001719175 আল-বিদায়া ওয়ান নিহায়া .. ১০৯ :. বর্ণিত আছে যে, ওরা যখন হুজর (রা)-কে হত্যা করার প্রস্তুতি নিল তখন তিনি বললেন যে, তোমরা আমাকে একটু সুযোগ দাও আমি ওযু করে নিই। তারা বলল, ওষ্ করে নিন। তিনি বললেন, দু'রাকা'আত নামায আদায়ের সুযোগ দাও। তারা সুযোগ দিল। তিনি সংক্ষিপ্তভাবে দু'রাকা'আত নামায আদায় করলেন। এরপর বললেন, আমি মৃত্যু ভয়ে ভীত হয়ে পড়েছি ওরা তেমন বলবে এ আশংকা না থাকলে আমি নামাব দু'রাকা“আত দীর্ঘ করে জাদায় করতাম। তিনি আরো বললেন যে, বহু নামায এই দু'রাকা'আত এর পূর্বে আদায় করা হয়েছে। ্ এরপর তারা তাকে হত্যা করার জন্যে নিয়ে গেল। ইতিমধ্যে তাদের করগুলো খনন করে ফেলা হয়েছে এবং কাফনগুলো বিছিয়ে রাখা হয়েছে। জল্লাদ যখন তরবারী হাতে তার দিকে -. এগিয়ে এল হঠাৎ তার ঘাড়ের রগ কেঁপে উঠল। তখন তাকে বলা হল যে, আপনি তো বলেছেন, “আমি মৃত্যু ভয়ে ভীত নই।' তিনি বললেন, “আমি ভীত হব না কেন? আমি তে৷ আমার জন্যে খননকৃত কবর স্বচক্ষে দেখছি, বিছানো কাফন দেখছি এবং খাপ খোলা তলোয়ার দেখছি।" এবার জল্লাদ এগিয়ে গেল তার দিকে । জল্লাদের নাম ছিল আবূ শরীফ বাদাবী। কেউ কেউ বলেছেন, তাঁর দিকে এগিয়ে গিয়েছিল একজন কানা লোক। সে হযরত হুজর (রা) কে . ৰলল, “আপনার ঘাড় লম্বা করুন।" তিনি বললেন, “না, তা হবে না, আমাকে হত্যা করায় আমি _ সহযোগিতা করব না।' তারপর এ জল্লাদ তার ঘাড়ে আঘাত করে এবং তাকে হত্যা করে। তিনি ওসীয়ত করে গিয়েছিলেন যে, তাকে যেন শিকলবদ্ধ অবস্থায় দাফন করা, হয়। তারপর _ তা-ই করা হয়েছিল। কেউ কেউ বলেছেন, তাকে গোসল দেয়া হয়েছিল এবং জানাযার নামায আদায় করা হয়েছিল। বর্ণিত আছে যে, এ প্রসঙ্গে হযরত হাসান ইবৃন আলী (রা) বলেছিলেন, “ওরা কি তাকে বন্দী অবস্থায় দাফন করেছে? তীর জানাযা আদায় করেছে? উত্তরে তাকে জানানো হল যে, হ্যা তা-ই-করা হয়েছে। তখন তিনি বললেন, আল্লাহ্র কসম ! তিনি ওদের . উপর জয়ী হয়েছেন। কিন্তু স্পষ্টত প্রতীয়মান হয় যে, এ কথাটি বলেছিলেন, হযরত হুসায়ন (বা)। কারণ হযরত হুজর বা) নিহত হয়েছিলেন ৫১ হিজর সনে। মতান্তরে ৫৩ হিজরী সনে। খর হযরত ইমাম হাসান (রা)-এর ওফাত হয়েছিল ভার পূর্বে। আল্লাহ্ ভাল জানেন। শেষ পর্যন্ত লোকেরা তাকে হত্যা করল। - বর্ণিত আছে যে, আমীর মু'আবিয়া (রা) হযরত আয়েশা (রা)-এর নিকট গিয়ে পর্দার বাইরে থেকে তাকে সালাম দিয়েছিলেন, এটা হল হযরত হুজর (রা) ও তার সাম্ীগণ নিহত হবার পর। হযরত আয়েশা (রা) মু'আবিয়া (রা)-কে বলেছিলেন, “আপনার ধৈর্য কোথায় গিয়েছিল, যখন আপনি হুজর (রা) ও তাঁর সাথীদেরকে হত্যা করেছিলেন? আমীর মু'আবিয়া (রা) বললেন, “আম্মাজান ! আমার নিকট থেকে আমার আশপাশ থেকে আপনার মত মুরববীরা যখন দূরে চলে যায় তখন আমার ধৈর্য বিলুপ্ত হয়ে যায়। ভারপর আমীর মু'আবিয়া (রা) বললেন, আম্মাজান আমি এখন কি করে আপনার সেবা করতে পারি? হযরত আয়েশা (রা) বললেন, আপনি. তো আমার প্রতি সেবাদানকারী আছেনই। আমীর মু'আবিয়া (রা) বললেন, আমার জন্যে আল্লাহ্র সম্মুখে এতটুকুই যথেষ্ট। কিয়ামতের ময়দানে হুজর (রা) ও আমার মধ্যে আল্লাহই ফয়সালা করবেন। .... এক বর্ণনায় আছে যে, তিনি বলেছিলেন, “যারা হযরত হুজর (রা)-এর বিরুদ্ধে আমীর .মু'আবিয়া (রা)-এর দরবারে সাক্ষ্য দিয়েছিলেন, তারাই তীকে হত্যা করেছিলেন ।' ইবৃন জারীর দড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।