আল-বিদায়া ওয়ান নিহায়া র ১৯ 9৮:০০ ৮৪৯০৮৯৯৮১৯৮৯১৮৮০৪৯-২১৯১৯১৪ . ৮ ৮ শীসড ১5 কইিএি ঠা একা “যখন তোমরা এবং ওরা কোন রাস্তায় চলতে থাক তবে ওদেরকে সংকীর্ণ স্থান দিয়ে চলতে বাধ্য করবে এবং ওদেরকে লাঞ্কুনার দিকে ঠেলে দিবে, যেমনটি মহান আল্লাহ্ ওদেরকে লাঞ্থিত করেছেন।' তবে এ ক্ষেত্রে তোমরা সীমালঙ্ঘন করেছো । এরপর খলীফা বললেন, এই বর্ম আমার, আমি এটি বিক্রিও করিনি কাউকে দানও করিনি। বিচারক শুরায়হ্ খ্রিস্টান _ লোকটিকে জিজ্ঞেস করলেন, 'আমীরুল মু'মিনীন, খলীফার অভিযোগ সম্পর্কে তোমার বক্তব্য কি খ্রিস্টান লোকটি বলল, এই বর্মটি আমারই, তকে.আমি খলীফাকে মিথ্যাবাদী ধনে করি না। এবার বিধি অনুযায়ী খলীফার দিকে দৃষ্টিপাত করে বললেন, “আমীরুল মু*মিনীন! আপনার দাবীর পক্ষে কোন প্রমাণ আছে কি? হযরত আলী, (রা) হেসে উঠলেন এবং বললেন, শুরায়হ্ তো বিধি অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন, তবে আমার নিকট তো কোন প্রমাণ নেই। বিচারক আইনানুঘায়ী বর্মটি খ্রিস্টানের বলে ঘোষণা করলেন।' ধিস্টান লোকটি বর্ম নিয়ে চলে যাচ্ছিল। একটু এগিয়ে গিয়ে বিচারকের দরবারে ফিরে এলো এবং বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে, এই বিচার পদ্ধতি মূলত নবী-রাসূলের বিচার পদ্ধতি। খলীফা নিজে আমাকে তারই নিয়োজিত বিচারকের কাছে নিয়ে এলেন, আর বিচারক . রায় দিলেন খলীফার বিরুদ্ধে । আমি এখন সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ব্যতীত কোন: ইলাহ্ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সা) আল্লাহ্র বান্দা ও প্রেরিত রাসূল। বস্তুত, এই বর্ম হে. আমীরুল মুমিনীন আপনারই, আপনি এটি গ্রহণ করুন। আপনি যখন সিফ্ফীনের যুদ্ধে যাচ্ছিলেন তখন আমি আপনার সেনাবাহিনীর পেছন পেছন যাচ্ছিলাম, আপনার ছাই রঙের উট . থেকে এই বর্মটি পড়ে গিয়েছিল। আমি সেটি তুলে নিয়েছিলাম । খলীফা বললেন, তুমি যখন _.. আত্মসমর্পণ করলে তখন এটি তোমাকেই দিয়ে দিলাম। এই বলে খলীফা আলী (রা) ওই লোকটিকে একটি ঘোড়ায় আরোহী করে দিলেন। শাবী বলেছেন, ওই লোকটিকে দেখছে এমন এক লোক আমাকে জানিয়েছে যে, সে লোকটিকে “নাহরাওয়ানের যুদ্ধে” খারিজীদের বিরুদ্ধে যুদ্ধ করতে দেখেছে। . . _ সাঈদ ইব্ন উবায়দ আলী. ইব্ন রাবীআ থেকে বর্ণনা করেছেন যে, জাদাহ ইবৃন হুরায়রা . একদিন আলী (রা)- এর নিকট উপস্থিত হলেন এবং বললেন, হে আমীরুল মু'মিনীন ! ধরুন, আপনার নিকট দু'জন লোক বিচারপ্রার্থী হয়ে এল। ওদের একজন এমন যে, তার পরিবার- পরিজন ও ধন-সম্পদের চাইতে আপনি তার নিকট অধিক প্রিয় । আর অন্যজন এমন যে, আপনাকে জবাই করার সুযোগ পেলে সে আপনাকে জবাই করে ফেলবে । তাহলে আপনি কি প্রথমজনের পক্ষে দ্বিতীয়জনের বিপক্ষে রায় দিবেন? বর্ণনাকারী. বলেন, এ কথা শুনে খলীফা আলী (রা) জা'দ ইব্ন হ্ুরায়রার পিঠ চাপড়ে বললেন, 'না, বিচার কার্যটি যদি আমার ব্যক্তিগত বিষয় হতো তাহলে হয়তো আমি তা করতাম কিন্তু বিচার কার্যতো মূলত আল্লাহ্র নিকট জবাবদিহিতার কাজ (তাই একতরফা ওর পক্ষে অন্যজনের বিপক্ষে আলী রায় দিতে পারবে না)।? আবুল কাসেম বাগী (র) বলেছেন, আমাকে আমার দাদা কাপড় ব্যবসায়ী সালিহ এর দাদী : থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একদিন হযরত আলী (রো)-কে দেখলাম যে, তিনি এক দিরহামে কতগুলো খেজুর ক্রয়" করলেন। তারপর তিনি সেগুলোকে নিজের চাদরে $5$$৬.2111001109.0011
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।