0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৩১ আল্লাহ্ তা'আলা সমান প্রতিশোধ গ্রহণের নির্দেশ দিয়েছেন।' জাবালা বলল, “আপনারা কি মনে করেন আমার মুখমণ্ডলকে আমি মদীনার এক কোন থেকে আসা একজন মুযানী লোকের মুখমগ্ডলের সমানরূপে মেনে নেব? উহ, কত মন্দ ও নিকৃষ্ট দীন এটি !” এরপর সে পুনরায় খরিস্টধর্মে ফিরে যায় এবং তার পরিবার-পরিজন নিয়ে রোমান এলাকায় চলে যায়। এই ঘটনা হযরত উমর (রা)-এর নিকট পৌছে। বিষয়টি শুনে তিনি মর্মাহত হন। তিনি হযরত হাস্সান (রো)-কে ডেকে বললেন, 'তোমার বন্ধু জাবালা তো ইসলাম ত্যাগ করে মুরভাদ হয়ে গিয়েছে।' এই দুঃসংবাদ শুনে হযরত হাস্সান (রা) “ইন্না লিন্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন” পাঠ করলেন। এরপর বললেন, “সে কেন ইসলাম ত্যাগ করল? হযরত উমর রো) বললেন, “জনৈক মুযানী লোক তাকে থাপ্পড় মেরেছে বলে।” হযরত হাস্সান (রা) উত্তেজনা বশত বলে ফেললেন, “তবে তো সে ঠিকই করেছে।' হযরত হাস্সানের কথা শুনে খলীফা উমর (রা) উঠে গিয়ে হয়রত হাস্সান (রা)-কে চাবুক দ্বারা অঘাত করলেন। ওয়াকিদী এটা বর্ণনা করেছেন মা'মার (রা) থেকে। আঁর অন্যরা বর্ণনা করেছেন যুহরী থেকে ইব্ন আব্বাস সূত্রে এবং একদল সাহাবী থেকে এটি বর্ণনা করেছেন। এটিই প্রসিদ্ধ বর্ণনা। ইবনুল কালবী উল্লেখ করেছেন যে, জাবালা-এর ইসলাম গ্রহণের সংবাদ শুনে হযরত উমর (রো) ভীষণ খুশি হয়েছিলেন। লোক পাঠিয়ে তিনি জাবালাকে মদীনায় আগমনের আমন্ত্রণ জানালেন । অপর বর্ণনায় আছে যে, জাবালা নিজে মদীনা প্রবেশের জন্য খলীফা উমর (রা)-এর অনুমতি চেয়েছিল। হযরত উমর (রা) তাকে অনুমতি দিয়েছিলেন। জাবালা তার গোত্রের বহু লোক সাথে নিয়ে মদীনার উদ্দেশ্যে যাত্রা করে। কারো মতে তাদের সংখ্যা ছিল ১৫০ জন আবার . _ কারো মতে ৫০০ জন। এদিকে হযরত উমর (রা)-এর পক্ষ থেকে তাকে স্বাগত জানানোর জন্য উপহার-উপঢৌকনসহ লোক পাঠানো হয়েছিল। মদীনা থেকে কয়েক মাইল দূরে খলীফার : প্রতিনিধি দলের সাথে জাবালা-এর কাফেলার সাক্ষাত হয়। খলীফার পাঠানো উপহার-উপটৌকন . সেখানে তার নিকট হস্তান্তর করা হয়। তার মদীনা প্রবেশের দিনটি একটি স্মরণীয় দিন বটে। মদীনায় প্রবেশের, সময় তার ঘোড়াগুলোর গলায় ছিল স্বর্ণ ও রূপার মালা । তার মাথায় ছিল মণি-মুক্তা খচিত রাজ মুকুট । তার নানী মারিয়া-এর নাক ফুল দু'টোও তার মুকুটে জড়ানো ছিল। মদীনার নারী-পুরুষ রাস্তায় বেরিয়ে এসেছিল তাকে দেখার জন্য । সে হযরত উমর (রা)-কে সালাম দেয়ার পর হযরত উমর (রা) তাকে মদীনায় স্বাগত জানান. এবং তার নিকটে বসার. ব্যবস্থা করেন। একই বছর সে হযরত উমর (রা)-এর সাথে হজ্জ পালন করে। হজ্জ পালন কালে তাওয়াফ করার সময় তার চাদর পড়ে যায় জনৈক ফারাধী ব্যক্তির পায়ের নীচে এবং চাদরটি তার দেহ থেকে খুলে পড়ে যায়। প্রতিশোধ হিসেবে সে বানু ফাযারা-এর এ লোককে থাপ্পড় মারে তাতে তার নাক ফেটে যায়। কেউ কেউ বলেছেন যে, জাবালা এ লোকটির. চোখ উপড়ে ফেলেছিল। ক্ষতিথন্ত লোকটি ফাযারী গোত্রের একদল লোক নিয়ে হযরত উমর (রা)-এর নিকট জাবালা-এর বিরুদ্ধে মামলা দায়ের করে। খলীফা উমর (রা) জাবালাকে তলব করেন।. সে উপস্থিত হয়ে ঘটনা স্বীকার করে। হযরত উমর (রা) তখন দণ্ড ঘোষণা করে বললেন, “আমি এ লোককে তোমার থেকে সমান সমান প্রতিশোধ নিতে দিব।” জাবালা বলল, “হায় তা কেমন করে হবে, সে হল একজন সাধারণ মানুষ আর আমি হলাম রাজা ।' খলীফা বললেন, “ইসলাম তো তোমাকে ও ওকে এক কাতারে শামিল করে দিয়েছে; . খ্ঘড.2110001179.0010)
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।