0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৩৯ হাকীম ইব্ন হিযাম ৫৪ হিজরী সনে যারা ইন্তিকাল করেন তাদের একজন হলেন হাকীম ইবৃন হিযাম। তার বংশ পরিচয় হল হাকীম ইবৃন হিযাম ইব্ন খুওয়াইলিদ ইবৃন আসাদ ইব্ন আবদুল উষ্যা, ইব্ন কুসাই ইবৃন কিলাব আল কুরায়শী আল আসাদী আল মক্কী । তার মাতা হলেন ফাখতা বিন্ত যুহায়র ইবৃন হারিছ ইব্ন আসাদ ইবৃন আবদুল উয্যা। তার ফুফু হলেন রাসূলুল্লাহ্ (সা)-এর _ সহ্ধর্মিণী উম্মুল মু'মিনীন হযরত খাদীজা বিন্ত খুওয়াইলিদ (রা)। হযরত খাদীজা (রা) ইব্রাহীম (রা) ব্যতীত রাসূলুল্লাহ্ সা)-এর অন্য সকল সন্তান-সম্ততির মাতা । হাতির বছরের তের বছর পূর্বে কাবা গৃহের অভ্যন্তরে হাকীম ইব্ন হিযাম জনুগ্রহণ করেন। তার মা কা'বা গৃহ যিয়ারতে এসে গৃহের অভ্যন্তরে প্রবেশ করেন। আর ঠিক তখনই তার প্রসব বেদনা শুরু হয়। অবশেষে কা'বা গৃহের অভ্যন্তরে একটি কাপড়ের উপর তিনি হাকীম ইব্ন হিযামকে প্রসব করেন। রাসূলুল্লাহ্ সো)-এর প্রতি হাকীমের ছিল প্রচণ্ড ভালবাসা । যে সময়ে, হাশিম গোত্র ও আবদুল মুত্তালিব গোত্র গিরিসংকটে অবরুদ্ধ জীবন কাটাচ্ছিল। কেউ তাদের সাথে বেচাকেনা ও বিয়ে-শাদী করছিল না তখন হাকীম ইব্ন হিযাম সিরিয়া থেকে আসা ব্যবসায়ী কাফেলার সকল খাদ্যদ্রব্য ও জামা-কাপড় কিনে বাহনে করে নিয়ে গিয়ে বাহনকে প্রহার করতেন, যাতে সেগুলো মালামালসহ গিরিসংকটে গিয়ে প্রবেশ করত। রাসূলুল্লাহ্ (সা) ও হযরত খাদীজা _ রো)-এর প্রতি আন্তরিকতা ও শ্রদ্ধার আকর্ষণে তিনি তা-ই করতেন। হাকীম ইব্ন হিযাম (রো) যায়দ ইব্ন হারিছা রো)-কে ক্রয় করেছিলেন। তারপর উম্মুল মু'মিনীন হযরত খাদীজা (রা) যায়দকে তীর নিকট থেকে কিনে নিয়ে রাসূলুল্লাহ্ (সা)-কে দান করেন? রাসূলুল্লাহ্ সা) তাকে মুক্ত করে দেন। এই হাকীম ইব্ন হিযাম রাজা যী ইয়াযন-এর রাজ-পোশাক ক্রয় করে রাসূলুল্লাহ্ (সা)-কে উপহার দিয়েছিলেন। রাসূলুল্লাহ্ (সা) সেটি পরিধান _করেছিলেন। হাকীম বলেন, এ পোশাকে তীকে বড়ই সুন্দর ও চমৎকার দেখাচ্ছিল। এতদসত্তেও তিনি মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করেন নি। মকা বিজয়ের দিনে সকল পুন্র-কন্যাসহ তিনি ইসলাম গ্রহণ করেন। ইমাম বুখারী (রা) প্রমুখ বলেছেন যে, তিনি জাহিলী যুগে ৬০ বছর কাটিয়েছেন, আর যুগে ৬০ বছর বয়স কাটিয়েছেন। তিনি ছিলেন কুরাইশ বংশের অন্যতম নেতা, অভিজাত এবং কুলজী শাস্ত্রে অভিজ্ঞ ব্যক্তি। দান-সাদকা, পরোপকার ও দাস-মুক্তিতে তিনি ছিলেন উদার। ইসলাম গ্রহণ করার পর তীর জাহিলী যুগের ভাল কাজগুলোর পরিণাম সম্পর্কে তিনি রাসূলুল্লাহ্ (সা)-কে জিজ্ঞেস করেছিলেন। উত্তরে তিনি বলেছিলেন, এ ৮-০৮১৮324 ১৯০৭৮ ও “তোমার অতীতের ভাল কাজের ফলশ্রুতিতে তুমি ইসলাম গ্রহণ করতে পেরেছ।' হাকীম ইব্ন হিযাম মুশরিক দলে শামিল হয়ে বদর যুদ্ধে এসেছিলেন। ঘটনাক্রমে তিনি বদর কূপের কাছাকাছি চলে আসেন। আর তখনই হযরত হামযা (রা) . তরবারির আঘাতে তাকে হত্যা করতে যাচ্ছিলেন। হঠাৎ এক খণ্ড মেঘ এসে হযরত হামযা (রা)-এর দৃষ্টি থেকে হাকীমকে আড়াল করে ফেলে। এজন্যে যখনই তিনি কঠোর কসম করতেন, তখন বলতেন, সেই মহান সার কসম ! যিনি আমাকে বদর দিবসে রক্ষা করেছিলেন। ছ্ড.211000119.0010)
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।