0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৭৭ উবাদা ইব্ন সামিত (রা) বলেছেন যে, সকল লোককে একই সাথে ইল্ম ও হিল্ম অর্থাৎ জ্ঞান ও ধের্য দেয়া হয়েছে শাদ্দাদ ইবৃন আওস (রা) তাদের অন্যতম। তিনি ফিলিস্তীন ও বায়তুল মুকাদ্দাস এলাকায় বসবাস করতেন। ৫৮ হিজরী সনে ৭৫ বছর বয়সে তিনি ইন্তিকাল করেন। কেউ কেউ বলেছেন, তার ইন্তিকাল হয়েছে ৬৪ হিজরী সনে । আবার কেউ বলেছেন, ৪১ হিজরী সনে । আল্লাহই ভাল জানেন । আবদুল্লাহ্ ইব্ন আমীর রো) ৫৮ হিজরী সনে যাদের ওফাত হয় তাদের অন্যতম হলেন হযরত আবদুল্লাহ্ ইবন আমীর (রা)। তার বংশ পরিচয় হল আবদুল্লাহ্ ইন আমীর ইব্ন কুরায়য ইব্ন রাবী“আ ইব্ন হাবীব ইবৃন আফ্ফান (রা)-এর মামাতো ভাই। রাসূলুল্লাহ্ (সা)-এর জীবদ্দশায় তার জন্ম হয়। রাসূলুল্লাহ্ (সো) নিজেই তার মুখে নিজের লালা মুবারক দিয়ে দেন। তখন শিশু আবদুল্লাহ্ রাসূলুল্লাহ্ (সা)-এর পবিত্র লালা স্বাচ্ছন্দ্যে গিলে ফেললেন। তখন রাসূলুল্লাহ্ (সা) বললেন, 'এই শিশু তো সব সময় পিপাসাহীন পরিতৃপ্ত থাকবে ।' বস্তুত হযরত আবদুল্লাহ্ ইব্ন আমীর (রা) যেখানেই যেতেন সেখানেই পানি উৎসারিত হত। তিনি একজন ভদ্র, দানশীল, ংসনীয় ও ভাল লোক ছিলেন । ্ তৃতীয় খলীফা হযরত উসমান (রো) আবূ মূসা আশ'আরী (রা)-কে বসরার শাসনকর্তার পদ হতে অপসারণ করে আবদুল্লাহ্ ইবন আমীর (রা)-কে এ পদে নিয়োগ করেন এবং উসমান ইবৃন আবূ “আসের পর তাকে পারস্য অঞ্চলের প্রশাসকের দায়িত্ দেয়া হয়। তখন তার বয়স মাত্র ২৫ বছর। তিনি সমগ্র খোরাসান রাজ্য জয় করেন এবং পারস্যের পার্বতী দেশসমূহ, সিজিস্থান, কিরমান ও গজনীর শহর-নগরগুলো দখল করেন। পারস্য সম্রাট তার শাসনামলেই নিহত হয়। এ পারস্য সম্রাটের নাম ছিল ইয়াযৃদগিরদ। এ সকল দেশ ও রাজ্য বিজয়ের ৷ শোকরিয়া হিসেবে আবদুল্লাহ্ ইব্ন আমীর (রা) সেখান থেকে হজ্জের ইহ্রাম বাধেন। কেউ কেউ বলেছেন, উমরাহ্্র ইহরাম বেঁধেছিলেন। তা ছাড়া শোকরিয়া হিসেবে তিনি মদীনার 2976 555712755755585498 পোশাক পরিধান করেন । মহান আল্লাহই ভাল জানেন । . তিনি সর্বপ্রথম আরাফাতের ময়দানে পানির কূপ খনন করেন এবং ওখানে পানি সরবরাহের ব্যবস্থা করেন। হযরত উসমান (রো) হত্যার সময়কাল পর্যন্ত তিনি বসরার শাসনকর্তার পদে - বহাল ছিলেন। হযরত উসমান (রা) নিহত হবার পর বায়তুলমালের অর্থ-সম্পদ নিয়ে তিনি হযরত তাল্হা ও যুবায়র (রা)-এর সাথে মিলিত হন এবং তাদের সাথে উদ্ট্রের যুদ্ধে অংশ নেন। এরপর তিনি দামেশ্ক চলে যান। তিনি সিফ্ফীনের যুদ্ধে অংশ নিয়েছেন বলে কোন তথ্য পাওয়া যায় না। হযরত হাসান (রা)-এর সাথে আমীর মু'আবিয়া রো)-এর সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবার পর আমীর মু'আবিয়া (রা) তাকে বসরার শাসনকর্তা পদে পুনঃনিয়োগ দেন। ৫৮ হিজরী সনে তার প্রিয় আরাফাত অঞ্চলে তিনি ইন্তিকাল করেন এবং হযরত আবদুল্লাহ্ ইবৃন যুবায়র (রা)-এর নিকট ওসীয়তের বিষয়গুলো বলে যান। তার বরাতে একটি হাদীস বর্ণিত আছে। তবে প্রসিদ্ধ হাদীস গ্রন্থগুলোতে তীর হাদীস নেই। বাল লিচাঙ্গী এহান নিহ্গামী___১৩ ফ্ঘড/.2110001179.0010)
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।