0০017161715 'আল-বিদায়া ওয়ান নিহায়া ূ ৃ 5০৩ মহিলাকে বিয়ে করেছিলেন। কেউ বলেছেন, ১০০০ জন আবার কেউ বলেছেন, ১০০ জন আবার কেউ কেউ বলেছেন, ৮০ জন মহিলাকে বিয়ে করেছিলেন। জুওয়াইরিয়া বিন্ত হারিস ইবৃন আবী দিরার খুযাঈ ৫০ হিজরী সনে যারা ইন্তিকাল করেন তাদের একজন হলেন জুওয়াইরিয়া বিন্ত হা্রিস (রো)। “মুরাইসী যুদ্ধে" রাসূলুল্লাহ্ (সা) তীকে বন্দী করেন। “মুরাইসী যুদ্ধের' অপর নাম বানু মুস্তালিকের যুদ্ধ । জুওয়াইরিয়া (রা)-এর পিতা ছিলেন এ গোত্রের গোত্রপতি। বন্দী হবার পর জুওয়াইরিয়া রো) ইসলাম গ্রহণ করেন। এরপর রাসূলুল্লাহ্ (সা) তাকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে বিয়ে করেন। প্রথমে যুদ্ধ বন্দী ক্রীতদাস হিসেবে জুওয়াইরিয়া (রা) পড়েছিলেন সাহাবী কায়স ইব্ন সাবিত (রা)-এর ভাগ্নে। কায়স ইব্ন সাবিত তার সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন যে, জুওয়াইরিয়া যদি নির্দিষ্ট পরিমাণ সম্পদ পরিশোধ করতে পারেন তাহলে দাসত্ব থেকে মুক্তি পাবেন। এ প্রেক্ষাপটে জুওয়াইরিয়া (রা) রাসূলুল্লাহ (সা)-এর নিকট এ সম্পদ পরিশোধে সাহায্য প্রার্থনা করতে এসেছিলেন। রাসূলুল্লাহ্ সো) তাকে বললেন, তার চাইতে একটি উত্তম প্রস্তাব তুমি গ্রহণ করবে কি? জুওয়াইরিয়া (রা) বললেন, সেটি কি? ইয়া রাসূলাল্লাহ্ (সা) ! উত্তরে রাসূলুল্লাহ্ (সো) বললেন, “আমি চাই তোমাকে ক্রয় করে মুক্তি দিয়ে বিয়ে করতে । . জুওয়াইরিয়া (রা) রাষী হলেন। এরপর রাসূলুল্লাহ (সা) তাকে দাসত্ থেকে মুক্তি দিয়ে ৰিয়ে . করলেন। এ সংবাদ শুনে সাহাবা-ই কিরাম কললেন, হায় ! বানু মুস্তালিক গোত্র তো এখন রাসূলুল্লাহ্, (সা)-এর শ্বশুর পক্ষ । ওদেরকে আমরা দাস হিসেবে রাখব কেমন করেঃ তারপর এই উপলক্ষে প্রায় ১০০ পরিবারের বন্দী লোকজনকে তারা মুক্তি দিয়ে দেয়। হযরত আয়েশা (রা) বলেছিলেন, “নিজ পরিবারের প্রতি অধিক কল্যাণকর জুওয়াইরিয়া (রা) অপেক্ষা অন্য কেউ আছেন বলে আমার জানা নেই। এজন্যে যে, তার একজনের উসিলায় শতাধিক লোক দাসতৃ ও বন্দিতৃ থেকে মুক্তি পায়। জুওয়াইরিয়া (রা)-এর নাম ছিল বার্রাহ। রাসূলুল্লাহ্ সা) তাকে জুওয়াইরিয়া নামে ডাকতেন। তিনি খুব মিষ্টভাষী মহিলা ছিলেন। ৫০ হিজরী সনে তীর ওফাত হয়। ইবৃন জাওযী ও অন্যরা তাই উল্লেখ করেছেন। ইন্তিকালের সময় তার বয়স ছিল ৬৫ বছর। ওয়াকিদী বলেছেন, যে, হযরত জুওয়াইরিয়া (রা) ইন্তিকাল করেছেন ৫৬.হিজরী _সনে। আল্লাহ্ তার প্রতি সন্তুষ্ট হোন এবং তাকে সন্তুষ্ট করুন। আল্লাহই ভাল জানেন। ফ্ড.2110001179.0010)
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।