0017191715 ১৬২ আল-বিদায়া ওয়ান নিহায়া সারা দেশে নির্দেশ পাঠান। সমগ্র রাজ্যে লোকজন ইয়াধীদের পক্ষে বায়'আত প্রদান করে। তবে আবদুর রহমান ইবৃন আবু বকর (রা), আবদুল্লাহ ইবৃন উমর (রা), ইমাম হুসায়ন ইব্ন আলী (রো), আবদুল্লাহ্ ইব্ন যুবায়র (রা) এবং আবদুল্লাহ্ ইবন আব্বাস (রা) বায় “আত প্রদান থেকে বিরত থাকেন। এক পর্যায়ে উমরাহ সম্পাদনের উদ্দেশ্যে আমীর মু'আৰিয়া (রা) মক্কা আগমন করেন। ফেরত যাবার পথে তিনি মদীনা উপস্থিত 'হন এবং এ পাঁচজনের সবাইকে ডেকে আনেন। তিনি তাদেরকে বায়'আত না করার ব্যাপারে শাসিয়ে দেন, হুমকি ধমকি দেন। তারা আমীর মু'আবিয়া-এর কথায় প্রতিবাদ করেন। তবে সবচাইতে কঠিন ভাষায় প্রতিবাদ করেন হযরত আবদুর রহমান ইব্ন আব্ বকর সিদ্দীক রো)। আর নম্র ভাষা ব্যবহার করেছিলেন, হযরত আবদুল্লাহ্ ইব্ন উমর (রো)। তারা পাঁচজন মিশ্বরের পাশে বসা ছিলেন এমন সময় আমীর মু'আবিয়া রো) একটি ভাষণ দিলেন এবং ইয়াধীদের পক্ষে বায়'আত করার আহ্বান জানালেন। এ সময়ে উল্লেখিত পাচজন নিজেরা বায়'আত করেন নি আবার বায়আতে . ' বাধাওদেন নি। হতে হতে পূর্ণ রাজ্যে ইয়াধীদের পরবর্তী খলীফা হিসেবে বায়'আত গ্রহণ শেষ হয় এবং সারা দেশ থেকে শুভেচ্ছা প্রতিনিধি দল ইয়ামীদের নিকট আসতে থাকে । আগত দূলে অন্যান্যদের মধ্যে আহনাফ ইব্ন কায়সও ছিলেন। ' আমীর মু'আবিয়া রো) আহনাফ ইবৃন কায়সকে ইযাহীদের সাথে একান্ে আলাপ করার জন্যে নির্দেশ দিলেন। দু'জনে আলাপে মিলিত হল। পরে আহনাফ বেরিয়ে এলেন। মু“আবিয়া (রা) বললেন, তোমার ভাতিজাকে কেমন দেখতে পেলে? উত্তরে আহনাফ বললেন,“মিথ্যা বলতে গেলে আল্লাহ্র শাস্তির ভয় আছে আর সত্য বললে আপনার রোষানলে, পতিভ হবার ভয় আছে। বরং. তার দিবা-রাব্রির কর্ম সম্পর্কে, তার ভেতর ও বাহির সম্পর্কে, তার প্রবেশ পথ ও বেরুনোর পথ সম্পর্কে, আপনি সব চাইতে. বেশি অবগত আছেন। আর আপনি যা করতে চাচ্ছেন তাও আপনি ভাল জানেন। তবে আমাদের কর্তব্য হল সবেচ্চি পদাসীন ব্যক্তির আনুগত্য করা আর আপনার দায়িত্ব হল জন সাধারণের কল্যাণ সাধন করা ।” ৰ এদিকে আমীর মু*আবিয়া (রা) যখন ইমাম হাসান (রো): এর সাথে আপোষ-সীখাংসা করেন তখন এই শর্তে মীমাংসা হয় যে, আমীর মু'আবিয়া রো)-এর পরে খলীফা হবেন ইমাম হাসান (রো)। ইতিমধ্যে. ইমাম হাসান (রা)- এর মৃত্যু হওয়ায় আমীর মু'আবিয়া (রা)-এর নিকট ইয়াধীদের বিষয়টি অরো শক্তিশালী হয়ে উঠে। তিনি মনে করতে থাকেন যে, ইয়াধীদই সিংহাসনে আরোহুণের যোগ্য ব্যক্তি। এটি হয়েছে পু্রের প্রতি পিভার মাত্রাতিরিক্ত ্নেহের কারণে এবং বিশেষত পার্থিব ব্যাপারে ইয়াধীদের যোগ্যতা ও বিচক্ষণতার কারণে । তাছাড়া তার রাজপুত্র হওয়া, যুদ্ধ বিদ্যায় পারদর্শী হওয়া এবং রাজকার্ে সুশৃঙ্খল কর্ম তৎপরতার কারণে । আমীর মু'আবিয়া রো) মনে করতেন যে, সাহাবীদের মধ্যে কেউই এত যোগ্যতা সম্পন্ন নন। এজন্যে তিনি আবদুল্লাহ্ ইবৃন উমর (রা)-এর সাথে আলাপ করার সময় বলেছিলেন, 'আমি আশংকা করছি যে, আমি প্রজা সাধারণকে রাখালবিহীন বকরী পালের ন্যায় : ছেড়ে না যাই।' ইব্ন উমর (রা) বলেছিলেন, “যদি সবাই তার হাতে বায়'আত করে, তরে ূ ' আমিও করব বটে যদিও সে কানকাটা ক্রীতদাস হয়।” ্ ইয়াধীদকে পরবর্তী খলীফা মনোনীত করায় যারা আমীর মু*আবিয়া (রা)-এর সমালোচনা করেছিলেন, তীদের অন্যতম হলেন, সাঈদ্ধ ইব্ন উসমান ইবন আফ্ফান (রা)। তিনি ইনার পরিবর্তে ভাকে খা মনোনরলের দাব, করেছিয়েম। সাঈদ উবে এও / দড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।