0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১২৭ শাসনকর্তা মাসলামা ইব্ন মুখাল্লাদের পক্ষ থেকে “বারাকা”-এর গভর্নরের দায়িত্ পালনরত অবস্থায় তার ওফাত হয়। | এই হিজরী সনে যিয়াদ ইব্ন আবূ সুফিয়ান মারা যান। তিনি যিয়াদ ইব্ন আবীহি এবং যিয়াদ ইব্ন সুমাইয়া নামে পরিচিত । সুমাইয়া তার মায়ের নাম। ৫৩ হিজরী সনের রমাযান মাসে গ্রেগ রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তীর মৃত্যুর পটভূমি এই যে, এক পর্যায়ে তিনি আমীর মু'আবিয়া (রা)-এর নিকট চিঠি লিখেছিলেন যে, আমি আমার বাম হাত দিয়ে সমগ্র ইরাক নিয়ন্ত্রণ করছি, আমার ডান হাত খালি রয়েছে। সুতরাং আমাকে এমন কিছু কাজ দিন যা বাস্তবায়নে আমার ডান হাত কাজে লাগাতে পারি। এতদ্বারা তিনি হিজাষ অঞ্চলের শাসন ক্ষমতা লাভের দিকে ইঙ্গিত করেছিলেন। তার এই অভিপ্রায়ের কথা অবগত হয়ে হিজায অঞ্চলের জনগণ হযরত আবদুল্লাহ্ ইবৃন উমর (রা)-এর নিকট উপস্থিত হয়। যিয়াদের দুরভিসন্ধির কথা তারা তাকে জানায় এবং যিয়াদ শাসন ক্ষমতা লাভ করলে হিজাযের লোকদেরকেও সেই দুঃখজনক ও করুণ পরিণতি ভোগ করতে হবে- যেমন ভোগ করেছে ইরাকী জনগণ । এই আশংকার কথা তারা তার নিকট পেশ করে। হযরত ইব্ন উমর (রা) তখন কিবলামুখী হয়ে দীড়ালেন এবং যিয়াদের প্রতি বদদু“আ করলেন। উপস্থিত লোকজন তাঁর সাথে “আমীন-আমীন” বলল। ফলে একদিন যিয়াদ প্লেগ রোগে অক্রান্ত হল। প্রথমে আক্রান্ত হল তাঁর হাত। ফলে তার বাহু অচল হয়ে পড়ে। তখন তিনি ইরাকে অবস্থান করছিলেন। রোগাক্রান্ত হাতটি কেটে ফেলার ব্যাপারে তিনি কাধী শুরায়হের সাথে পরামর্শ করেন। কাধী শুরায়হ বললেন, 'হাত কেটে ফেলা আমি সমর্থন করি না। কারণ আপনি যদি হাত কাটেন আর মূলত আপনার আর আয়ু না থাকে তাহলে আপনি আল্লাহ্র সাথে দেখা করবেন এমতাবস্থায় যে, আল্লাহ্র সাথে সাক্ষাতের ভয়ে অর্থাৎ মৃত্যু ভয়ে আপনি আপনার হাত কেটে ফেলেছেন। আর যদি হাত কাটার পর আপনি বেঁচে থাকেন তাহলে আপনি বেঁচে থাকবেন হাত কাটা অবস্থায়। তাতে লোকজন আপনার ছেলে- মেয়েকে “হাত কাটা লোকের ছেলে-মেয়ে” বলে তিরস্কার করবে ।" বস্তুত কাষী শুরায়হ্ তাকে হাত কাটা থেকে বিরত রাখেন। পরামর্শ শেষে বের হবার পর কিছু লোক এই সুপরামর্শের জন্য কাধী শুরায়হের সমালোচনা করে। তারা বলে, “আপনি এ জালিমের হাত কেটে ফেলার পরামর্শ দিলেন না 'কেন? উত্তরে কাষী শুরায়হ বললেন, “রাসূলুল্লাহ্ (সা) বলেছেন, বর্ণিত আছে যে, যিয়াদ তখন বলেছিলেন, “আমি আর প্রেগ রোগ উভয়ে কি একই কাটার জন্যে অস্ত্রোপচারের যন্ত্রপাতি নিয়ে আসার পর তিনি ভয় পেয়ে যান এবং এ সিদ্ধান্ত বাতিল করে দেন। রা ৃ কথিত আছে যে, তার দেহের অভ্যন্তরে যে উত্তাপ ও অস্থিরতা সৃষ্টি হয়েছিল তার চিকিৎসার জন্য তিনি ১৫০. জন অভিজ্ঞ ডাক্তার সংঘহ করেছিলেন। তাদের মধ্যে তিনজন এমন উচু পর্যায়ের ডাক্তার ছিল, যারা পারস্য সম্রাট কিসরা ইবৃন হুরমুষের ব্যক্তিগত চিকিৎসক ছিল। কিন্তু তারা সকলে মিলেও অনিবার্ষ মৃত্যুর হাত থেকে তাকে বাচাতে পারে নি। এঁ বছর অর্থাৎ ৫৩ হিজরী সনের ৩রা রমযান তার মৃত্যু হয়। তিনি পাঁচ বছর ইরাকের শাসনকর্তা ছিলেন। কৃফা নগরীর বাইরে “ছাওইযা” নামক স্থানে তীকে দাফন করা হয়। তিনি তখন হিজাষ জাগএঘম.911000102.00007
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।