Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 হিজরী ৫৫ সন এই হিজরী সনে আমীর মু'আবিয়া (রা) বসরার শাসনকর্তার পদ থেকে আবদুল্লাহ্‌ ইব্‌ন গায়লানকে বরখাস্ত করেন এবং এ পদে উবায়দুল্াহ ইব্‌ন যিয়াদকে নিয়োগ করেন। তাকে . বরখাস্তের কারণ এই ছিল যে, আবদুল্লাহ্‌ ইব্‌ন গায়লান একদিন খুত্বা দিচ্ছিলেন । তখন বানূ দাব্বাহ গোত্রের এক লোক তার প্রতি কংকর ছুঁড়ে মারে । তিনি কংকর নিক্ষেপকারীর হাত কেটে ফেলার নির্দেশ দেন। এতে তার গোত্রীয় লোকজন আনদুল্লাহ-এর নিকট আসে এবং বলে যে, তার এ জাতীয় অপরাধের কারণে আপনি তার হাত কেটে দিয়েছেন। এ সংবাদ আমীর মু'আবিয়া (রা)-এর নিকট গিয়ে পৌছলে তিনি তার ব্যাপারে এবং গোত্রের ব্যাপারে এমন ব্যবস্থা নিবেন, যা তিনি হুজর ইবৃন “আদী (রা)-এর বিষয়ে নিয়েছিলেন। তাই আপনি একটি চিঠি লিখে দেন যে, সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়া সত্ত্বেও তার হাত কেটে দেয়া হয়েছে। শাসনকর্তা আবদুল্লাহ্‌ তা লিখে দেন। তারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে কিছুক্ষণ তাদের কাছে রাখে । তারপর আমীর মু'আবিয়া (রা)-এর কাছে এসে অভিযোগ করেন, আপনার নিযুক্ত শাসক আবদুল্লাহ্‌ ইব্ন গায়লান সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়া সত্ত্বেও আমাদের এই লোকের হাত কেটে ফেলেছেন। এখন আপনি তার কিসাস বা বদলা নিয়ে দিন। আমীর মুআবিয়া (রা) বললেন,'আমার নিযুক্ত শাসনকর্তা থেকে তো কিসাস নেয়া যাবে না, তবে দিয়াত বা রক্তপণ দেয়া যাবে।' তারপর তিনি ওদেরকে দিয়াত বা রক্তপণ প্রদান করেন এবং ইব্ন গায়লানকে ওখান থেকে বরখাস্ত করলেন। এরপর তিনি তাদেরকে.ৰললেন,“তোমরা কাকে শাসনকর্তা রূপে পেতে চাও তা জানাও ।' তারা কয়েকজনের নাম প্রস্তাব করল। কিন্তু আমীর মু'আবিয়া (রা) ওদেরকে পছন্দ করলেন না। তিনি বললেন, বরং আমার ভাতিজা উবায়দুল্লাহ্‌ ইব্‌ন যিয়াদকে আমি তোমাদের শাসনকর্তা নিয়োগ করব। বস্তুত তিনি উবায়দুল্লাহ্‌ ইব্‌ন যিয়াদকে সেখানকার শাসনকর্তা নিয়োগ. করলেন। উবায়দুল্লাহ্‌ ইব্ন যিয়াদ তখন আসলাম ইব্‌ন ফুরা“আকে খোরাসানে তার স্থলাভিষিক্ত শাসনকর্তা নিয়োগ করলেন। তিনি কোন যুদ্ধও করেন নি, কোন দেশ জয়ও করেন নি। তিনি বসরার কাধী পদে নিয়োগ দেন যুরারা ইব্‌ন আওফাকে। পরবততীতে তীকে অপসারণ করে ইব্‌ন আযধীনাকে এ পদে নিয়োগ করেন। সেখানকার পুলিশ প্রধানরূপে নিযুক্ত করেন আবদুল্লাহ্‌ ইব্‌ন হুসায়নকে । এই বছর হজ্জ পরিচালনা . করেন মদীনার শাসনকর্তা মারওয়ান ইব্‌ন হাকাম। এই বছরই আমীর মু'আবিয়া (রা) আবদুল্লাহ্‌ ইব্‌ন খালিদ ইব্‌ন উসায়দকে কুফার শাসনকর্তা পদ থেকে অপসারণ করে তার স্থলে দাহ্হাক ইব্‌ন কায়স (রা)-কে নিয়োগ করেন। হিজরী ৫৫ সনে ধীদের ওফাত হয় আরকাম ইবৃন আবূ আরকাম (রা) ভার বংশ: ঈরিী হল, আরকাম ইব্‌ন আবূ আরকাম আবৃদ মানাফ ইব্ন আসাদ ইব্‌ন চি 2559425 আল-বিদায়া ওয়ান নিহায়া__১৯ ফ্ড.211000119.0010)

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।