Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৫৫ গমাযই আদায় করতে জানেন না। হযরত সা'দ রো) বললেন, "ওদেরকে নিয়ে রাসূলুল্লাহ 'সা)-এর তরীকায় নামায আদায়ে তো আমি কমতি করি না। প্রথম দু'রাকা“আত লম্বা করি আর শেষ দু'রাকা“আত সংক্ষিপ্ত করি ।' হযরত উমর (রা) বললেন, “এটি হল আপনার সম্পর্কে সন্দেহ ও অবিশ্বাস সৃষ্টি করার একটি অপকৌশল ।" খলীফা উমার (রা) গোপনে কুফার মহল্রায় মহল্লায় লোক পাঠিয়ে দিলেন এই অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্যে । তারা যে কোন করছিল । তদন্তকারী লোকজন এক পর্যায়ে বানু আবাস গোত্রের একটি মসজিদে উপস্থিত হল। সেখানে আবূ সা'দা উসামা ইব্‌ন কাতাদা নামের একজন লোক দাড়িয়ে বলল, “হযরত সা'দ কোন সেনা অভিযানের সাথে যান না, বন্টনযোগ্য মালামাল সমানভাবে বণ্টন করেন না এবং জনগণের মধ্যে ন্যায় বিচার করেন না।” তার এই কথা হযরত সা'দ (রো)-এর কানে এল। তখন তিনি বললেন, "ইয়া আল্লাহ্‌! এ লোকটি যদি নিজের নাম জাহির করার জন্যে এবং নিজেকে খ্যাতিমান করে তোলার জন্যে আমার সম্পর্কে এমন মিথ্যা কথা বলে থাকে, তবে আপনি তার আয়ু দীর্ঘ করে দিন। দারিদ্যকে তার নিত্য সঙ্গী করে দিন, চোখ অন্ধ করে দিন এবং তাকে ফিতনা-ফাসাদ ও অশান্তিতে নিক্ষেপ করুন।” বর্ণনাকারী বলেন, পরবর্তীতে আমি এ লোকটিকে দেখেছি খুব বৃদ্ধ, বহু দিন বেঁচে থাকার কারণে তার ভ্রগুলো চোখের উপর ঝুলে পড়েছিল। সে রাস্তায় দাড়িয়ে থাকত আর কুমারী মেয়েদের প্রতি চোখের ইশারা করত । তার এই অবস্থার কারণ জানতে চাইলে সে বলত, আমি ফিতনাধরস্ত এক বৃদ্ধ মানুষ । আমার ব্যাপারে হযরত সা'দ (রা)-এর বদদু'আ কার্যকর হয়েছে। একটি অসমর্থিত সনদে বর্ণিত আছে যে, এ লোকটি মুখতার ইব্‌ন আবু উবায়দ (রা)-এর সময় পর্যন্ত জীবিত ছিল এবং মুখতার ইব্‌ন আবু উবায়েদের সময়ে সংঘটিত ফিত্না ও বিশৃঙ্খলায় জড়িয়ে সে নিহত হয়েছে। তাবারানী ইউসুফ কাধী.....সাঈদ ইব্‌ন মুসায়্যাব (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একদিন যাবরা নামে হযরত সা“দের একটি ক্রীতদাসী ঘর থেকে বের হল। তার গায়ে ছিল একটি নতুন জামা । হঠাৎ বাতাস প্রবাহে তার জামা খুলে যায়। অসতর্কতার শাস্তি স্বরূপ হযরত উমর (রা) তাকে বেত্রাঘাত করেন। হযরত সা"দ (রা) হযরত উমর রো)-কে বিরত রাখতে এগিয়ে এলেন, হযরত উমর (রা)-এর বেত্রাঘাত হযরত. সাদ (রা)-এর গায়ে গিয়েও লাগে । হযরত সা'দ (রা) তখন হযরত উমর (রা)-এর. বিরুদ্ধে বদদু'আ করতে যাট্ছিলেন। তখনই: হযরত উমর (রা) চাবুকটি হযরত সা'দ €রা)-এর হাতে দিয়ে বলেন, “এই নিন চাবুক। চারুকে আঘাত করে আপনি আমার থেকে প্রতিশোধ নিন। তবুও বদদু'আ করবেন না।" তখন হযরত সাদ (রা) খলীফা উমর (রা)-কে ক্ষমা করে দিলেন। আরো কথিত আছে যে, একবার হযরত সা'দ (রা) এবং হযরত ইব্ন মাসউদ রো)- এর মধ্যে কথা কাটাকাটি হয়েছিল৷ হযরত সা“দ ইবৃন মাসউদের বিরুদ্ধে বদদু'আ করতে উদ্যত হলেন, তাতে ইব্‌ন মাসভদ (রা) খুব ভয় পেয়ে গেলেন এবং তাড়াতাড়ি পালিয়ে - গেলেন। সুফিয়ান ইবন উয়ায়না (র) বলেছেন, কাদেসিয়া যুদ্ধের দিনে হযরত সা'দ (রা) সেনাপতির দায়িতুরত ছিলেন। যুদ্ধের ময়দানে তিনি আহত ছিলেন। ফলে বিজয়ের দিনে তিনি দধে অংশ নি্ে পারেন নি। তার এই. অনুগত দিকে বটাক্ষ করে বুজার়লা গোত্রের ক রিনি ভিডি রেসি . দড$৮৬৬.21111001109.0011

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।