(0০017161715 এরা র উরিনীল তার রা করনা লা ভা কত এবং সেগুলো দখল করেন। এই বছরই মুসলমানগণ “রোজা* দ্বীপ জয় করেছিল। এই অভিযানে সেনাপতির দায়িত্বে ছিলেন জুনাদা ইব্ন আবূ উমাইয়া। মুসলমানদের একদল সেখানে কিছুদিন অবস্থান করে। যাতে কাফিরদের বিরুদ্ধে তীবভাবে আক্রমণ চালানো যায়। তারা নদী পথে কাফিরদের উপর আক্রমণের চেষ্টা করে এবং ওদের যাতায়াত বন্ধ করার প্রচেষ্টা চালায় । আমীর মু'আবিয়া রো) বায়তুলমাল থেকে ওদের ভরণ-পোষণ ও উচ্চহারে ভাতার ব্যবস্থা করেছিলেন । তারা ইউরোপীয়দের পক্ষ থেকে আক্রমণের ব্যাপারে সতর্ক ছিল। তারা একটি সুরক্ষিত দূর্গে রাত যাপন করত। সেখানে তাদের খাদ্য-দ্রব্য, যানবাহন ও প্রয়োজনীয় সকল জিনিসপত্র মজুদ ছিল। তাদের পক্ষে সমুদ্রে গুপ্তচর ও পাহারাদার নিয়োজিত ছিল যাতে শক্রর আগমন কিংবা যে কোন ষড়যন্ত্র সম্পর্কে তারা মূল সেনাদলকে সতর্ক করে দিতে পারে। তারা ওখানেই অবস্থান করছিল। এরই এক পর্যায়ে আমীর মু'আবিয়া (রা)-এর ওফাত হয় এবং তীর পুত্র ইয়াধীদ শাসন ক্ষমতা লাভ করে । সে এঁ সেনাদলকে ওখান থেকে প্রত্যাহার করে নেয়। সেখানে মুসলমানদের প্রচুর ধন-সম্পদ ও ক্ষেত-খামার ছিল। এই বছর হজ্জের নেতৃত্ব দেন মদীনার শাসনকর্তা সাঈদ ইবনুল “আস (রা)। আবৃ মা*শার ও ওয়াকিদী . এটা বলেছেন। এই বছর জাবালা ইব্ন আয়হাম গাস্সানী ইন্তিকাল করেন। এই পর্বের শেষ .. ভাগে তার জীবনী উল্লেখ করা হবে। এই হিজরী সনে রাবী ইব্ন যিয়াদ হারিছী ইনতিকাল করেন। তিনি সাহাবী ছিলেন কিনা সে বিষয়ে মতভেদ রয়েছে। তিনি যিয়াদের পক্ষে খুরাসানের শাসনকর্তা ছিলেন। হযরত হুজর ইব্ন “আদীর মর্মান্তিক মৃত্যুর কথা তার নিকট আলোচনা করা হয়েছিল। তিনি তার জন্য গভীর . শোক ও দুঃখ প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন যে, আরব সম্প্রদায় যদি তার পক্ষে প্রতিবাদ জানাত তাহলে তিনি এভাবে নিহত হতেন না। কিন্তু আরবগণ তার এই শাস্তি মেনে নিয়েছিল। ফলে (তিনি নিহত হলেন আর) আরবগণ লাঞ্কিত হল। এরপর জুমু“আবারে মিম্বরে দাড়িয়ে ভিনি আল্লাহ্র দরবারে এই দু'আ করেছিলেন যে, আল্লাহ্ যেন তাকে এই দুনিয়া থেকে তুলে নেন। ' অতঃপর পরবর্তী জুমু'আ আসার আগেই তার ওফাত হয়ে যায়। তিনি তার পুত্র আবদুল্লাহ্ ইব্ন রাবী'কে তীর স্থলাভিষিক্ত করে গিয়েছিলেন। যিয়াদ তাতে সম্মতি দিয়েছিল। কিন্তু দু'মাস পর আবদুল্লাহ্ মারা যান। তিনি খুলায়দ ইবন আবদুল্লাহ্ হানাফীকে খুরাসানের শাসনকর্তা নিয়োগ করে গিয়েছিলেন । যিয়াদ তাতে অনুমোদন দিয়েছিল রুওয়াইফা ইব্ন ছাবিত (রা) ৫৩ হিজরী সনে যারা ইন্তিকাল করেন তাদের একজন হলেন হযরত ক্ুওয়াইফা ইব্ন ছাবিত.রো)। তিনি একজন উচু মর্যাদার সাহাবী ছিলেন। মিশর বিজয় অভিযানে তিনি অংশ নিয়েছিলেন। আফ্রিকার পশ্চিম শহর ও নগরগুলো-বিজয়ে তার গুরুতৃপূর্ণ ভূমিকা ছিল। মিশরের দ$৮৬৬.2111001109.0011
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।