Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

(001191715 আল-বিদায়া ওয়ান নিহায়া | ১০৫ ইমাম আহমদ (র) বলেছেন, ইয়ালা ইব্‌ন উবায়দ আব্‌ ইসহাক থেকে বর্ণনা করেন যে, একদিন সালমান হুজর (রা)-কে বলেছিলেন, হে ইব্‌ন উম্মে হজর ! তোমার অঙ্গ-প্রত্যঙ্গ কেটে টুকরো টুকরো করে ফেললেও তুমি ঈমান পর্যন্ত পৌঁছাতে পারবে না। মুগীরা ইব্‌ন শুবা যখন কৃফার শাসনকর্তা, তখন তিনি খুত্বা দেয়ার সময় হযরত উসমান (রা)-এর ংসা করার পর হযরত আলী (রা) ও তার সমর্থনের নিন্দাসূচক বক্তব্য রাখতেন। এতে ইব্‌ন “আদী (রা) ক্ষেপে যেতেন এবং এ বক্তব্যের প্রতিবাদ করতেন। সুগীরা ইব্‌ন শু“বা (রা) ধৈর্যশীল মানুষ ছিলেন। তাই এঁ প্রতিবাদ হজম করে যেতেন । অবশ্য মাঝে মারে হুজর (রা)-কে বুঝানোর চেষ্টা করতেন এবং কর্মের পরিণাম সম্পর্কে শাসিয়ে দিতেন। কারণ শাসনকর্তার বক্তব্যের মুখোমুশ প্রতিবাদ করার পরিণাম খুবই মন্দ বটে। কিনতু -ভাতে হর (রা) প্রতিবাদ বন্ধ করেন নি। মুগীরা (রা)-এর শাসনামলের শেষ দিকে একদিন খুত্বার সময় হুজর (রা) দাঁড়িয়ে গেলেন এবং মুগীরা (রা)-এর খুত্বার প্রতিবাদ করলেন। সাথে সাথে জনগণের ভাতা প্রদানে বিলম্ব করার জন্যে মুগীরাকে অভিযুক্ত করলেন। তিনি চিৎকার করে এসব কথা বলছিলেন। দেখা গেল যে, তীর সমর্থেনে আরো অনেক লোক দীড়িয়ে দেল। তারা হজর (রা)-এর সাথে একাত্মতা ঘোষণা করতে মুগীরা (রা)-এর কর্মের সমালোচনা করতে লাগল। নামায শেষে মুগীরা (রা) তার কার্যালয়ে প্রবেশ করেন। তার সাথে সেনাপতিগণ ছিল। সেনাপতিগণ যুগী'রা (রা)-কে হুজর (রা)- এর এঁক্যে ফাটল ধরানো ও শাসক-দ্রোহিভার বিরুদ্ধে কঠোর শাস্তি দিতে পরামর্শ দিল। কিন্তু মুগীরা (রা) পরামর্শ গ্রহণ করেন নি। ইউনুস ইব্‌ন উবায়দ উল্লেখ করেছেন যে, একবার আমীর ফু'আবিয়া (রা) বায়তুলমাল থেকে কিছু অর্থ-সম্পদ কেন্দ্রে প্রেরণ করার জন্যে শাসনকর্তা মুগীরা ইব্‌ন শু“বা (রা)-কে লিখলেন । নির্দেশ মুতাবিক মুগীরা ইব্‌ন শু“বা রো) কুফার বায়তুলমাল থেকে বেশ কিছু সম্পদ সওয়ারী বোঝাই করে রাজধানীর উদ্দেশ্যে প্রেরণ করলেন। কিন্তু হুজর ইব্‌ন “আদী (রা) তাতে: বাধা দিলেন। তিনি প্রথম সওয়ারীর লাগাম চেপে ধরে কাফেলা থামিয়ে দিলেন এবং বললেন যতক্ষণ এখানকার সকলের প্রাপ্য পরিশোধ না করা হবে ততক্ষণ এই মাল-সম্পদ স্থানান্তর করতে দেয়া হবে না। এই পরিস্থিতিতে সাকীফ গোত্রের একদল যুবক মুগীরা (রা)-কে বলল, “অনুমতি দিন আমরা তার মাথা কেটে আপনার সামনে হাজির করি। মুগীরা (রা) বললেন, “না, হুজর (রা)-এর মত ব্যক্তির ব্যাপারে আমি তা করতে পারব না। এই সংবাদ আমীর মু'আবিয়ার (রা) নিকট পৌঁছার পর তিনি মুগীরা (রা)-কে শাসনকর্তার পদ থেকে অপসারণ করে, যিয়াদকে এ পদে নিয়োগ করেন। অবশ্য বিশুদ্ধ অভিষ্নত এই যে, মুগীরা (রা)-কে অপসারিত করা হয় নি। মৃত্যু পর্যন্ত তিনি শাসনকর্তার পদে বহাল ছিলেন। | মুগীরা রো)-এর ইন্তিকালের পর যিয়াদকে একই মাসে বসরা ও কৃফা উভয় প্রদেশের শাসনকর্তার দায়িত্‌ দেয়া হয়। এসময়ে যিয়াদ কৃফায় এলেন। ইতিঙ্গধ্যে হফরত আলী (রা)- এর বহু সমর্থক হুজর ইবৃন “আদী (রা)-এর নিকট সমবেত হয়। তারা হজরের মতের সাথে . এঁকমত্য ঘোষণা করে ও তার শক্তি বৃদ্ধি করে। ওরা মুআবিয়া (রা)-এর সমালোচনা করে এবং আমীর মু'আবিয়া (রা)-এর সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়। যিয়াদ কৃফায় এসে তার প্রথম খুত্বার শেষ দিকে হযরত উসমান (রা)-এর প্রশংসা করেন এবং যারা উসমান (রা)-কে হত্যা করেছে কিংবা হত্যায় সহায়তা করেছে, তাদের নিন্দা করে। আল-বিদায়া ওয়ান নিহায়া__১৪ ফ্ড.211000119.0010)

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।