Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৭৩ তা আনার জন্যে অতিরিক্ত লোকের প্রয়োজন হত 'না। এমনিতেই আমাকে দিয়ে দিতেনা। স্ত্রী বলল, 'যাই দিয়ে থাকুন, নিয়ে আসুন। তাতে আমাদের খাবারের ব্যবস্থা হবে ।" লোকটি উক্ত কর্মচারীর নিকট ফিরে গেল। কর্মচারী বলল, বরাদ্দকৃত মালামাল বহন করার জন্যে আপনার কোন লোক নেই এটা আমি আমীর সাঈদকে জানিয়েছি। তারপর তিনি এই তিনজন সুদানী লোক আপনার জন্যে নির্দিষ্ট করে দিয়েছেন। তারা আপনার মালামাল বাড়ি পৌছিয়ে দিবে । ওদেরকে সাথে নিয়ে লোকটি যাত্রা করল। বাড়ি গিয়ে দেখল তিনজন মুটের প্রত্যেকের মাথায় দশ হাজার দিরহাম করে মুদ্রা পাঠিয়ে দেয়া হয়েছে। লোকটি ওদেরকে বলল, “তবে এগুলো এখানে রাখ এবং তোমরা চলে যাও।” তারা বলল, “বস্তুত আমীর আমাদেরকে আপনার জন্যে বরাদ্দ করে দিয়েছেন। কারণ তিনি যে খাদেমের মাধ্যমে কারো নিকট উপহার প্রদান করেন, উপহারের সাথে এ খাদেমও তাকে দিয়ে দেন।' বর্ণনাকারী বলেন, এরপর প্র ব্যক্তির অবস্থা ভাল হয়ে যায়। : ইবন আসাকির উল্লেখ করেছেন যে, যিয়াদ ইব্‌ন আবু সুফিয়ান সাঈদ ইবনুল 'আসের মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিয়ে সাঈদের নিকট প্রচুর মালামাল, উপহার সামগ্রী ও একটি চিঠি দিয়ে লোক পাঠিয়েছিলেন । তার মেয়েটির নাম ছিল উম্মু উসমান । তার স্ত্রী আমিনা বিন্ত জারীর ইব্‌ন আবদুল্লাহ্‌ বাজালীর গর্ভে মেয়েটির জন্ম হয়। উপহার সামগ্রী, মালপত্র ও চিঠি তার হস্তগত হবার পর তিনি চিঠিটি পাঠ করেন। তারপর উপহার সামগ্রীগুলো তার বন্ধু বান্ধবদের মধ্যে বিলিয়ে দেন। এরপর যিয়াদ ইব্‌ন আবু সুফিয়ানের নিকট এভাবে চিঠির উত্তর লিখেন “বিসমিল্লাহির রাহমানির রাহীম, আল্লাহ্‌ তা'আলা বলেছেন- 0.০৯.2০21 3417) 9৫ - ৮৯৮5 90 বিস্তৃত মানুষ তো সীমালংঘন করেই থাকে। কারণ সে নিজেকে অভাবমুক্ত মনে করে। (সূরা £ আলাক ৪ ৬-৭) আমরা আরো বর্ণনা করেছি যে, সাঈদ ইবনুল “আস হযরত ফাতিমার গর্ভে জন্ম নেয়া হযরত- আলী (রা)-এর কন্যা উম্মু কুলছুমকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন । উম্মু কুলছুম (রা) এক সময় হযরত উমর রো)-এর সহধর্মিণী ছিলেন। উম্মু কুলছুম এ প্রস্তাব গ্রহণ করতে রাষী হয়েছিলেন। . কিন্তু তার ভাইদের সাথে পরামর্শ করার পর এটি পছন্দ করেন নি। অবশ্য এক বর্ণনায় আছে যে, ইমাম হুসায়ন (রা) তা সমর্থন করেন নি, আর ইমাম হাসান (রো) সমর্থন করেছিলেন। উম্মু কুলছুম (রা) নিজ উদ্যোগে বিয়ের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেন এবং নিজ পুত্র যায়দ ইব্‌ন উমর (রা)-কে বিবাহকার্য সম্পাদনের নির্দেশ দিলেন। এদিকে সাঈদ ইবনুল “আস দেন- মোহর বাবদ এক লক্ষ দিরহাম উম্মু কুলছুমের নিকট পাঠিয়ে দিলেন। অপর বর্ণনায় দেন- _ মোহর বাবদ দুই লক্ষ দিরহাম প্রদান করেন। স্ত্রীকে তুলে নেয়ার জন্যে সাঈদের সাথীগণ সাঈদের সাথে উপস্থিত হয়। কিন্তর যায়দ বলে দেন যে, আমি আমার মা ফাতিমাকে ঘর থেকে বের করে দিতে রাবী নই। একথা শুনে সাঈদ ইবনুল “আস উন্মু কুলছুমকে বিয়ে করার সিদ্ধান্ত ত্যাগ করেন এবং দেন-মোহ্ররূপে পাঠানো রৌপ্য মুদ্রা তাকে দিয়ে চলে যান। ইব্‌ন সাঈদ এবং আবদুল আ'লা ইব্‌ন হাম্মাদ বলেছেন যে, এক আরব বেদুইন সাঈদ ইবনুল “আসের নিকট সাহায্য চেয়েছিল। তিনি তাকে পীচশত দেয়ার জন্যে কর্মচারীকে নিয়োগ দিলেন । কর্মচারী বলল, পাঁচশত দিরহাম দিব নাকি পাঁচশত দীনার দিব? উত্তরে তিনি ১. উম্মু কুলছুমের স্থলে এরূপই মুদ্রিত রয়েছে। ফ্ঘড/.2110001179.0010)

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।