0০017161715 ১৭২ * আল-বিদায়া ওয়ান নিহায়া ' আবদুল মালিক ইব্ন উমায়র কাবীসা ইব্ন জাবির সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, যিয়াদ একটি কাজ দিয়ে আমীর মু'আবিয়া (রা)-এর নিকট আমাকে পাঠিয়েছিল । নির্ধারিত : কাজ শেষ হবার পর আমি বললাম, “আমীরুল মু'মিনীন! আপনার পর খলীফার পদে কে বসবেন?' তিনি কিছুক্ষণ চুপ রইলেন। তারপর বললেন, “কয়েকজনের মধ্যে যে কোন একজনের . হাতে যাবে খিলাফতের দায়িত্ব । হয়ত কুরায়শের সস্ত্ান্ত ব্যক্তি সাঈদ ইবনুল আমিরের হাতে । অথবা নেতৃত্ব গুণসম্পন্ন অভিযাত কুরায়শ বংশীয় ব্যক্তিত্ব ইমাম হাসান ইব্ন আলী (রা)-এর হাতে অথবা আল্লাহ্র কিতাবের পাঠক, দীনের ,ফকীহ্, আল্লাহ্র সীমা রক্ষায় কঠোর মারওয়ান ইব্ন হাকামের হাতে অথবা ফকীহ আবদুল্লাহ্ ইব্ন উমার (রা)-এর হাতে অথবা হিংসুতা ও শৃগালের ধূর্ততাসম্পন্ন ব্যক্তি আবদুল্লাহ্ ইব্ন যুবায়রের হাতে ।" আমরা বর্ণনা করেছি যে, একদিন মদীনার এক রাস্তায় চলার সময় তিনি পানি চাইলেন। একটি গৃহ থেকে পানি এনে তাকে পান করতে দেয়া হল। তিনি এঁ পানি পান করলেন। কয়েক দিন পর তিনি দেখতে পেলেন যে, এঁ গৃহের মালিক গৃহটি বিক্রি করার ঘোষণা দিচ্ছে। তিনি বললেন, “সে গৃহ বিক্রি করছে কেন? লোকজন বলল, “তার প্রায় চার হাজার দীনার খণ আছে। খণ পরিশোধের জন্য গৃহ:বিক্রি করতে চাচ্ছে ।' তিনি তার খণ দাতাকে লোক পাঠিয়ে বলে দিলেন যে, ওর কাছে পাওনা খণের টাকা আমার কাছ থেকে নিয়ে যাবে। আর গৃহের মালিককে সংবাদ দিলেন য়ে, তুমি নির্বিঘ্নে তোমার গৃহ ব্যবহার কর।” সাঈদ ইবনুল “আসের মজলিসে বসত এমন একজন কিরাআত বিশেষজ্ঞ লোক একবার অভাব্রস্ত হয়ে পড়ে এবং প্রচণ্ড দুঃখের সম্মুখীন হয়। তার স্ত্রী বলল, “আমাদের শাসনকর্তা তো দানশীল হিসেবে পরিচিত। আপনি যদি আমাদের দুঃখ-দারিদ্রের কথা তাকে জানান, তিনি হয়ত আমাদেরকে কিছুটা সাহায্য-সহযোগিতা করবেন।' লোকটি বলল, “হায়! আমার মুখে কালি দিও না।' স্ত্রী কিন্তু নাছোড়বান্দা, বারবার কথাটি বলছিল। তাই লোকটি শাসনকর্তা সাঈদের নিকট এল । তার নিকট বসল । দরবারে উপস্থিত সকল লোক চলে যাবার পরও সে ওখানে বসে থাকে। ,সঈদ ইবনুল 'আস তাকে বললেন, “আমার তো মনে হযআপনি কোন প্রয়োজনে বসে আছেন? লোকটি কিছুই বলল না। সাঈদ তার খাদেমদেরকে বললেন, “তোমরা এখান থেকে সরে যাও।' এরপর তিনি লোকটিকে বললেন, “এখন তো আমি ও আপনি ব্যতীত কেউ নেই। আপনার প্রয়োজনের কথা বলুন।' লোকটি তবুও কিছু বলল না। সাঈদ ইবনুল “আস এবার বাতি নিভিয়ে দিলেন এবং বললেন, “আল্লাহ্ আপনাকে দয়া করুন। আপনি তো এখন আমার চেহারা দেখতে পাচ্ছেন না।' সুতরাং আপনার প্রয়োজনের কথা বলুন।' এবার সে বলল, “মহান আল্লাহ্ শাসনকর্তার মঙ্গল করুন। আমরা অভাবস্ত হয়ে পড়েছি। একথা আপনাকে জানাতে চেয়েছিলাম । কিন্তু তা বলতে লজ্জা পাচ্ছিলাম ।” সাঈদ বললেন, "আপনি কাল সকালে অমুক কর্মচারীর সাথে দেখা করবেন।* ভোরে সে নির্দিষ্ট কর্মচারীর সাথে দেখা করে। কর্মচারী তাকে বলল, শাসনকর্তা আপনার জন্যে কিছু জিনিস বরাদ্দ করেছেন, ওগুলো বহন করে নেয়ার জন্যে আপনি লোক নিয়ে আসুন। সে বলল, “মালামাল বহন করার কোন লোক আমার নিকট নেই ।' একথা বলে লোকটি তার স্ত্রীর নিকট ফিরে গেল এবং স্ত্রীকে গালমন্দ করে বলল, “তুমি আমাকে আমীরের নিকট মুখ বিক্রি করার জন্যে পাঠিয়েছিলে। তিনি আমাকে এমন দ্রব্য-সামহী দিয়েছেন যা বহন করে আনার জন্যে লোক দরকার । আমার মনে হয় আটা ও খাদ্য-দ্রব্যই বরাদ্দ করেছেন। অন্য মালপত্র হলে ভ/.110001109.00]77
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।