0০017191715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৬৫ রোমান শহরগুলো জয় করেছেন, উম্মু হারাম (রা) তাদের সাথে ছিলেন না। পরবতী অভিযান পরিচালিত হয়েছিল ৫১ হিজরী সনে। ইয়াধীদ ইবৃন মু'আবিয়া এবং আবু আইয়ুব আনসারী (রা) এ দলে শামিল ছিলেন। এ অভিযানে হযরত আবূ আইয়ুব (রা) ইন্তিকাল করেন এবং কন্ট্যান্টিনোপলের প্রাচীরের নিকটে তীকে দাফন করা হয়। সেখানে তার কবর রয়েছে। . দালাইলুন নুবুওয়াহ প্রসঙ্গে আমরা বিষয়টি প্রমাণসহ উল্লেখ করেছি । হিজরী ৫৭ সন রি রজার হর ওয়াকিদী বলেছেন, এই হিজরী সনের শাওয়াল মাসে আমীর মু'আবিয়া (রা) মারওয়ান ইব্ন. হাকামকে মদীনার শাসনকর্তার পদ থেকে অপসারণ করেন এবং ওয়ালীদ ইব্ন' উত্বা ইব্ন আবৃ সুফিয়ানকে এ পদে নিয়োগ দেন। এই বছর হজ্জ সম্পাদন করেন ওয়ালীদ ইবৃন উত্বা। _ কারণ তিনি. ছিলেন মদীনার শাসনকর্তার পদে অধিষ্ঠিত। কৃফার শাসনকর্তার পদে ছিলেন দাহ্হাক ইব্ন কায়স। বসরায় উবায়দুল্লাহ্ ইবন যিয়াদ। খোরাসানে শাসনকর্তার পদে ছিলেন, সাঈদ ইব্ন উসমান (রা)। ইবনুল জাওষযী (র) বলেছেন যে, এই হিজরী সনে অর্থাৎ ৫৭ হিজরী সনে উসমান ইব্ন . হুনায়ফ আনসারী আওসী (রা) ইন্তিকাল করেন। তিনি ছিলেন উবাদা ইব্ন হুনায়ফ ও সাহ্ল ইব্ন হুনায়ফের ভাই। খলীফা উমর (রা) তাকে ইরাকের খাজনা" সংগ্রহের জন্যে পাঠিয়েছিলেন । হযরত উমর (রা) তাকে কুফার শাসনকর্তার পদে নিয়োগ করেছিলেন। হযরত তালহা ও যুবায়র (রো) যখন হযরত আয়েশা (রা)-এর সমর্থনে কৃফা আসেন এবং আবদুল্লাহ্ চোখের ভ্রু ও পলক উপড়ে ফেলা হয় ।.তার সমগ্র মুখমগ্ডল বিকৃত করা হয়। পরবতীতে যখন হযরত আলী (রা) এলেন এবং শহর তীর হাতে ছেড়ে দিলেন তখন তিনি বললেন, “আমীরুল মু'মিনীন! আমি আপনাকে যখন ছেড়ে এসেছিলাম তখন আমি ছিলাম দাড়িওয়ালা লোক আর এখন আপনার সাথে যখন মিলিত হলাম তখন আমি দাড়ি-গোফ বিহীন যুবক ।' তার কথা শুনে হযরত আলী মুচকি হাসলেন এবং বললেন, “আল্লাহ্র নিকট তুমি-এর পুরস্কার পাবে।' মুসনাদ ও সুনান গ্রন্থে উসমান ইব্ন হুনায়ফের এক অন্ধ ব্যক্তি সম্পর্কিত একটি হাদীস রয়েছে। এক অন্ধ লোক রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়ার জন্যে আবেদন করেছিল । তিনি যেন আল্লাহ্র দরবারে দু'আ করেন। তারপর আল্লাহ্ তা'আলা তার দৃষ্টি ফিরিয়ে দিলেন। ইমাম নাসাঈ (র) তার অন্য একটি হাদীসও উদ্ধৃত করেছেন। ইবনুল জাওষী ব্যতীত অন্য কেউ উসমান ইব্ন হুনাযফের মৃত্যু তারিখ উল্লেখ করেছেন বলে আমার জানা নেই। ফ্ড.2110001179.0010) 4২-০৬-০588
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।