Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া... ১৪৯ বলেছেন। এই হাদীস ইমাম আহমদ (র) গুনদুর.....ইয়াহয়া ইবন সাঈদ আনসারী থেকে বর্ণনা করেছেন। লায়ছ ও অন্যরা এটি ইয়াহয়া অনসারী (রা) থেকে বর্ণনা করেছেন। একাধিক বর্ণনাকারী এটি সাঈদ ইব্‌ন মুসায়য়িব সূত্রে হযরত সাদ (রো) থেকে বর্ণনা করেছেন।.কেউ কেউ এটি আমির ইব্‌ন সা'দ সূত্রে তার পিতা সাদ থেকে বর্ণনা করেছেন। কোন কোন বর্ণনায়, আছে যে, রাসূলুল্লাহ্‌ সো) তাকে বলেছেন, “আমার পিতা-মাতা তোমার জন্যে উৎসর্গ হোন।' এক বর্ণনায় আছে যে, রাসূলুল্লাহ (সা) তাকে বলেছেন; ৯-॥ ১. 4১7; 'তীর নিক্ষেপ করতেই থাক, তুমি তো শক্তিমান যুবক ।' সাঈদ বলেছেন, সা'দ ছিলেন তীর নিক্ষেপে দক্ষ ও অভিজ্ঞ। আ'মাশ আবু খালিদ সুত্রে জারির ইবৃন সামুরা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আল্লাহ্‌র পথে সর্বপ্রথম তীর নিক্ষেপ করেছেন সা'দ (রা)। ইমাম আহমদ (র) ওয়াকী'.....আবদুল্লাহ্‌ ইব্‌ন শাদ্দাদ থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি হযরত আলী (রা)-কে বলতে শুনেছি, “সা'দ ইবৃন মালিক ব্যতীত অন্য কারো জন্যে রাসূলুল্লাহ্‌ (সা) তার পিতা-মাতাকে উৎসর্গ করতে বলেছেন বলে আমি শুনি নি। আমি উহদ যুদ্ধের দিবসে রাসূলুল্লাহ (সা)-কে ধলতে শুনেছি 3 *_..) ০8-1185 “হে সা'দ! তুমি তীর নিক্ষেপ করতেই থাক, আমার মাতা-পিতা তোমার জন্যে উৎসর্গ হোন।' ইমাম বুখারী (র) আবী নুয়ায়ম সূত্রে মিস'আরের মাধ্যমে সাদ ইব্‌ন _ ইব্রাহীম থেকে এটি বর্ণনা করেছেন। শু“বা এটি বর্ণনা করেছেন সা'দ ইব্‌ন ইবরাহীম থেকে। সুফিয়ান ইব্‌ন উয়ায়না ও অন্যরা এটি বর্ণনা করেছেন ইয়াহয়া ইবৃন সাঈদ আনসারী (রা) সূত্রে সাঈদ ইবৃন মুসায়য়িব-এর মাধ্যমে আলী ইব্‌ন আবী তালিবের বরাতে । আবদুর রাষ্যাক মা'মার আইয়ুব থেকে বর্ণনা করেছেন যে, তিনি আয়েশা বিন্ত সাদ (রা)-কে বলতে শুনেছেন, “আমি সেই মুহাজির ব্যক্তির কন্যা ধার জন্যে রাসূলুল্লাহ্‌ (সা) তার . পিতা-মাতা উভয়কে উৎসর্গ করার কথা বলেছিলেন।' ওয়াকিদী যথাক্রমে উবায়দা ইব্ন নাবিল, আয়েশী বিন্ত সাদ, তার পিতা সাদ থেকে বর্ণনা করেছেন যে, “উহুদ যুদ্ধের দিনে - আমি অনবরত তীর নিক্ষেপ করে যাচ্ছিলাম । আর গৌর বর্ণের সুন্দর চেহারার এক লোক আমার তীর কুড়িয়ে আমাকে ফেরত দিচ্ছিল আর আমি পুনরায় এ তীর কাফিরদেরকে লক্ষ্য করে ছুড়ছিলাম। আমি কিন্ত লোকটিকে চিনতে পারছিলাম না। পরে আমি বুঝেছি যে, এ লোক ছিলেন মূলত ফেরেশ্তা । ইমাম আহমদ (র) সুলায়মান ইব্ন দাদ হাশেরী ৫ সা'দ ইব্‌ন আবী ওয়াক্কাস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছিলেন, “আমি উহুদ যুদ্ধের দিন রাসূলুল্লাহ্‌ সা)-এর ডান দিকে ও বাম দিকে দু'জন লোক দেখেছি। তারা তার পক্ষে যুদ্ধ করছিল, প্রচণ্ড যুদ্ধ। আমি ওদেরকে পূর্বেও কোন দিন দেখি নি, পরেও কোন দিন দেখি নি।' ওয়াকিদী উল্লেখ করেছেন যে, ইসহাক ইব্‌ন আবী আবদিল্লাহ্‌....সা'দ (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 'আমি বদর যুদ্ধের দিন দু'জন লোককে দেখেছি তাঁরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর পক্ষে যুদ্ধ করছিল। একজন তীর ডান দিকে অপরজন তার বাম দিকে । আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে দেখছিলাম যে, তিনি আনন্দের সাথে একবার এর দিকে আরেকবার ওর দিকে তাকাচ্ছেন। আল্লাহ্‌ তা'আলা তাকে যে সাহায্য করেছেন, তাতে তিনি পরম আনন্দ উপভোগ করছিলেন। ফ্ড.211000119.0010)

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।