Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ৯৮ আল-বিদায়া ওয়ান নিহায়া হয়েছেন। ২৩. আলা ইব্‌ন হাযরামী। এক বর্ণনা অনুযায়ী তিনি এই সনে ইনতিকাল করেছেন । কেউ কেউ বলেছেন, বরং এর পরবর্তী বছর অর্থাৎ ১৫ হিজরী সনে তিনি ইনতিকাল করেছেন। এ বিষয়ের আলোচনা পরে আসবে । ২৪. আমর ইব্ন আবূ যুসর। তিনি সেতুর যুদ্ধের শহীদ হন। ২৫. কায়স ইব্‌ন সাকান আবূ যায়দ আনসারী (রা)। ইতিপূর্বে তার সম্পর্কে আলোচনা হয়েছে । ২৬. মুছান্না ইব্ন হারিছা শায়বানী। এই বছরেই তার ওফাত হয়। ২৭. নাফি' ইব্ন গায়লান, সেতুর যুদ্ধে তিনি শহীদ-হন। ২৮. নাওফল ইব্‌ন হারিছ ইবৃন আবদুল মুত্তালিব (রা)। তিনি তার চাচা আব্বাস রো)-এর চাইতে বয়সে বড় ছিলেন । কেউ বলেছেন, তিনি এই বছর ইনতিকাল করেছেন। কিন্তু প্রসিদ্ধ অভিমত হলো তিনি পূর্বে ইনতিকাল করেছেন । ২৯. ওয়াজিদ ইবৃন আবদুল্লাহ্‌ তিনি শহীদ১ হয়েছেন। ০. ইয়ামীদ ইবৃন কায়স ইব্‌ন খাতীম আনসারী যাফারী (রা)। তিনি উহুদ ও পরবর্তী ৪৮৫৪ ক লেগেছিল । বহু ক্ষতের সৃষ্টি হয়েছিল৷ তার পিতা প্রসিদ্ধ কবি ছিলেন। ৩১. আবূ উবায়দ ইব্‌ন মাসউদ ছাকাফী । সেতু যুদ্ধের প্রধান সেনাপতি । ওই সেতুর নিকট তিনি শহীদ হয়েছিলেন বলে তার নামে ওই সেতু পরিচিত হয়েছে এবং ওই যুদ্ধকে আবূ উবায়দের সেতুর যুদ্ধ বলা হয়ে থাকে । শক্রপক্ষের হাতি তাকে পা দিয়ে পিষে ফেলে । প্রথমে তিনি নিজ তরবারি দ্বারা ওই হাতির শুড় কেটে ফেলেছিলেন। ৩২. আবু কুহাফা তায়মী রো)__হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর পিতা । এই বছর তার ওফাত হয়। ৩৩. হিনদা বিনত উতবা ইব্‌ন রাবী“আ ইব্‌ন আবদ শাম্‌স ইব্ন উমাইয়া আল উমাবিয়্যাহ। মু'আবিয়া ইব্ন আবী সুফয়ানের মাতা । তিনি কুরায়শী নেত্রীস্থানীয় মহিলাদের একজন ছিলেন । বুদ্ধি-বিবেচনা ও নেতৃতৃগুণে তিনি মহিলাদের মধ্যে বিশেষ স্থান দখল করে সিয়েছিলেন। তার স্বামী আবূ সুফয়ানের সাথে মুশরিকদের পক্ষে তিনি উহুদ যুদ্ধে অংশ নিয়েছিলেন । মুসলিম হত্যায় সেদিন তিনি ছিলেন অতি উৎদাহী । হযরত হামযা (রা) শহীদ হওয়ার পর হিন্দা তার নাক, কান ও অন্যান্য অঙ্গ কর্তন করে । তার কলিজা মুখে পুরে চিবাতে থাকে । কিন্তু গিলতে পারেনি । হযরত হামযা (রো) বদর যুদ্ধে হিন্দার বাবা ও ভাইকে হত্যা করেছিলেন। সব কিছুর পর মক্কা বিজয়ের বছর হিন্দা ইসলাম গ্রহণ করেন এবং পরবর্তীতে সুন্দরভাবে ইসলামের বিধি-বিধান পালন করেন। তার স্বামী আবূ সুফয়ানের . ইসলাম গ্রহণের এক রাত পর তিনি ইসলাম গ্রহণ করেন। | চাইলেন। আবু সুফয়ান বললেন, তুমি তো গতকালও এটি অস্বীকার করতে, প্রত্যাখ্যান করতে ৷ হিন্দা বললেন, এ রাতের পূর্বে অন্য কোন রাতে এই মসজিদে এমন পরিপূর্ণভাবে আল্লাহ্‌র ইবাদত করতে আমি কাউকে দেখিনি । আল্লাহ্‌র কসম! ওরা সারা রাত নামায পড়ে পড়ে কাটিয়েছে। আবূ সুফয়ান বললেন, তুমি তো অনেক দোষ-ক্রটি করেছ, সুতরাং রাসূলুল্লাহ্‌ এর -এর দরবারে একা যেও না। হিন্দা তখন হযরত উসমান ইব্‌ন আফ্ফান (রো) কিংবা আপন সহোদর আবু হুযায়ফা ইবৃন উতবাকে সাথে নিয়ে রাসূলুল্লাহ্‌ প্র -এর দরবারে উপস্থিত ১. মূল গ্রন্থে ফাকা রয়েছে। ইসাবা গ্রন্থে আছে, তিনি উমর (রা)-এর খিলাফতকালের প্রথম দিকে ইনতিকাল করেন। ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।