Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

(0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ্‌ ১৩৫ মুদ্বার সাথে যোগ করে মোট ১০০০ স্বর্ণ মুদ্রা হাসূসান (রা)-এর নিকট পাঠায় । তারপর সে বলল, খলীফা উমর ইব্‌ন খাত্তাব (রো) ও অন্য মুসলমানদেরকে আমার সালাম দিও। জুছামা বলেন, খলীফার নিকট এসে আমি জাবালার বিস্তারিত অবস্থান তাকে জানাই । খলীফা বললেন, তুমি নিজে দেখেছ যে, সে মদ পান করছেঃ আমি বললাম, হ্যা, আমি নিজে দেখেছি। খলীফা বললেন, আল্লাহ্‌ তাকে দূরে নিক্ষেপ করুক । সে স্থায়ী শান্তির বিনিময়ে ক্ষণস্থায়ী সুখ ক্রয় করেছে। তার এই ব্যবসায় সে লাভবান হবে না।' এরপর খলীফা জিজ্ঞেস করলেন, “সে হাস্সান (রা)-এর জন্য কি পাঠিয়েছে আমি বললাম, '৫০০ হিরারীয় স্বর্ণ-মুদ্বা ।' খলীফা হযরত হাস্সান (রা)-কে ডেকে এনে স্বর্ণ মুদ্াগুলো দিয়ে দিলেন। এ স্বর্ণ মুদ্রা এহণ করে হাস্সান নিম্নের কবিতা আবৃত্তি করলেন ৪ (৮৮১%-5 ৯০৮50 ১৬ দিযটিই লৈ হইত _'জাফনার পুত্র, সে তো এমন এক গোত্রের অবশিষ্ট বংশধর যাদের পিতৃপুরুষগণ কখনো তাদেরকে গাল-মন্দ ও সমালোচনা দ্বারা কলুষিত করে নি।' 17৮031১১৮৮৭ ৮0১8 0751৮? 'সে যখন সিরিয়ায় রাজা ছিল তখনও সে আমাকে ভুলে নি। রোমে অবসথানকালেও সে আমাকে সাহায্য করতে ভুলে নি। কখনও ভুলবে না।' +১৯ | ৮৮০৮5 ট্উি৮৪ 599 00৯ পশশও 'সে তো প্রচুর দান-খয়রাত করে। সে প্রত্যেক ব্যক্তিকে এত বেশি দান করে, যেন সে কপর্দকহীন ও সুবিধা বঞ্চিত ব্যক্তিকে দান করছে।' (৮০১ ৮ ০২৮ 8846 -তেসটিপীি ০১85 ৮৬ 86747 'আমি একদিন তার নিকট গিয়েছিলাম। সে আমাকে তার কাছাকাছি বসিয়েছে এবং আমাকে তৃতপ্তি সহকারে পান করিয়েছে মন্দ পানীয় ।” এরপর এই হিজরী সনে অর্থাৎ ৫৩ হিজরী সনে আমীর মু'আবিয়া (রা) আবদুল্লাহ্‌ ইব্‌ন মার্সআদা ফাযারীকে রোমান সম্রাট হিরাক্রিয়াসের নিকট দূতরূপে প্রেরণ করেছিলেন। সেখানে আবদুল্লাহ্‌ ইব্‌ন মাস"আদা-এর সাথে জাবালা ইবৃন আয়হামের সাক্ষাত হয়। জাবালা-এর পার্থিব বিলাসিতা, ধন-সম্পদ, স্বর্ণ-রৌপ্য, গাড়ি-ঘোড়া ও চাকর-সেবকের প্রাচূর্য আবদুল্লাহ্‌ ইব্‌ন মাস'আদ ব্রচক্ষে দেখতে পান। জাবালা তাকে বলেছিল, “আমি যদি নিশ্চিত হতাম“যে, আমীর মু'আবিয়া আমাদের পৈত্রিক বসতভূমি “বাছীনা” আমাকে ফিরিয়ে দিবেন এবং তার সাথে দামেশকের আরো ২০ টি গ্রাম, আমার. অনুসারীদের জন্যে রাষ্ট্রীয় ভাত্বা এবং আমাদেরকে আকর্ষণীয় উপহার দিবেন তাহলে আমি সিরিয়া ফিরে যেতাম.” আবদুল্লাহ্‌ ইব্ন মাস'আদা জাবালা-এর কথাটি আমীর মু'আবিয়াকে জানালেন। আমীর মু'আবিয়া (রা) বললেন, 'ঠিক আছে। আমি তাকে তার সবই দিব। এই বিষয়ে তিনি একটি চিঠি লিখে বাহকের মাধ্যমে জাবালার নিকট প্রেরণ-করেন। কিন্তু বাহক তার' নিকট পৌছার আগেই এ নাফরমানের মৃত্যু হয়ে যায়। আল্লাহ্‌ _ তার পরিণতি মন্দ থেকে মন্দতর করে দেন। এই জাতীয় অধিকাংশ তথ্য আল্লামা আবু কারাজ ইবনুল জাওষী তার “আলী মুনতাযাম” গ্রন্থে উল্লেখ করেছেন। তিনি জাবালার মৃত্যু সন ৫৩ হিজরী ' বলে মন্তব্য করেছেন। অবশ্য হাফিজ ইবৃন আসাকির তীর ইতিহাস গরন্থে আরো ব্যাপক ও বিস্তৃত আকারে জাবালা-এর জীঘনী বর্ণনা করেছেন। শেষে তিনি এই মন্তব্য করেছেন যে, আমার নিকট তথ্য পৌছেছে যে, ০০০০০০০৩০০৪ জাবালার মৃত্যু হয়। ভাজাঘ/.2117001109.00])

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।