Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

(0০017161715 ১৩২ . আল-বিদায়া ওয়ান নিহায়া শুধুমাত্র তাকওয়া ও আল্লাহ্ভীতি ব্যতীত তার উপর তোমার অন্য কোন মর্যাদা ও শ্রেষ্ঠত্ব নেই।' জাবালা বলল, “আমি তো মনে করেছিলাম জাহিলী যুগে আমার ষে সম্মান ও শ্রেষ্ঠ ছিল ইসলাম গ্রহণের পর আমার সম্মান ও শ্রেষ্ঠত্ব আরো বৃদ্ধি পাৰে।' খলীফা বললেন, 'তোমার সেই মনোভাব ত্যাগ কর। তুমি যদি এ লোককে সন্তরষ্ট করতে না পার আমি তোমার থেকে তাকে প্রতিশোধ আদায় করে দেব।' সে বলল, “তাহলে আমি পুনরায় রিস্টধর্মে ফিরে যাব।' খলীফা বললেন, “ইসলাম ত্যাগ করে খ্রিস্টধর্মে ফিরে গেলে আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব।' এই ব্ুঠিন পরিস্থিতি দেখে জাবালা বলল, “আমাকে সময় দিন। আজ্‌.রাতে আমি ভেবে দেখব, আমি কি সিদ্ধান্ত নিতে পারি।' সে খলীফার সম্মুখ থেকে চলে গেল। রাত গভীর হবার পর সে তার গোত্রীয় লোকজন ও অনুগতদেরকে নিয়ে পালিয়ে যায়- এবং সিরিয়া অতিক্রম করে রোমান অঞ্চলে চলে যায়। সে কনস্ট্যান্টিনোপল শহরে গিয়ে হিরাক্রিয়াসের সাথে সাক্ষাত করে। হিরাক্রিয়াস তাকে সাদর অভ্যর্থনা জানায়। সে জাবালা-এর নামে অনেকগুলো শহর বরাদ্দ করে দেয়। তার জন্যে প্রচুর খাদ্য-দ্রব্য ও রাষ্্রীয় ভাতা মঞ্জুর করে। তাকে তার একান্ত উপদেষ্টা নিয়োগ করে। তারপর জাবালা বহু দিন সেখানে অবস্থান করে। | পরে এক সময়ে হযরত উমর (রা) রোম সম্রাট হিরাক্রিয়াসের নিকট একটি চিঠি লিখেন। চিঠিটি নিয়ে গিয়েছিল জুছামা ইবৃন মুসহিক কিনানী নামের এক ব্যক্তি। উমর ইবৃন খাত্তাব (রা)- এর চিঠি পাওয়ার পর সে পত্র বাহক জুছামাকে বলল, তোমার চাচাত ভাই জাবালা এর সাথে সাক্ষাত করেছ কি? জুছামা বললেন, না, সাক্ষাত করি নি। হিরাক্লিয়াস বললেন, যাও, তার সাথে দেখা করে আস। জুছামা জাবালা-এর সাথে দেখা করলেন। তার সাথে সাক্ষাতের পর তার উচ্চ মার্গের খাবার-দাবার, আমোদ-ফুর্তির উপায়-উপকরণ, জামা-কাপড়ের বাহারী রূপ এবং ইসলাম ত্যাগের বিনিময়ে প্রাপ্ত দালান-প্রাসাদের যা যা দেখলেন তার বর্ণনা দিলেন। জুছামা আরো উল্লেখ করেছেন যে, তিনি তাকে পুনরায় ইসলামে ফিরে আসার এবং সিরিয়ায় বসবাস করার আহ্বান জানিয়েছিলেন। সে বলেছিল, 'একবার ইসলাম ত্যাগ করার পর পুনরায় তাতে ফিরে গেলে তা কি গ্রহণযোগ্য হবে?' জুছামা বলেছিলেন, হ্যা, তা গ্রহণযোগ্য হবে বৈকি। ইতিপূর্বে আশ'আছ ইব্‌ন কায়স ইসলাম-ত্যাগ করে মুরতাদ হয়ে গিয়েছিল এবং মুসলমানদের বিরুদ্ধে তরবারী হাতে যুদ্ধ করেছিল। পরবর্তীতে সেঁ যখন সত্যের দিকে ফিরে আসে তখন তার এই ফিরে আসা ও পুনঃ ইসলামে দীক্ষিত হওয়া মেনে নেয়া হয়। হ্যক্নত আবূ বকর সিদ্দীক (রা) তার বোন উম্মু ফারওয়াকে তার নিকট বিয়ে দেন। জুঁছামা. বললেন, অতঃপর তিনি খাবার-দাবারের প্রতি আকৃষ্ট হন এবং তা সেরে নেন। এরপর মদ নিয়ে আসা হয়। তিনি মদপানে অস্বীকৃতি জানান। কিন্তু জাবালা প্রচুর পরিমাণে মদ পান করে। মদপানে সে মাতাল হয়ে যায়। সে তার গায়িকাদের গান গাওয়ার নির্দেশ দেয়। ওরা বাদ্যযন্ত্র বাজিয়ে হযরত হাস্সানের রচিত একটা প্রশংসা সঙ্গীত 88881747488 নরপশু-জাবালার পিতার প্রশংসা করেছিলেন। এ কবিতাটি এই £ : ৃ 9 ০) তেও (নল ৮৮১৪ 22 577০ 2১খ এটি এক বিস্ময়কর ঘটনা যেংপূ্ব যুগে একদিন আমি ওদেরকে লাঞ্ছিত করেছিলাম। ও | 6০ 2, দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।