Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৬১ এরপর ইয়াধীদ তার পিতা আমীর মুআবিয়া (রো)-কে বলল, “আমীরুল মু'মিনীন! সাঈদ তো আপনার চাচাত ভাই । তার ভাল-মন্দ দেখার দায়িত্ব আপনারই বেশি। সে আমার বিষয় নিয়ে আপনাকে দোষারোপ করছে। আপনিও তাকে দোষ সৃষ্টি হয় এমন কাজে নিয়োজিত করে দিন। তারপর আমীর মু'আবিয়া (রা) সাঈদ ইব্ন উসমান (রো)-কে খোরাসানে যুদ্ধের দায়িত্ব দিলেন। তিনি সমরকন্দ এলেন। সাগাদের তুকীগণ তার পথ রোধ করে। তিনি যুদ্ধ করেন। ওরা পরাজিত হয়। তিনি ওদেরকে ওদের শহরে অবরুদ্ধ করে রাখেন। শেষ পর্যন্ত ওরা সন্ধি স্থাপন করে। তারা ৫০ জন যুবককে মুসলমানদের হাতে যিম্মী করে রাখে। ওরা সকলে ছিল সে দেশের নেতৃস্থানীয় লোকদের সন্তান। তিনি তিরমিয, নগরে অবস্থান করছিলেন। কিন্ত তুককীগণ তাদের প্রতিশ্রুতি পালন করে নি। সাঈদ ইব্‌ন উসমান (রো) এ . যুবকদেরকে মদীনায় নিয়ে আসেন। এই বছর অর্থাৎ ৫৬ হিজরী সনে আমীর মু'আবিয়া (রা) তার পুত্র ইয়াধীদকে সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করে জনগণ থেকে বায়'আত গ্রহণ করেন। অবশ্য মুগীরা ইব্‌ন শু“বা (রা) জীবিত থাকা অবস্থায় তিনি একবার এই উদ্যোগ নিয়েছিলেন কিন্তু তখন তা সফল হয়নি। এই প্রসঙ্গে ইবৃন জারীর..... শাবী থেকে বর্ণনা করেছেন, মুগীরা ইবুন শুবা রো) আমীর মু'আবিয়া (রা)-এর সাথে সাক্ষাত করতে এসেছিলেন। তখন মুগীরা (রা)-এর বার্ধক্য ও দুর্বলতার প্রেক্ষিতে আমীর মু'আবিয়া (রা) তাকে কৃফার শাসনকর্তার পদ থেকে অব্যাহতি দেন এবং এ পদে সাঈদ ইবনুল 'আসকে নিয়োগের সিদ্ধান্ত নেন। এই সংবাদ শুনে মুগীরা . অপমানবোধ করলেন । তিনি ইয়াধীদের নিকট গেলেন এবং তাকে পরামর্শ দিলেন যে, সে যেন তার পিতাকে অনুরোধ করে যাতে তিনি তাকে সিংহাসনের উত্তরাধিকারী মনোনয়ন করেন। ইয়াবীদ তার পিতাকে অনুরোধ করে। পিতা জিজ্ঞেস করলেন, “তোমাকে এই পরামর্শ কে দিয়েছে? সে বলল, “মুগীরা দিয়েছেন।' মুগীরার এই উদ্যোগ আমীর মু'আবিয়া (রা)-এর ভাল লেগে যাঁয়। ফলে তিনি মুগীরাকে পুনরায় তার পদে বহাল করেন এবং তাকে ইয়াবীদের বিষয়ে কার্যকরী প্রচেষ্টা চালানোর নির্দেশ দেন। মুগীরা চেষ্টা -চালাচ্ছিলেন। ইতিমধ্যে ইয়াধীদের উত্তরাধিকার বিষয়ে আমীর মু'আবিয়া রো) যিয়াদের পরামর্শ চাইলেন। ইয়াধীদের বালখিল্যতা, খেলাধুলা ও. শিকারের প্রতি তার দুর্নিবার আকর্ষণের কথা যিয়াদের জানা ছিল। তাই-তিনি এটি সঙ্গত মনে করেন: নি। মু'আবিয়া রো)-কে' এই কাজ থেকে বিরত রাখার জন্যে তিনি উবায়দ ইব্‌ন কাব ইব্‌ন নুমায়রীকে মু'আবিয়া (রা)-এর নিকট পাঠান। উবায়দ ইব্‌ন কাব ছিল ঘিয়াদের অন্যতম বুদ্ধিমান বন্ধু। সে দামেশৃকের উদ্দেশ্যে যাত্রা করে। প্রথমে তার সাথে ইয়াীদের দেখা হয়ে যায়। উভয়ের মধ্যে কথাবার্তা হয়। সে ইয়াধীদকে উত্তরাধিকারী দাবী করতে বারণ করে। সে ইয়াধীদকে বুঝাতে চেষ্টা করে যে, উত্তরাধিকারীত্ব দাবী করার চাইতে দাবী না করা তার জন্যে | লাভজনক হবে । এই কথায় ইয়াধীদ তার দাবী ছেড়ে দেয়। উায়দ' ইব্‌ন কা*ব গিয়ে আমীর ঘু'আবিয়া (রা)-এর সাথে দেখা করে। তারা দু'জনে আপাতত এ প্রচেষ্টা স্থগিত রাখার ব্যাপারে এক মত হন। . যয়দ মারা যাবার পর এই হিজরী সনে অর্থাৎ ৫৬ হিজরী সনে মীর মু'আবিযা (রা) পূর্ব প্রস্তাব বাস্তবায়ন এবং ইয়াধীদের পক্ষে বায়'আত গ্রহণের চেষ্টা শুরু করেন। শেষ পর্যন্ত তিনি তার পুত্র ইয়াধীদের পক্ষে বায়'আত আদায় করেন এবং তার পক্ষে বায়'আত করার জন্যে আল-বিদায়া ওয়ান নি দ$৮৬$.21111001109.0011

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।