0০017161715 ১৫৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 58885858258 “তুমি কি দেখছ না, আল্লাহ্ তা'আলা তো তার দীনকে বিজয়ী করেছেন। আর সা“দ তখনো কাদেসিয়ার প্রবেশছারে স্থির হয়ে বসে আছেন।' ০ “আমরা যুদ্ধ ময়দান থেকে ফিরে এসেছি এ অবস্থায় যে, অনেক মহিলা বিধবা হয়ে . গিয়েছে। কিন্তু সা'দের (রা) স্ত্রীদের মধ্যে কেউই বিধবা হয় নি এই মিথ্যা ও নিন্দনীয় অপবাদের কথা শুনে হযরত সাদ রো) বললেন, “হে আন্রাহ্ ! আপনি তার হাত ও জিহ্বা থেকে আমাদেরকে রক্ষা করুন।' অতঃপর একটি অজ্ঞাত তীর এসে তাকে আঘাত করে। তাতে সে বোবা হয়ে যায় এবং তার হাত দু'টো শুকিয়ে যায়। যিয়াদ বুকাই এবং সায়ফ ইব্ন উমার ..... ইব্ন উমর (রা) থেকে অনুরূপ উল্লেখ করেছেন। এরপর হযরত সা'দ বাইরে বেরিয়ে এলেন এবং জনগণকে তার পিঠের ক্ষতস্থান দেখালেন যাতে তার অভিযানে অনুপস্থিত থাকার কারণ তারা জানতে পারে। হুশায়ম উল্লেখ করেছেন, আবূ বালহ সূত্রে মুস“আব ইব্ন সাদ (রা)' থেকে যে, এক লোক হযরত আলী (রো) সম্পর্কে অশ্লীল মন্তব্য করেছিল। হযরত সাদ (রা) তাকে নিষেধ করেছিলেন কিন্ত সে বিরত থাকে নি। তখন হযরত সা'দ (রা) বললেন, এ অপকর্ম না ছাড়লে. আমি কিন্ত তোমার প্রতি বদদু'আ করব । তবুও সে তা ছাড়ে নি। হযরত সাদ (রা) তার প্রতি আল্লাহ্ তা“আলার নিকট বদদু“আ করলেন। একটি উন্মাদ উট এসে তাকে দলিত-মথিত করে কামড়ে মেরে ফেলল। অন্য এক বর্ণনায় আমীর ইব্ন সাদ রো) থেকে বর্ণিত অছে যে, হযরত সাদ (রা) দেখলেন যে, একদল লোক এক ব্যক্তিকে ঘিরে দীড়িয়ে আছে। দু'জনের ফাক দিয়ে মাথা ঢুকিয়ে তিনি দেখতে পেলেন যে, এ লোক হযরত আলী (রা), তালহা (রা) ও যুবায়র রো)- : কে গালি দিচ্ছে। তিনি তাকে বারণ করলেন। সে বিরত থাকল না। তিনি সতর্ক করে দিয়ে বললেন যে, আমি কিন্তু তোর জন্যে বদদু“আ করে দিব। সে বলল, বাহ! আপনি দেখছি আমাকে ভয় দেখাচ্ছেন, যেন আপনি নবী ।' হযরত সাদ (রা) ফিরে এলেন। তিনি এক লোকের বাড়িতে প্রবেশ করলেন। তারপর ওযু করলেন। দু'রাক'আত নামায আদায় করলেন। তারপর দু'হাত তুলে বললেন, “হে আল্লাহ্! আপনি যদি জেনে থাকেন যে, এই লোক এমন কতক ব্যক্তিকে গালি দিচ্ছে যাদের ভাল মানুষ হওয়াটা বহু আগেই আপনার পক্ষ থেকে নির্ধারিত হয়ে গিয়েছে এবং তাদেরকে গালি দিয়ে সে আপনাকে অসন্তুষ্ট করেছে, তাহলে আপনি তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুন যাতে তার পরিণতি দেখে অন্যরা শিক্ষা লাভ করে।” বর্ণনাকারী বলেন যে, তারপর এক ব্যক্তির বাড়ি থেকে একটি উন্মাদ বুখৃতী উট বের হল। উটটি হন হন করে ছুটে চলল । কেউই. সেটিকে রুখতে পারছিল না। মানুষের ভীড় ঠেলে সেটি গিয়ে পৌছল এ লোকটির নিকট। তারপর তাকে পায়ের নীচে ফেলে দুমড়ে-মুচড়ে মেরে ফেলল । বর্ণনাকারী বলেন, আমি লোকজনকে দেখেছি যে, তারপর তারা সকলে হযরত সাদ (রা)-কে দ্রুত খুঁজে বের করল এবং বলল, “হে আবূ ইসহাক ! মহান আল্লাহ্ আপনার দু'আ কবৃল করেছেন।' এই হাদীসটি হাম্মাদ ইব্ন সালামা চি সাঈদ ইব্ন মুসায়্যাব (রা) সূত্রে অনুরূপ বর্ণিত হয়েছে। | ফ্ড.21100901179.0010)
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।