0০017161715 ১৭০ আল-বিদায়া ওয়ান নিহায়া দাড়ির মিল ছিল সর্বাধিক। কুরআন মজীদ প্রকাশ, কুরআন শিক্ষা প্রদান এবং কুরআন লেখার - জন্যে মনোনীত ১২ সদস্যের কমিটিতে তিনি ছিলেন অন্যতম সদস্য। এ কমিটিতে হযরত উবাই ইব্ন কাব (রা) এবং হযরত যায়দ ইবৃন ছাবিত রো)-ও ছিলেন। . হযরত উসমান (রা) তার শাসনামলে ওয়ালীদ ইব্ন উকবাকে কৃফার শাসনকর্তার পদ থেকে অপসারিত করে সাঈদ ইবনুল “আসকে এ পদে নিয়োগ করেন। তিনি তখন তাবারস্থান ও জুরজান প্রদেশ জয় করেন। আজরবাইজানের জনগণ সমঝোতা চুক্তি ভঙ্গ ভঙ্গ করলে তিনি ওদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন এবং সেই প্রদেশ জয় করেন। : হযরত উসমান (রা)-এর ইন্তিকালের পর হযরত আলী (রা) ও হয়রত আয়েশা (রো) এবং আমীর মু'আবিয়া রো)-এর মধ্যে যে বিবাদ সৃষ্টি হয় তিনি তার সংস্পর্শ থেকে নিজেকে দূরে রাখেন। তিনি জামাল যুদ্ধেও অংশ নেন নি। সিফ্ফীন যুদ্ধেও অংশ নেন নি। অবশেষে আমীর মু'আবিয়া (রা) নিজের পক্ষে যখন রাষ্ট্রীয় ক্ষমতা সুসংহত করে নেন, তখন তিনি তার নিকট প্রতিনিধিরপে আসেন। মু'আবিয়া তার সমালোচনা করেন। সাঈদ ইবনুল “আস ওযর পেশ করেন। দীর্ঘ বক্তব্যের পর আমীর মু'আবিয়া (রা) এঁ ওযর গ্রহণ করেন। তিনি তাকে দু'বার মদীনার শাসনকর্তা নিয়োগ করেন এবং দু'বারই মারওয়ান ইবৃন হাকামকে তীর পদে নিয়োগ দিয়ে তাকে বরখাস্ত করেন। | সাঈদ ইবনুল 'আস (র) হযরত আলী (রা)-কে মন্দ বলতেন না। মারওয়ান হযরত আলী (রা)-কে মন্দ বলত। তিনি রাসূলুল্লাহ্ (সা) থেকে, উমার ইবৃন খাত্তাব (রা) থেকে, উসমান .. ইব্ন আফ্ফান (রা) থেকে এবং হযরত অয়েশা (রা) থেকে হাদীস বর্ণনা করেছেন। অন্য দিকে তার দু'পুত্র আমর ও আবূ সাঈদ সালিম ইবৃন আবদুল্লাহ্ ইব্ন উমার, উরওয়া ইব্ন যুবায়র (রা) প্রমুখ তার থেকে হাদীস বর্ণনা করেছেন। অবশ্য সিহাহ সিশ্তাহ ও মুসনাদ খস্থে তার কোন হাদীস নেই। তিনি একজন সৎ ও ধনাচ্য ব্যক্তি ছিলেন। প্রতি জুম'আ পরে তিনি তার বন্ধু-বান্ধবদেরকে দাওয়াত দিয়ে খাবার খাওয়াতেন। জামা-কাপড় প্রদান করতেন এবং বাড়িতে নিয়ে যাবার জন্যে অন্যান্য উপহার ও কল্যাণকর বস্ত প্রদান করতেন। তিনি টাকার থলি বেঁধে রাখতেন এবং জুম'আবারে মসজিদে উপস্থিত গরীব-দুঃখী মুসল্লীদের সেগুলো বিলি করে দিতেন। ইবৃন আসাকির বলেছেন যে, সাঈদ ইবনুল “আসের দামেশূকে একটি বাড়ি ছিল। সেটি দার- ই-জুনাঈম এবং হাম্মাম-ই-নাঈম নামে পরিচিত ছিল। সেটির অবস্থান ছিল দীমাম-এর পাশে। পরবতীঁতে তিনি মদীনায় ফিরে আসেন এবং সেখানেই ইন্তিকাল করেন। তিনি একজন দানশীল, সনতরান্ত ও প্রশংসাযোগ্য লোক ছিলেন। এরপর ইবৃন আসাকির ইয়াকৃব ইবৃন সুফ্য়ান সূত্রে বর্ণিত সাঈদ ইবনুল “আসের একটি হাদীস উল্লেখ করেছেন'। সেটি এই, আবু সাঈদ ভূ“ফী.... সাঈদ ইবনুল “আস থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন যে, াসূলুল্লাহ সা) বলেছেন-. 3৮৮ 9৮৯৯ ৯৮ তেওএাডা 'তোমাদের মধ্যে জাহেলী যুগে যারা ভাল ছিল (ইসলাম গ্রহণের পর) ইসলামী যুগেও তারা ভাল।' অন্যদিকে যুবায়র ইব্ন বাক্কার..... সাঈদ সূত্রে ইব্ন উমর (রো) থেকে বর্ণনা করেন যে, একদিন এক মহিলা একটি চাদর নিয়ে রাসূলুল্লাহ (সা)-এর নিকট উপস্থিত হয়ে বলেন যে, আমি মানত করেছি এই চাদরটি দান করব আরবের অন্যতম সম্মানিত ব্যক্তিকে । তখন রাসূলুল্লাহ্ (সা) বললেন, “তাহলে চাদরটি এই বালককে দিয়ে দাও।” অর্থাৎ সাঈদ ইবনুল এ%৬/.21100001109.0010)
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।