Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 হিজরী ৫৬ সন এই হিজরী সনও আমীর মু'আবিয়া (রা)-এর শাসনকালের অন্তর্ভুক্ত । এই হিজরী সনে জুনাদা ইবৃন আবী উমাইয়া রোমান শহরগুলো আক্রমণ করেন। কেউ কেউ বলেছেন, এই আক্রমণ পরিচালনা করেন আবদুর রহমান ইব্‌ন মাসউদ । কেউ কেউ বলেছেন যে, এই বছর ইয়াধীদ ইবন সামুরাহ নৌ অভিযান পরিচালনা করেন। আর স্থল যুদ্ধে নেতৃত্ব দেন ইয়া ইব্‌ন হারিছ। এই বছর রজব মাসে আমীর মু'আবিয়া (রা) উমরাহ আদায় করেন। এই হিজরী সনে হজ্জে নেতৃত্‌ দেন ওয়ালীদ ইব্‌ন উত্বা ইব্‌ন আবু সুফিয়ান। এই সনে আমীর মু'আবিয়া (রা) হযরত উসমান (রা)-এর পুত্র সাঈদকে খোরাসানের প্রশাসক নিযুক্ত করেন। আর উবায়দুল্লাহ্‌ ইবৃন যিয়াদকে এ পদ থেকে অপসারিত করেন। সাঈদ খোরাসানের উদ্দেশ্যে যাত্রা করলেন। সেখানে তিনি সমরকন্দের “সাগাণদ' নামকস্থানে তুকীদের মুখোমুখি হলেন। উভয় পক্ষে যুদ্ধ হল। বহু তুকী সৈনিককে তারা হত্যা করলেন। মুসলিম সৈনিকদের মধ্যে থেকেও কতক লোক শহীদ হলেন। কারো কারো মতে কুসাম ইব্‌ন আব্বাস ইব্‌ন আবদুল মুত্তালিব এ যুদ্ধে শহীদ হন। ইব্‌ন জারীর উল্লেখ করেছেন যে, সাঈদ ইব্‌ন উসমান ইব্‌ন আফ্ফান তাকে খোরাসানের . শাসনকর্তা পদে নিয়োগ দানের জন্যে আমীর মু'আবিয়া (রা)-কে অনুরোধ করেছিলেন । আমীর মু'আবিয়া (রা) বললেন, “ওখানে তো উবায়দুল্লাহ্‌ ইব্‌ন যিয়াদ কর্মরত আছে।" সাঈদ বললেন, “আমার পিতা উসমান (রা) আপনার জন্যে অনেক কিছু করেছেন। তিনি আপনার এত উপকার করেছেন, যার ফলে আপনি আজ সর্বোচ্চ আসনে আসীন হয়েছেন। আপনি তো আমার পিতার এ অনুগ্হ ও কল্যাণ সাধনের শৌকরিয়া করেন নি, তার অবদানের প্রতিদান দেন নি, আপনি বরং আপনার পুত্র ইয়াধীদের প্রতি ঝুঁকে পড়লেন এবং তার জন্যে বায়'আত ও শপথ নিয়ে , নিলেন। আল্লাহ্র কসম ! আমি তো পিতৃপক্ষের বিচারে, মাতৃপক্ষের বিচারে এবং ব্যক্তিগত প্রেক্ষাপটে তার চাইতে অনেক যোগ্য ও উত্তম। আমীর মু'আবিয়া (রো) তাকে বললেন, “আমার প্রতি তোমার পিতার অনুগ্রহ ও কল্যাণ সাধনের বিনিময় ও কৃতজ্ঞতা প্রকাশ সম্পর্কে আমি বলছি যে, তিনি অবশ্যই কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য । আর এ কৃতজ্ঞতাস্বরূপ আমি তার খুনের বিচার দাবী করেছি, যার ফলে তীর হত্যা রহস্য উন্মোচিত হয়েছে। আমি এঁ বিষয়ে কোন কমতি করেছি বলে মনে করি না। আর ইয়াধীদের পিতা ও তোমার পিতা সম্পর্কে আমি বলছি যে, আল্লাহ্‌র কসম ! তোমার পিতা . আমার চাইতে অনেক অনেক ভাল ছিলেন। এবং তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন। আর ইয়াধীদের মায়ের তুলনায় তোমার মায়ের শ্রেষ্ঠতৃ সম্পর্কে আমি বলছি যে, এ শ্রেষ্ঠতু অস্বীকার করার কোন উপায় নেই। কারণ কুরায়শ বংশের একজন মহিলা কালব গোত্রের একজন মহিলার চাইতে শ্রেষ্ঠ বটে । তবে ইয়াধীদের চাইতে তোমার শ্রেষ্ঠত্‌ সম্পর্কে বক্তব্য হল, সাঈদ ইবৃন উসমানের ন্যায় লোকজন যদি দামেশকের প্রান্তর ভর্তি হয়ে যায় তবুও আমার নিকট সবচাইতে ভাল ও প্রিয় বিবেচিত হবে ইয়াধীদ।” ফ্ড.2110001179.0010)

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।