১৬ | আল-বিদায়া ওয়ান নিহায়া ৃ নিজে খাবেন। অন্য বাটি অন্য লোকজনকে খাওয়াবেন । আবূ উবায়দ (র) বলেছেন, আব্বাদ . ইবৃন আওয়াম মারওয়ান ইবৃন আনতারার পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একদিন হযরত আলী (রা)-এর নিকট উপস্থিত হলাম । তিনি খুওয়ারনিক নামক স্থানে অবস্থান করছিলেন। তার শরীরে একটি চাদর জড়ানো ছিল। ঠান্ডায় তিনি থরথর.করে কীপছিলেন। আমি বললাম, আমীরুল মু'মিনীন ! আল্লাহ তো এ মাসে আপনার এবং আপনার পরিজনের হক রেখেছেন, অথচ আপনি শীতে কীপছেন। তিনি বললেন, আল্লাহ্র কসম! আমি তোমাদের মাল থেকে অর্থাৎ বায়তুলমাল থেকে কিছুই নেইনি। আমার এই চাদর আমি ঘর থেকে নিয়ে এসেছি। অন্য বর্ণনায়, মদীনা থেকে নিয়ে এসেছি। আবু নুআয়ম বলেন, আমি সুফিয়ান ছাওরীকে বলতে শুনেছি, “হযরত আলী (রো) ঘর বানানোর জন্যে একটি ইটও প্রস্তুত করেন নি আর কোন ইটের উপর বাশ কিংবা খুঁটি স্থাপন করেন নি। তীর জন্যে খাদ্য হিসেবে মণ্জুরকৃত শস্য থলিতে করে মদীনা থেকে নিয়ে আসা হত। . ইয়াক্ব ইৰৃন সামআন তায়মী থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একদিন হযরত আলী রো) তার তরবারি নিয়ে বাজারে এলেন। তিনি বললেন, আমার এই তরবারি কেউ কিনবে কি? তবে আমার নিকট লুঙ্গি কেনার চারটি দিরহাম থাকত আমি এটি বিক্রি করতাম না। যুবায়র ইব্ন বাক্কার বলেছেন, সুফিয়ান জাঁফর-এর পিতা থেকে বর্ণনা করেন যে, হযরত আলী (রো) যখন কোন জামা পরিধান করতেন তখন জামার আস্তিন তার হাতের সাথে সমান সমান মেপে নিতেন। তারপর আস্তিনের যে অংশটুকু তার আঙুলগুলো ছাড়িয়ে লম্বা হতো তিনি তা কেটে ফেলতেন এবং বলতেন, আঙুলের অতিরিক্ত আস্তিনের কোন গ্রহণযোগ্যতা নেই। আবূ বকর ইব্ন আইয়াশ ইয়াধীদ ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, হযরত আলী (রা) একদিন তিন দিরহাম দিয়ে একটি জামা কিনছিলেন। তখন তিনি খলীফা । তারপর জামার আস্তিনের যে অংশটুকু হাতের কজির অতিরিক্ত ছিল তিনি ততটুকু কেটে ফেলে. দিলেন এবং বললেন, সকল প্রশংসা মহান আল্লাহ্র, ধার .দেয়া বেশভ্যার অন্যতম এই জামা । এই জামা তারই দেয়া বসন ভূষণের অন্ত্ভুক্ত। - ইমাম আহমদ (র) “সংসার বিমুখতা” অধ্যায়ে উল্লেখ করেছেন, আববাদ ইব্ন আওয়াম আবূ গুসায়নের ক্রীতদাস সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একদিন দেখলাম যে, হযরত আলী (রো) জনৈক সূৃতী কাপড় বিক্রেতার নিকট এলেন। তিনি বললেন, তোমার নিকট কি সুনবুলানী জামা আছে? সে একটি জামা বের করে তাকে দিল। তিনি সেটি পরিধান . করলেন। জামাটি লম্বায় তার পায়ের নলার অর্ধেক পর্যন্ত (নিসফ-ই-সাক) পৌঁছল। ভিনি ডান দিকে ও বাম দিকে তাকিয়ে দেখলেন এবং বললেন, বেশ তো মাপ মত হয়েছে ! ঠিক আছে দাম রুত? দোকানী. বলল, আমীরুল মু'মিনীন ! দাম হল চার দিরহাম । (এত দামের কথা শুনে) তিনি জামাটি খুলে ফেললেন এবং দোকানীর হাতে জামা বুঝিয়ে দিয়ে চলে গেলেন। মুহাম্মদ ইব্ন সাঁদ ফযল ইব্ন দাকীন বর্ণনা করেছেন, জারমূয সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একদিন হযরত আলী (রো)-কে দেখলাম তিনি ঘর থেকে বের হলেন। তার . পরিধানে ছিল দু'খণ্ড কিবতী কাপড় । একটি লুঙ্গি নলার অর্ধেক পর্যন্ত অপরটি চাদর তাও প্রায় সে পর্যন্তই। তার হাতে ছিল একটি ছড়ি। তিনি ছড়ি হাতে বাজারে ঘুরছিলেন আর মানুষকে : আল্লাহ্-ভীতি অর্জন ও সততার সঙ্গে ক্রয়-বিক্রয় করার নির্দেশ দিচ্ছিলেন । তিনি বলছিলেন, : দড$৮৬৬.2111001109.0011
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।