0০017161715 আল-বিদায়৷ ওয়ান নিহায়া ১১১ উত্তর দিচ্ছিলেন না। বরং তিনি বললেন, “হে বালক ! উটটি কি ঘাস খেয়েছে? উট তো ঘরে . বাধা ছিল। এ পর্যায়ে 'আদী ইব্ন হাতিষ বললেন, “তুমি কি পাগল হয়ে পিয়েছঃ আমরা তোমার সাথে কথা বলছি আর তুমি বলছ; উট কি ঘাস খেয়েছে? এরপর “আদী. তার সাথীদেরকে বললেন, “আমি দেখছি যে, এই হতভাগা দুর্বলতার শেষ সীমানায় পৌঁছে গেছে। . দেহে এবং মস্তিষ্কে সে দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়েছে।' এরপর তারা চলে গেলেন। তারা যিয়াদকে তার কিছু বিষয় জানাল আর কিছু গোপন রাখেন। তারা হুজর (রা) সম্পর্কে যিয়াদের নিকট ভাল প্রতিবেদন পেশ করেন এবং তার প্রতি নমনীয় হওয়ার সুপারিশ করেন। যিয়াদ এ সুপারিশ গ্রহণ করেন নি। যিয়াদ বরং হজর (রা)-এর প্রতি পুলিশ পাঠিয়েছেন। তারা বল প্রয়োগে হযরত হুজর (রা) ও তার সাথীদেরকে যিয়াদের দরবারে নিয়ে আসে । যিয়াদ তাকে বললেন, তোমার কি হল? কি অবস্থা তোমার? হুজর (রা). বললেন, আমি তো মু'আবিয়া (রা)-এর বায়'আতে ও শপথে অবিচল আছি।' যিয়াদ প্রায় ৭০ জন কুফাবাসী লোককে ডেকে আনলেন এবং তাদেরকে বললেন, তোমরা হুজর রো) ও তার সাথীদের বিরুদ্ধে তোমাদের সাক্ষ্যের কথা লিখে রাখ। ওরা তাই করল। এরপর ওদের সকলকে মু'আবিয়ার নিকট পাঠিয়ে দেওয়া হল। এই সংবাদ হযরত আয়েশা (রা)-এর নিকট পৌছে। তিনি আবদুর রহমান ইব্ন হারীস ইব্ন হিশামকে মু'আবিয়ার নিকট পাঠালেন এই অনুরোধসহ যে, তিনি যেন হুজর (রা) ও তার সাথীদেরকে মুক্তি দেন। হুজর ও তার সাথীগণ মু'আবিয়া (রা)-এর নিকট পৌছার পর তিনি যিয়াদের পাঠানো প্রতিবেদন পাঠ করে বললেন, “ওদেরকে “আযরা” অঞ্চলে নিয়ে যাও এবং সবাইকে মৃত্যুদণ্ড দাও।' লোকজ তাদেরকে “আযরা” অঞ্চলে নিয়ে যায় এবং তাঁদের মধ্য থেকে সাতজনকে হত্যা করে। এরপর ওদেরকে মুক্তি দেয়ার নির্দেশ সম্বলিত আমীর মু'আবিয়ার পত্র সেখানে. পৌছে। পত্রবাহক সেখানে গিয়ে দেখতে পায় যে, ইতিমধ্যে সাতজনকে হত্যা.করা.... হয়েছে। অবশিষ্ট বন্দীদেরকে মুক্তি দেয়া হয়। ইতিমধ্যে নিহত সাতজনের অন্যতম ছিলেন হযরত হুজর (রা)। ওরা যখন তাকে হত্যা করতে প্রস্তুত তখন দু'রাকআত নামাষ আদায়ের সুযোগ দানের জন্য তিনি ওদেরকে অনুরোধ জানিয়েছিলেন, তারা সুযোগ দিয়েছিল । তিনি দীর্ঘ সময় নিয়ে দু'রাকআত নামায আদায় করলেন। তারপর বললেন, “আমার 'জীবনে এটি হল সবচাইতে সংক্ষিপ্ত নামায।' ওদের হত্যাকাণ্ড শেষ হবার পর হযরত আয়েশা (রা)-এর পত্রবাহক সেখানে পৌছে। ! হজ্জ উপলক্ষে আয়েশা (রো)-এর সাথে আমীর মু'আবিয়া (রা)-এর সাক্ষাত হবার পর তিনি আমীর যু'আবিয়া রো)-কে বলেছিলেন, 'হুজর (রা)-কে মৃত্যুদণ্ডে দণ্তিত করার সময় আপনার ধৈর্য, কোথায় গিয়েছিল? উত্তরে মু'আবিয়া (রো) বলেছিলেন যে, “আপনার মত ব্যক্তিত্ব যখন আমার সম্প্রদায়ের মধ্যে অনুপস্থিত ছিল তখন আমার ধৈর্য লোপ পেয়েছিল?” বর্ণিত আছে যে, হযরত আয়েশা (রা)-এর পত্রবাহক আবদুর রহমান ইব্ন হারিছ আমীর মু'আবিয়া রো)-কে বলেছিলেন যে, “আপনি কি জর ইবৃন আদবারকে হত্যা করেছেন? উত্তরে আমীর মু'আবিয়া রো) বলেছিলেন, তার সাথী এক লক্ষ লোককে হত্যা করার চাইতে শুধু তাকে হত্যা করা আমার নিকট ভাল মনে হয়েছে।' ইব্ন জারীর প্রমুখ হুজর ইব্ন “আদী (রা) ও তীর সাথীদের সূত্রে উল্লেখ করেছেন যে, তারা হযরত উসমান (রা)-এর পক্ষ থেকে দুঃখজনক আচরণ পেতেন। তারা হযরত উসমান . /৮//.2117700109.00177
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।