতীত্ব ও পবিত্রতা বিষয়ে কুরআনের ১০টি আয়াত নাধিল করেন। যুগ যুগ ধরে এ আয়াতগুলো পঠিত হচ্ছে। ইতিপূর্বে আমরা এই ঘটনায় বিস্তারিত বিবরণ উল্লেখ করেছি। মুরায়সী যুদ্ধের আলোচনায় আমরা এই আয়াতগুলোর তাফসীর ও ব্যাখ্যা উল্লেখ করেছি। তাছাড়া তাফসীর গ্রন্থে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোকপাত করেছি। সকল প্রশংসা মহান আল্লাহ্র । ফ্ড.2110001179.0010)

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।