(00171691715 ১৩০ _আল-বিদায়া ওয়ান নিহায়া ওদের ওখান থেকে বের হবার পর আমি উপলব্ধি করলাম যে, আমি যে কাজটি করেছি এটি আল্লাহ্র দয়ায় ও অনুগ্রহে করেছি। এটি নিশ্চয়ই ভাল কাজ করেছি। বিশেষ দয়ায় মহান আল্লাহ্ আমাকে দিয়ে এমন কাজ করিয়েছেন। তখন থেকে আমি আল্লাহ্র নামে শপথ করেছি যে, এই বাচ্চাটিকে যেমন আমি রক্ষা করেছি, 5বিষ্যতে এরকম জীবন্ত কবরস্থিত করার যত শিশু আমি পাব তার সবগুলোকে আমি রক্ষা করব। তিনি বলেন, ইসলাম প্রকাশিত হবার পূর্ব পর্যন্ত আমি এরকম ৯৬টি শিশুকে প্রাণে রক্ষা করেছি। পরে মহান আল্লাহ্ কুরআন অবতীর্ণ করলেন এবং মুসলমানদের জন্য শিশু জীবন্ত কবরাস্থিত করা নিষিদ্ধ ঘোষণা করলেন। জাবালা ইব্ন আয়হাম গাস্সানী এই হিজরী সনে অর্থাৎ ৫৩ হিজরী সনে মৃত্যুবরণকারীদের একজন হল জাবালা ইব্ন আয়হাম গাস্সানী। সে আরব খিস্টানদের রাজা ছিল। তার বংশ পরিচয় হল জাবালা ইব্ন আয়হাম ইব্ন জাবালা ইব্ন হারিছ ইব্ন আবৃ-শিমার। আবূ শিমারের নাম হল মুনযির ইব্ন হারিছ। হারিছ হল দু*নাক-ফুলের অধিকারিণী মারিয়ার পুত্র এবং সে হল হারিছ ইব্ন ছালাবা ইবন আমর ইব্ন জাফনা । জাফনা-এর নাম হল কাঁব-আবূ আমীর ইব্ন হারিছা ইবৃন ইমরুল কায়স। মারিয়া-এর পরিচয় হল- মারিয়া বিন্ত আরকাম ইব্ন ছা'লাবা ইব্ন. আমর ইব্ন জাফনা। তার বংশ পরিচয় সম্পর্কে ভিন্ন অভিমতও রয়েছে। তার উপনাম হল জাবালা আবূ মুনযির গাসসানী জাফানী। সে ছিল গাস্সান গোত্রের রাজা । গাস্সান গোত্র হল হিরাক্রিয়াসের শাসনামলের আরব খ্রিস্টানদের গোত্র। ওরা হল আওস ও খাযরাজ সম্প্রদায়তুক্ত আনসারী _ মুসলমানদের চাচার বংশধর জাবাল৷ ছিলেন গাস্সান সম্প্রদায়ের শেষ রাজা। রাসূলুল্লাহ সো) ইসলামের দাওয়াত দিয়ে তার নিকট একটি চিঠি পাঠিয়েছিলেন। চিঠির বাহক ছিলেন শুজা' ইব্ন ওয়াহব (রা)। দাওয়াত পেয়ে তিনি ইসলাম গ্রহণ করেন এবং তার . ইসলাম গ্রহণের বিষয়টি চিঠির মাধ্যমে রাসূলুল্লাহ্ (সা)-কে অবহিত করেন। | ইব্ন আসাকির বলেছেন যে, সে কখনো ইসলাম গ্রহণ করে নি। ওয়াকিদী এবং সাঈদ ইবৃন আবদুল আযীযও স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, জাবালা ইব্ন আয়হাম কখনো ইসলাম গ্রহণ করে নি। কিন্তু ওয়াকিদী বলেছেন যে, হযরত উমর (রা)-এর শাসনামলে জাবালা ইব্ন _. আয়হাম রোমান সেনাদলে অন্তর্ভুক্ত হয়ে মুসলমানদের বিরুদ্ধে ইয়ারমুক যুদ্ধে অংশগ্রহণ করে : এবং পরবতীঁতে হযরত উমর (রা)-এর শাসনামলেই*সে ইসলামে দীক্ষিত হয়। এঁতিহাসিকগণ এ বিষয়ে একমত্য পোষণ করেছেন যে, জাবালা ইব্ন আয়হাম একদিন মুযায়না গোত্রের এক লোকের চাদর মাড়িয়ে দিয়েছিল । ঘটনাটি ঘটেছিল দামেশক নগরীতে । এঁ লোকটি চাদর মাড়ানোর কারণে ক্ষিণ্ড হয়ে জাবালার মুখে থাপ্পড় মারে। জাবালা-এর. সাথীগণ লোকটিকে ধরে এনে হযরত আবূ উবায়দা রো)-এর দরবারে সোপর্দ করে এবং বলে : যে, এই লোক জাবালার মুখে থাপ্সড় মেরেছে। আবূ উবায়দা তীর রায় ঘোষণা করে বললেন যে, “লোকটির অপরাধের দণ্ড হিসেবে 'জাবালা লোকটিকে থাঞ্ড় মারবে।' ওরা বলল, 'কেন শুধু থাপ্পড় মারবে? ওকে হত্যা করা হবে না কেন? আবূ উবায়দা রো) বললেন, “না, হত্যা, করা হবে না।' ওরা বলল, “অন্তত যে হাতে সে গাস্সান রাজা জাবালাকে থাপ্পড় মেরেছে ও হাতও কর্তন করা হবে না?' আবু উবায়দা রো) বললেন, 'না, তার হাতও কর্তন করা হবে না। দড$৮৬৬.2111001109.0011
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।