0০017161715 ১৬৪ _... আল-বিদায়া ওয়ান নিহায়া তাকে বললেন, “আমীরুল মু'মিনীন সিদ্ধান্ত নিয়েছেন যে, তুমি তার নিকট যা চাইবে তিনি তা- ই দেবেন, এবার তুমি তোমার আকাঙ্কার কথা তাকে জানাও, তোমার কাম্য বন্ত তার নিকট চাও।" ছেলেটি বলল, 'আমি আমীরুল মু'মিনীনের নিকট আবেদন করছি, তিনি যেন আমাকে শিকার করার জন্যে কতগুলো কুকুর এবং ঘোড়া দেশ। আর কতক মানুষ দেন যারা শিকারকার্ষে আমায় সহযোগিতা করবে ।" মু'আবিয়া (রা) বললেন, “তোমাকে ওগুলো সরবরাহ করার জন্য আমি নির্দেশ দিলাম ।' এরপর তিনি ইয়াধীদকে ডাকলেন । তার ভাইকে যে প্রস্তাব দিয়েছিলেন তাকেও সেই প্রস্তাব দিলেন। ইয়াধীদ বলল,এই মুহূর্তে যদি আমীরুল মু'মিনীন আমাকে এই “চাওয়া” থেকে রেহাই দেন তাহলে ভাল হয়" মু'আবিয়া রো) বললেন, “এখনই চাইতে হবে। এখনই তোমার চাহিদার কথা জানাতে হবে।” ইয়াধীদ বলল, “আমীরুল মু'মিনীন ! আল্লাহ্ আপনার হায়াত দারাজ করুন। আমি চাই যে, আপনার পর আমি সিংহাসনের উত্তরাধিকারী হব। কারণ আমি জানতে পেরেছি যে, ন্যায়পরায়ণতার সাথে প্রজা সাধারণের উপর একদিনের শাসন পরিচালনা ৫০০ বছরের ইবাদতের চাইতে উত্তম ।" মু'আবিয়া (রো) বললেন, 'আমি তোমার আবেদন মঞ্জুর করলাম ।' এরপর তিনি তার দ্বিতীয় স্ত্রীকে বললেন, “কেমন দেখলে? তখন সে আপন পুত্রের উপর ইয়াধীদের শ্রেষ্ঠত্ব ও মর্যাদা: উপলব্ধি করল। ইবনুল জাওযী উল্লেখ করেছেন যে, উবাদা ইব্ন উবাদাঁ ইবৃন সামিতের স্ত্রী উম্মু হারাম বিনত মিলহান এই হিজরী সনে অর্থাৎ ৫৬ হিজরী সনে ইন্তিকাল করেন। কিন্তু বিশুদ্ধ অভিমত হল উম্মু হারাম (রা) ইন্তিকাল করেন, হযরত উসমান (রা)-এর শাসনামলে ২৭ হিজরী সনে। উম্মু হারাম ও তার স্বামী উবাদা (রা) দু'জনই হযরত মু'আবিয়া (রা)-এর সাথে ছিলেন, যখন হযরত মু'আবিয়া (রা) সাইপ্রাস আক্রমণ করেন। এ সময়ে উম্মু ছি রাতে গনিত ভুল ডিনিভিরিারা হিজর বারা ার রব রয়েছে সেই সাইপ্রাস অঞ্চলে! ইবনুল জাওষী যে উল্লেখ করেছেন ৫৬ হিজরী সনে উম্মু হারাম ইত্িকাল করেছেন, তার এমন বক্তব্য আশ্চর্যজনক বটে। কারণ ইবনুল জাওষী হযরত উম্মু হারামের জীবনী উল্লেখ করতে গিয়ে তাঁর সম্পর্কে রাসূলুল্লাহ্ (সা)-এর বর্ণিত হাদীসটি এনেছেন। সহীহ্ বুখারী ও মুসলিমে উল্লেখিত এ হাদীস আছে যে, রাসূলুল্লাহ্ (সা) একদিন উম্ম হারাম (রা)-এর গৃহে দিবা নিদ্রায় মগ্ন হয়েছিলেন। তখন তিনি স্বপ্ন দেখলেন যে, তীর উম্মতের একদল লোক আল্লাহ্র পথে হারাম (রা) রাসূলুল্লাহ্ (সা) কে অনুরোধ করলেন, তাকে এ মুজাহিদ দলে অন্তর্ভুক্ত করার জন্যে তিনি যেন আল্লাহ্র দরবারে দু'আ করেন। রাসূলুল্লাহ্ (সা) উম্মু হারামের এ দলে অন্তর্ভুক্তির জন্যে আল্লাহ্র নিকট দু'আ করলেন । রাসূলুল্লাহ্ (সা) আবার ঘুমিয়ে পড়লেন এবং একই স্বপ্ন দেখলেন। উম্মু হারাম বললেন, “আমাকে এ দলে অন্তর্ভুক্ত করার জন্যে আল্লাহ্র দরবারে দু'আ করুন ।” রাসূলুল্লাহ্ (সা) বললেন, “না, এই দলের অন্তর্ভূক্ত নও, তুমি বরং প্রথম নৌ-অভিযাত্রী দলের অন্তর্ভূক্ত এই প্রথম নৌ অভিযাত্রী হল সেই দল যারা নৌ অভিযানের মাধ্যমে সাইপ্রাস জয় করেছে। উম্মু হারাম (রা) এ দলে শামিল ছিলেন এবং বাহনের পদদলনে নিহত হয়েছিলেন। এই অভিযান পরিচালিত হয়েছিল ২৭ হিজরী সনে। পরবর্তী নৌ-অভিযানে যীরা ফ্ঘড.2110001179.0010)
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।