0০017161715 হিজরী ৫৮ সন করেন। ওয়াকিদী বলেছেন যে, কারো কারো মতে এই হিজরী সনে ইয়াধীদ ইব্ন শাজারা নৌ অভিযান পরিচালনা করেন। কারো কারো মতে নৌ-অভিযান এবং রোমানদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন জুনাদা ইব্ন আবূ উমাইয়া । আবার কেউ বলেছেন যে, এই বছর রোমান এলাকা আক্রমণে নেতৃত্ব দিয়েছেন আমর ইব্ন ইয়াধীদ জুহানী । আবূ মাঁশার এবং ওয়াকিদী বলেছেন যে, এই বছর হজ্জ পরিচালনা করেন ওয়ালীদ ইবৃন উত্বাঁ ইব্ন আবু সুফিয়ান । এই বছর আমীর মু'আবিয়া রো) আবদুর রহমান ইব্ন আবদুল্লাহ্ ইব্ন উসমান ইব্ন আবূ রাবী“আ ছাকাফীকে কৃফার শাসনকর্তার পদে নিযুক্ত করেন। আবদুর রহমান হলেন উম্মু হাকামের পুত্র। আর উম্মু হাকাম হল আমীর মু'আবিয়া (রা)-এর বোন। তিনি দাহহাক ইবন কায়সকে কুফার শাসনকর্তার পদ থেকে অপসারণ করেন। আবদুর রহমান ইব্ন উম্মু হাকাম শাসনকর্তার পদে অধিষ্ঠিত হবার পর যায়দা ইব্ন কুদামাকে তার পুলিশ প্রধান পদে নিয়োগ দেন। তার শাসনামলে খারিজিগণ প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে। এই ঘটনায় হাইয়ান ইব্ন দুবয়ান সুলামী খারিজিদের নেতৃত্ব দেন। আবদুর রহমান তাদের বিরুদ্ধে একদল সৈন্য প্রেরণ করেন। তারা সকল খারিজিকে হত্যা করে। এরপর তিনি কূফাবাসীদের সাথে খুবই দুর্ব্যবহার শুরু করেন। ওরা তাকে কৃফা থেকে বের করে দেয়। আবদুর রহমান তীর মামা আমীর মু'আবিয়া রো)-এর নিকট ফিরে আসেন। তীকে সকল ঘটনা অবহিত করেন। তিনি বললেন, “তাহলে তোমাকে মিসরের শাসনকর্তা পদে নিযুক্ত করব। সেটি তোমার জন্যে ভাল হবে ।' তারপর তাকে মিসরের শাসনকর্তারূপে নিয়োগ দেন। ্ আবদুর রহমান নতুন পদে যোগদানের জন্যে মিসরের উদ্দেশ্যে যাত্রা করেন। মিসর থেকে দুই মাইল দূরে তার সাথে সাক্ষাত হয় মু'আবিয়া ইব্ন খুদায়জের। মু'আবিয়া ইব্ন খুদায়জ বললেন, “আপনাকে আমরা মিসরে প্রবেশ করতে দেব না এবং সেখানে কোন মন্দ আচরণের সুযোগ দেব না। কুফায় আমাদের ভাইদের সাথে আপনার মন্দ আচরণের কথা আমাদের জানা আছে।' আবদুর রহমান আমীর মু'আবিয়া (রা)-এর নিকট ফিরে আসেন। এদিকে মু“আবিয়া ইব্ন খুদায়জ ও আমীর মু'আবিয়া রো)-এর নিকট উপস্থিত হন। সেখানে আমীর মুআবিয়া (রা)-এর বোন এবং আবদুর রহমানের মাতা উম্মু হাকাম উপস্থিত ছিলেন। এই সেই আবদুর রহমান যাকে কুফাবাসীগণও তাড়িয়ে দিয়েছিল, মিসরবাসীগণও তাড়িয়ে দিয়েছিল। আমীর মু'আবিয়া (রা) মুঁআবিয়া ইব্ন খুদায়জকে দেখে বললেন, বাহ, বাহ, এই যে, মু'আবিয়া ইব্ন খুদায়জ। | উম্মু হাকাম মু'আবিয়া ইবৃন খুদায়জকে শাসিয়ে দিয়ে বললেন, “তুমি ভাল কাজ কর নি। আমার প্রতিশোধের কথা শোনার চাইতে তা দেখাই তোমার জন্যে কল্যাণকর ।” মু'আবিয়া ইব্ন খুদায়জ উত্তরে বললেন, “হে উম্মু হাকাম! ধীরে চলুন, থামুন। আল্লাহ্র কসম ! আপনি তো একজন লোককে বিয়ে করেছেন তাতে বংশ মর্যাদা বজায় রাখেননি। একটি. ছেলে প্রসব করেছেন, তা ভাল ছেলে প্রসব করেন নি। আপনি মনে করেছেন যে, আপনার পাপাচারী ফ্ড.2110700119.0010)
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।