00017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১২৯ সা'সা'আ ইব্ন নাজিয়া (রা) এই হিজরী সনে অর্থাৎ ৫৩ হিজরী সনে যারা ইন্তিকাল করেন তাদের. অন্যতম হলেন হযরত সা“সা“আ ইব্ন নাজিয়া ইব্ন আফ্ফান ইবৃন মুহাম্মদ ইবৃন সুফিয়ান ইব্ন মাশাজি ইব্ন দারিম (রা)। তিনি জাহিলী যুগে এবং ইসলামী যুগেও নেতৃস্থানীয় লোক ছিলেন। কথিত আছে যে, জাহিলী যুগে তিনি ৩৬০টি মেয়ে শিশুকে জীবন্ত কবর দেয়া থেকে রক্ষা করেছিলেন; । কেউ কেউ বলেছেন, তার হাতে প্রাণে বেঁচে যাওয়া শিশুর সংখ্যা ৪০০ জন। আবার কেউ কেউ বলেছেন যে, ৬৯ জন। তার ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহ্ (সা) তাকে বলেছিলেন, ২১৯ এ] - ₹১-: এ১-০ 4০৭ মহান আল্লাহ যখন অনুগহ করে তোমাকে ইসলামে দীক্ষিত : করেছেন তখন এ শিশুগুলোকে রক্ষার সওয়াবও তুমি পাবে ।' এও বর্ণিত আছে যে, তিনিই সর্বপ্রথম জীবন্ত কবরস্থিত শিশুকে প্রাণে রক্ষা করেন। তার সর্বপ্রথম জীবন্ত কবরস্থিত শিশুকে প্রাণে বাচানোর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন যে, একদিন তার দু'টো উট পালিয়ে গিয়েছিল। তিনি উট দু'টোর খোজে পথে বের হলেন। তিনি বলেছেন যে, রাতের বেলা আমি পথ অতিক্রম করছিলাম । হঠাৎ দেখি এক ঝলক আগুন। সেটি একবার জ্লছিল আবার নিভে যাচ্ছিল। ফলে আমি ঠিকমত এ আগুনের কাছে যেতে পারছিলাম না। লক্ষ্যস্থল চিহিত করতে পারছিলাম না। তখন আমি বললাম, “হে আল্লাহ্ ! আমি আপনার নামে মানত করছি যে, আপনি যদি আমাকে এঁ আগুনের নিকট পৌঁছে দেন, তবে আমি সেখানকার লোকদের মধ্যে কোন অবিচার দুঃখ ও জুলুম দেখতে পেলে তা দূর করব।” তারপর আমি সেখানে গিয়ে পৌঁছলাম । সেখানে দেখলাম, এক বৃদ্ধ লোক আগুন জ্বালাচ্ছে।:তার পাশে কতক মহিলা বসে: আছে। আমি বললাম, কি ব্যাপার?.ওরা বলল, মহিলাটি আজ তিনদিন যাবত সে আমাদের ব্যতিব্যস্ত রেখেছে। সে বাচ্চা প্রসব করতে যাচ্ছে বাচ্চা প্রসবের ব্যথায় ভুগছে অথচ বাচ্চা প্রসব হচ্ছে না। বাড়ির মালিক বৃদ্ধ লোকটি আমাকে বলল, “তোমার ব্যাপারটি কি? কেন এসেছ এখানে?” আমি বললাম, “আমার দু'টো উট পালিয়ে গিয়েছে, আমি ওগুলোর খোঁজ করছি।” সে বলল, “ওহ ! উট দু'টো তো আমি পেয়েছি। ওগুলো আমার উটের পালের মধ্যে আছে।' এরপর আমি ওখানে অবতরণ করলাম । আমি সেখানে অবস্থান নেয়ার সঙ্গে সঙ্গে শুনতে পেলাম যে, মহিলারা-বলছে এ মহিলাটি বাচ্চা প্রসব করেছে। সংবাদ শুনে বৃদ্ধ লোকটি বলল, যদি বাচ্চাটি ছেলে হয় তবে তোমরা বাচ্চা নিয়ে গৃহে প্রবেশ করবে । আর যদি বাচ্চাটি মেয়ে হয় তবে তার কান্নার শব্দ আমার কাঁনে আসার আগেই তাকে কবরস্থিত করে ফেলবে ।' আমি বললাম, “আল্লাহ্ আপনাকে বাচ্চা দান করেছেন। এঁ বাচ্চার জীবিকার দায়িত্ব আল্লাহ্র উপর, আপনি সেটিকে হত্যা করবেন কেন?' সে বলল, “এ কন্যা সন্তানের আমার কোন প্রয়োজন নাই ।' আমি বললাম, তবে আমি আপনাকে মুক্তিপণ দিয়ে আপনার হাত থেকে তাকে রক্ষা করব এবং সে আপনারই নিকট থাকবে যতদিন স্বেচ্ছায় চলে না যায় কিংবা মৃত্যুবরণ না করে।' বৃদ্ধ লোকটি বলল, “মুক্তিপণ হিসেবে কি দেবে? আমি বললাম, “আমার উট দু'টোর একটি আমি. আপনাকে দিয়ে দেব।' সে বলল, “না, তাতে হবে না।' আমি বললাম, “তাহলে উট দু'টোই দিয়ে দেব ।' সে বলল, “না, তাতেও হবে না। যদি তোমার সাথে থাকা উটটিও দিয়ে দাও তবে আমি রাষী হব। কারণ, তোমার. এই উটটিকে খুব সুন্দর ও নওজোয়ান দেখতে প্রাচ্ছি।' আমি বললাম, 'তিবে তা-ই হবে কিন্তু আমাকে আমার বাড়ি পৌঁছে দিতে হবে ।' সে ঘলল,“তবে তা-ই হবে? আল-বিদায়া ওয়ান নিহায়া-_১৭ | ড%%ঘ/.8110001109.0010)
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।