(0০017161715 ১০৬ -, - আল-বিদায়া ওয়ান নিহায়া মুগীরা (রা)-এর শাসনামলে হুজর (রো) যেমন দীড়িয়ে প্রতিবাদ করতেন এদিকে যিয়াদের খুত্বা দান কালেও তিনি তেমন প্রতিবাদ করতে থাকেন। মুগীরা (রা)-কে যেমন বলতেন যিয়াদকেও তেমন বললেন। যিয়াদ কোন উত্তর দেয় নি। এরপর যিয়াদ বসরা যাত্রা করেন। যাবার সময় তিনি হুজর (রা)-কে সাথে নিতে চেয়েছিলেন, যাতে এখানে 'তিনি কোন অঘটন না ঘটান। কিন্ত হুজর (রা) বললেন, আমি অসুস্থ। যিয়াদ বললেন, হ্যা, আপনি ধর্মের দিক থেকে, অন্তরের দিক থেকে এবং বুদ্ধির দিক থেকে অসুস্থ বটে। তবে আল্লাহ্র কসম ! আমার অবর্তমানে আপনি যদি এখানে কোন অঘটন ঘটান তাহলে আমি আপনাকে খুন করে ফেলব। যিয়াদ বসরা চলে গেলেন। ওখানে তিনি সংবাদ পেলেন হুজর (রা) ও তাঁর অনুসারীরা কৃফায় যিয়াদের নিযুক্ত ভারপ্রাপ্ত শীসনকর্তার বিরোধিতা করছে এবং জুম'আ দিবসে তীর প্রদত্ত খুত্বার প্রতিবাদ করে তীর প্রতি পাথর নিক্ষেপ করছে সেখানে যিয়াদের ভারপ্রাপ্ত শাসনকর্তা ছিলেন আমর ইব্ন হুরায়ছ। এ পরিস্থিতিতে যিয়াদ কৃফায় ফিরে আসেন এবং সরকারী প্রাসাদে অবস্থান গ্রহণ করেন। এরপর তিনি মিশ্বরে আরোহণ করেন। তীর পরিধানে ছিল সৃ্ রেশমের জুববা এবং লাল নক্সা কারুকার্য খচিত চাদর। চুল ছিল আচড়ানো। হুজর (রা) ছিলেন বসা । তার চারদিকে ঘিরে বসা ছিল তার অনুসারীরা । তাদের সংখ্যা ছিল অন্যান্য দিনের তুলনায় অধিক। প্রায় তিন হাজার। তারা সশস্ত্র অবস্থায় তার চারদিকে বসা ছিল। যিয়াদ খুত্বা দিলেন। তিনি আল্লাহ্র প্রশংসা ও গুণগান করলেন। তারপর বললেন, রাষট্রদ্বোহিতার পরিণাম খুবই ভয়াবহ। এরা আমাকে মিরূপদ্বব পেয়ে আমার বিরুদ্ধে ধৃষ্টতা দেখিয়েছে। আল্লাহ্র কসম ! তোমরা যদি সঠিক পথে না আস আমি তার উচিত শিক্ষা দিব। তারপর তিনি বললেন যে, আমি যদি কৃফার জনপদকে হুজর এবং তার অনুসারীদের দৌরাত্ম্য থেকে মুক্ত করতেনা পারি এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারি তবে আমি কোন ব্যক্তি-ই ১0580978574 এরপর যিয়াদ বললেন, _০-৯:১: 75 বই 2৮ খা 27570151 'ওর নিকট একটা উপদেশ পৌঁছে দাও। তার উট পাল ডাক ছেড়েছে। আর সন্ধ্যা বেলায় সে নেকড়ের মুখে পড়েছে।" যিয়াদ তার খুত্বায় বলছিলেন যে, আমীরুল মুমিনীন তথা খলীফার জনগণের উপর এই দাবী রয়েছে। সে মুহূর্তে হজর (রা) এক মুষ্ঠি কংকর হাতে নিয়ে ধিয়াদের প্রতি নিক্ষেপ করলেন। “আপনি মিথ্যা বলেছেন, আপনার উপর আল্লাহ্র লা'নত বর্ধিত হোক "' তারপর যিয়াদ মিম্বর থেকে নেমে যান এবং নামায আদায় করেন। এরপর তিনি সরকারী কার্যালয়ে যান এবং হুজর ইব্ন “আদী রো)-কে সেখানে ডেকে পাঠান। কেউ কেউ বলেছেন, যিয়াদ তখন দীর্ঘ খুত্বা দিয়ে যাচ্ছিলেন, আর নামায বিলদ্দিত করছিলেন তখন হুজর চিৎকার করে বলছিলেন, “আস্ সালাত” অর্থাৎ নামায আদায় করুন। তার কথায় কান না দিয়ে যিয়াদ তীর খুত্বা চালিয়ে যাচ্ছিলেন। নামাযের ওয়াক্ত শেষ হয়ে যাবে এমন আশংকা সৃষ্টি হবার পর হুজর (রো) এক মুষ্ঠি কংকর নিয়ে যিয়াদের প্রতি ছুঁড়ে মারলেন। আর চিৎকার করে বলে উঠলেন, “আস্ সালাত” আস্ সালাত”- তাড়াতাড়ি নামায ফ্ঘড.211000119.0010)
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।