0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১১৯ তিনি খুব ভোরে রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট এসে আত্মসমর্পণ করেছিলেন বলে তার নাম রাখা হয়েছে আবূ বাকারা বা ভোরের মানুষ। তখন রাসূলুল্লাহ্ (সা) তাকে দাসত্ব থেকে মুক্তি দিয়েছিলেন। সেদিন যত ক্রীতদাস নিজ নিজ মালিকের নিকট থেকে পালিয়ে মুসলমানদের নিকট এসেছিলেন রাসূলুল্লাহ্ (সা) তাদের সকলকে দাসতৃ থেকে মুক্তি দিয়েছিলেন। আবু বাকারা (রা)-এর মা হলেন সুমাইয়া (রা); যিনি যিয়াদেরও মাতা কটে। আবু বাকারা ও যিয়াদ দু'জনে হযরত মুগীরা (রা)-এর বিরুদ্ধে যিনার অভিযোগ এনেছিলেন। তাদের সাথে সাহল ইব্ন মাঁবাদ (রা) এবং নাফি' ইব্ন হারিছ ছিলেন। সাক্ষ্য প্রদানের সময় যিয়াদের বক্তব্য অস্পষ্ট হওয়ায় তাদের সাক্ষ্য গৃহীত হয়নি। বরং তারা নিজেরা দোষী সাব্যস্ত হলেন। হযরত উমর (রা) তাদের তিনজনকে বেত্রদণ্ড দিলেন এবং তাওবা করতে বললেন। তারা তাওবা করলেন। কিন্ত আবু বাকারা (রা) ছিলেন ব্যতিক্রম ৷ তিনি শেষ পর্যন্ত তীর সাক্ষ্যে অবিচল ছিলেন। মুগীরা (রা) বলেছিলেন, হে আমীরুল মু"মিনীন! এই ক্রীতদাসের অত্যাচার থেকে আমাকে রক্ষা করুন। এই কথায় হযরত উমর (রা) মুগীরা (রা)-কে ধমক দিয়েছিলেন এবং বলেছিলেন, থামুন! এখন চারজনের সাক্ষ্য পূর্ণ হলে আমি আপনাকে পাথর মেরে হত্যা ক: তাম। এই সাক্ষীবৃন্দের মধ্যে হযরত আবু বাকারা (রা) ছিলেন উত্তম সাক্ষী। হযরত আলী (বা) ও মু'আবিয়া (রা)-এর মধ্যকার মতবিরোধ ও ফিতনার সময় তিনি নিরপেক্ষ ছিলেন। উত্তম পক্ষের দলেও যোগ দেন নি। ৫১ হিজরী সনে তীর ওফাত হয়। কেউ কেউ বলেছেন, ভার এক বছর পূর্বে অর্থাৎ ৫০ হিজরী সনে তার ইন্তিকাল হয়। কেউ বলেছেন, তার এক বছর পর অর্থাৎ ৫২ হিজরী সনে তিনি ইন্তিকাল করেন। আবু বারযা আঁসলামী তীর জানাযায় ইমামতি করেন। রাসূলুল্লাহ্ (সা) ' আবূ বাআরা (রা) এবং আবু বার্যা (রা)-এর মধ্যে ভ্রাতৃত্ বন্ধন স্থাপন করেছিলেন। এই হিজরী সনে অর্থাৎ ৫১ হিজরী সনে উম্মুল মু'মিনীন হযরত মায়মূনা বিন্ত হারিছ হিলালিয়্যা (রা) ইস্তি কাল করেন। ৭ম হিজরীতে উমরাতুল কাযা বা উমরাহ কাযা আদায়ের সফরে রাসূলুল্লাহ্ (সা) হযরত মায়মূনা (রা)-কে বিয়ে করেছিলেন। হযরত ইব্ন আব্বাস (রা) ছিলেন হযরত মায়মূনা (রা)-এর ত/গ্লে। ইবৃন আব্বাস (রা)-এর মাতা ছিলেন উম্মুল ফযন লুবাবা বিন্ত হারিছ (রা)। ইবৃন আব্বাস (রা) বলেছেন যে, রাসূলুল্লাহ্ (সা) ইহ্রাম বাধা অবস্থায় হযরত মায়মূনা (রা)-কে বিয়ে করেন। পক্ষান্তরে সহীহ্ মুসলিম গ্রন্থে হযরত মায়মূনা (রা) থেকে বর্ণিত হয়েছে যে, বিয়ের সময়ে রাসূলুল্লাহ্ (সা) ও মায়মূনা (রা) দু'জনে হালাল বা ইহ্রামমুক্ত ছিলেন। অধিকাংশ উলামা-ই-কিরামের মতে হযরত ইবৃন আব্বাস (রা)-এর বক্তব্যের চাইতে হযরত মায়মূনা রো)- এর বক্তব্য অগ্বাধিকারযোগ্য ৷ ইমাম তিরমিযী (র) আবু রাফি (রা) থেকে উদ্ধৃত করেছেন যে, তখন তারা দু'জনই হালাল বা ইহ্রামবিহীন ছিলেন। বর্ণনাকারী জাবু রার্ফি এই বিয়েতে মধ্যস্ততাকারী ছিলেন। কথিত আছে যে, হযরত মায়মূনা (ব্লা১এর নাম ছিল “বাররা।' রাসূলুল্লাহ্ (সা) তার নাম রেখেছিলেন মায়মুনা । এই হিজরী সনে অর্থাৎ ৫১ হিজরী সনে মক্কা ও মদীনার মধ্যবতী সারিফ নামক স্থানে তিনি ইন্তিকাল করেন। এই “সারিফ' নামক স্থানেই রাসূলুল্লাহ সো) ও তার বাসর রাত অনুষ্ঠিত হয়েছিল। কেউ কেউ বলেছেন যে, ৬৩ হিজরী সনে তার ওফাত হয়। কেউ বলেছেন, ৬৬ হিজরী সনে । তবে প্রসিদ্ধ অভিমত হল তিনি ৫১ হিজরী সনে ইন্তিকাল করেন। তার ভাগ্নে হযরত আবদুল্লাহ্ ইব্ন আব্বাস (রা) তীর জানাযার নামাযে ইমামতি করেন। ফ্৬/.211000119.0010)
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।