Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

(0০017161715 হিজরী ৫৪ সন এই হিজরী সনে মুহাম্মদ ইবৃন মালিক রোমান এলাকায় অভিযান পরিচালনা করেন। মান . ইব্‌ন ইয়ামীদ সুলামী সাইফা যুদ্ধ পরিচালনা করেন এই হিজরী সনে আমীর মু'আবিষ্বা (রো) মদীনার শাসনকর্তার পদ থেকে সাঈদ ইবনুল “আসকে বরখাস্ত করেন এবং মারশ্ুয়ান ইব্‌ন হাকামকে এ পদে পুনগ্নিয়োগ দেন। তিনি মারওয়ানকে লিখিত নির্দেশ দেন যেন সাঈদ ইবনুল “আসের ঘড়-বাড়ি ভেঙ্গে চুরমার করে দেন। এবং হিজায অঞ্চলে সাঈদ ইবনুল “আসের ভাল ভাল যত সম্পদ সব দখল করে নেন! নির্দেশ মুতাবিক সাঈদ (রা)-এর বাড়ি ভেঙ্গে : ফেলার জন্যে মারওয়ান এলেন. সাঈদ (রো) বললেন, 'আপনি তো তা করতে পারেন না। মারওয়ান বললেন, “এ যে, আমীর মু'আবিয়া রো)-এর নির্দেশ । তিনি এ বিষয়ে লিখিত নির্দেশ দিয়েছেন। বস্তত তিনি যদি আপনাকে আমার ঘর ভাঙ্গার নির্দেশ দিতেন তাহলে আপনিও তা পালন করতেন। 'সাঈদ' ইবনুল “আস. একটি চিঠি বের করে দেখালেন। তিনি মদীনার শাসনকর্তা পদে থাকা অবস্থায় মু'আবিয়া (রা) তাকে এই চিঠি লিখেছিলেন। তাতে মারওয়ানের ঘর-বাড়ি ভেঙ্গে ফেলা ও তার মালামাল ক্রোক করার নির্দেশ দিল। সাঈদ (রা) বললেন, অনেক যুক্তি তর্কের পর তিনি মু'আবিয়া (রো)-কে এ.নির্দেশ থেকে বিরত রাখেন। সাঈদ (রা)-এর নিকট অনুরূপ নির্দেশ সম্বলিত চিঠি দেখে মারওয়ান নিজে সাঈদ ইবনুল “'আসের ঘর-বাড়ি ভাঙ্গা থেকে বিরত থাকলেন এবং মু'আবিয়া রো)-কে অনবরত বুঝাতে লাগলেন। শেষ পর্যন্ত আমীর মু“আবিয়া রো) তা শ্লেনে নেন এবং সাঈদ ইবনুল আসকে তার ঘর-বাড়িতে থাকার অনুমতি দেন। তার ধন-সম্পদ যথাস্থানে বহাল রাখেন। এই হিজরী সনে আমীর মু'আবিয়া রো) সামুরাহ ইব্‌ন জুনদুব রো)-কে বসরার শাসনকর্তী পদ থেকে বরখাস্ত করেন। শাসনকর্তা যিয়াদ তাকে এ পদে নিয়োগ দিয়েছিলেন। আমীর মু'আবিয়া (রা) ছয়মাস পর্যন্ত সামূরা (রা)-কে এ পদে বহাল রেখেছিলেন। পরে তাকে অপসারণ করেন। এ পদে তিনি নিয়োগ দেন আবদুল্লাহ্‌ ইব্‌ন আমর ইব্‌ন গায়লানকে। ইব্‌ন জারীন:ও অন্যরা সামূরা থেকে বর্ণনা করেছেন যে, শাসনকর্তার পদ থেকে অপসারিত হবার পর -তিনি বলেছিলেন, আল্লাহ্‌ তা'আলা মুঁআবিয়ার প্রতি লা'নত বর্ষণ করুন। আমি মু'আবিয়ার প্রতি যত আনুগত্য করেছি যদি আল্লাহ্‌র প্রতি তেমন আনুগত্য করতাম তবে আল্লাহ্‌ তা'আলা কখনও আমাকে আযাব দিতেন না। অবশ্য এটি সামূরাহ ইবৃন জুনদুব (রা)- এর কথা নিশ্চিতভাবে প্রমাণিত নয়। এই হিজরী সনে আমীর মু'আবিয়া (রা) আববু্লাহ ইব্ন খালিদ ইব্‌ন উসায়দকে কৃফার শাসনকর্তা পদে বহাল রাখেন। এ পদে তীকে নিয়োগ দিয়েছিলেন যিয়াদ-। আমীর মু'আবিয়া (রা) সেটি অনুমোদন করেন। এই হিজরী সনে উবায়দুল্লাহ্‌ ইব্ন যিয়াদ আমীর মু'আবিয়া (রা) নিকট উপস্থিত হয়। তিনি তাকে সম্মান প্রদর্শন করেন এবং তার পিতার শাসনাধীন এলাকাগুলো সম্পর্কে জানতে চান। তারপর আমীর মু'আবিয়া (রা) উবায়দুল্রাহ্‌ ইব্‌ন যিয়াদকে. রোমানদের শাসনকর্তা পদে.নিয়োগ দেন। তখন তার বয়স মাত্র ২৫ বছর। সে - ভার নিধাঁরিত রাজ্যের উদ্দেশ্যে যাত্রা করে এবং সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে সেখানে গিয়ে পৌছে। ফ্.2110001179.0010)

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।